রাত দুপুরে জ্বালাই তোকে ভাবি এ আমার অধিকার।
তোর দুঃখে দুঃখী হই আবার তোর সুখেই হাসি
মান-অভিমান থাকুক যতই বন্ধু তোরে ভালোবাসি।
কাঁদতে যখন ইচ্ছে করে তোকে ধরে ফেলি জল
আমার জলে তোর সাগরেও নামে নোনা ঢল।
পাঁজর মাঝে তোকে ভেবে গড়েছি বসত খামার
বন্ধু তুই যেথায় থাক থাকিস শুধুই আমার।
অনেক ব্যস্ততায় এখন পাইনা তোরে তবুও তোর সুখস্মৃতি ভেবে হাসি
যাসনা ভুলে বন্ধু ওরে থাকিস পাশাপাশি।
বন্ধু তুই কতটুকু শত্রু তারও বেশী
কেউ জানেনা কার চাইতে কে,ভালোবাসি বেশী।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১০ সকাল ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


