বিন্দু বিন্দু ভালোবাসায় গড়েছি
আমার ভালোবাসার সংসার
দেখতে আমি নই বেশ কিংবা
বাহ্যিক কিছুই নেই আামার
হৃদয়ে আছে অসীম ভালোবাসার এক পাথার
হৃদয়ের দামেই বুঝি ভালোবাসা হয়
দূরে চলে যাবে,বুক ভেঙ্গে চূড়ে যাবে আমার
তবুও তুমি পেও না একটুও ভয়.......
যেথায় তুমি যেমনি থাকো
আমার হয়েই রবে, এই রঙ্গীন ভবে
হৃদয়ের দামে ভালোবাসাটুকু আমার শুধু, তোমার কাছে রেখো
শুধু শুনে যাও একটিবার
তুমি ভালোবাসার প্রতীমা আমার
আমার মন মন্দীরে পূজো করবো সারাটা জীবন তোমার
সত্যি ভালোবাসা যে এমনিই হয়
আমি আছি, থাকবো ছায়াসঙ্গী হয়ে তোমার, কখনো পেয়ো ভয়................
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১১ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


