somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরীর ক্ষপ্পরে অদৃশ্য বালক!!! :-/:-/:-/

২২ শে জুন, ২০১১ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ ঘটনাটি একটি গোপন নথিতে লিপিবদ্ধ ছিলো, যা আজ আপনাদের সামনে উপস্থাপন করা হলো:

আমর বয়স তখন তিন বছর। ছোট বেলায় আমি দেখতে অনেক সুন্দর ছিলাম।B-)B-)B-):P আর তাই একদিন আমার উপর নজর পড়েছিলো এক পরীর। সে আমাকে অনেক পছন্দ করলেও তার প্রকাশ ভঙ্গিটা ছিলো বিপরীত। সে সব সময় আমাকে ভয় দেখিয়েই মজা পেতো।X(X(X( আর তাই পরী আমাকে ভয় দেখানোর জন্য নানা সময়ে নানা রকম রূপ ধরে আমাকে ভয় দেখাত। আর আমি তার ভয়ে চোখ বন্ধকরে কান্না শুরু করে দিতাম।:((:((:(( এক সময় পরীর এরকম ভয় দেখানোর মাত্রাটা বাড়িয়ে দিলো। আমার জীবন তখন অতিষ্ঠ। পরীকে দেখলেই যখন তখন আমি ভয়ে চোখ বন্ধ করে কান্না কাটি শুরু করে দিতাম। এভাবেই কয়েক মাস চলে গেল ফলে বাবা-মা কিছুটা চিন্তায় পরে গেলেন, এবং আমার চিকিৎসা করানোর জন্য নানা রকম ডাক্তার-কবিরাজ দেখাতে শুরু করলে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। পরী আমাকে ছেড়ে যাবে না। অবশেষে এক কবিরাজ পাওয়া গেল সে আমাকে একটা তাবিজ দিয়ে বললো গলায় পড়তে। আমি গলায় তাবিজ পড়লাম আর সেই দিনই পরী আমাকে ছেড়ে চলে গেল!!!/:)/:)/:):((:((
তবে কবিরাজ সাহেব বলেছিলেন "পরী আমার জীবনে আবার ফিরে আসতে পারে যখন আমি প্রাপ্ত বয়স্ক হবো"। তার পর আমি প্রায় দু'বছর সেই তাবিজটা গলায় পড়ে ছিলাম। কিন্তু হঠাৎ একদিন দেখলাম আমার গলায় সেই তাবিজটা নেই। মনে করেছিলাম পরী হয়তো এই সুযোগে ফিরে আসবে। কিন্তু দেখতে দেখতে আমি প্রাপ্ত বয়স্ক হতে যৌবনে চলে এসেছি কিন্তু পরীতো ফিরে এলো না। /:)/:)/:) সত্যি আমি তার অপেক্ষায় ছিলাম, কারন ছোট বেলায় হয়তো তার ভালোবাসাটা আমি বুঝতে পারি নাই, শুধু শুধু আমিই ভয় পাইতাম। কিন্তু এখন বুঝি সে আমাকে কতটা ভালোবাসতো। তাই পরীর উদ্দেশ্যে আজ আমি একটি পত্র লিখছি, যদি কোন ভাবে এই চিঠি পরীর হাতে পরে ... ...

প্রিয়তমা পরী,
কেমন আছ তুমি? জানি তুমি আমার প্রতি অভিমান করে আছো। তুমি স্বীকার না করলেও আমি ঠিকই বুঝতে পারছি, কারন আজ বহু বছর পার হলো তুমি একটি বারও খবর নিলেনা। তবে এটাও ঠিক যে তোমার প্রতি অন্যায় হয়েছে, কিন্তু তুমি তখন আমাকে ভয় দেখানোর কারনেই তো আমার বাবা-মা বাধ্য হয়ে আমাকে তাবিজ পড়াইলো আর তুমি দূরে চলে গেলে।
তোমার হয়তো এতদিনে বিয়ে হয়ে গেছে আর বুড়িও হয়ে গেছো। কারন তুমি যখন আমাকে ছোট বেলায় ভয় দেখাতে তখনই তুমি আমার চাইতে বয়সে বড় ছিলে। যদিও তবে আমি এখনো বিয়ে করিনি। কারন কয়েক বছর তোমার অপেক্ষায় ছিলাম, আর মনে মনে এটাও ঠিক করেছিলাম যে, যদি তুমি ফিরে নাও আসো, তবে জীবনে যদি বিয়ে করতেই হয় তবে একটা পরীই বিয়ে করবো। আমার বিয়ের বয়স হয়েছে তাই বাবা-মা বড়ই চাপ দিচ্ছে। ওদিকে আমার জীবনে কোন পরীও আসে নাই যে তাকে বিয়ে করবো। এখন তুমিই পার আমাকে এ বিপদ থেকে উদ্ধার করতে। আমি জানি তোমার রাজ্যে অনেক সুন্দর সুন্দর পরী আছে, সেখান থেকে অন্তত একটা পরী আমার জন্য পাঠিয়ে দাও। তবে তাকে বলে দিও সে যেন আবার তোমার মতো আমাকে ভয় না দেখায়। তবে এখন আমি বড় হইছি তো ভয় দেখাইলেও খুব একটা ভয় পাব বলে মনে হয় না। তোমার জন্য শুভ কামনা রইলো স্বামী-সংসার নিয়ে ভালো থাক। আর আমার কথা ভুলিও না।

ইতি তোমার
অদৃশ্য বালক
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×