somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি ছ্যাবলা টাইপের, ভালবাসা এতো সস্তা নয় পর্ব-৪ (বিক্ষিপ্ত সিরিয়াল)

২৬ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্ধকার ঘরে জেবিন।

জেবিন: তুই চোরের বউ!!! চোরের বউয়ের মত থাকবি!!
মোবাইলের ওপাশ থেকে: ও তাই নাকি!! জানতাম না তো
জেবিন: তোর জামাই মাতাল, মোবাইল চোর!! আমার ২টা মোবাইল ও নিয়ে গেছে!!! চোরের বউ আবার হাসি দিস!!
ওপাশ থেকে: এই শোন মোবাইলে কি বলছে, তুমি নাকি মোবাইল চোর!! :#)
এই মহিলার সাথে সুবিধা করতে না পেরে জেবিন ফোন রেখে দিল



প্যাকেটটা নিয়ে রমজান চুপিচুপি নিজের ঘরে ঢুকলো। তারপর লুকিয়ে কোথায় রাখবে তা খুজতে লাগল, যেখানেই রাখতে যায় মনে হয় চিকি দেখে ফেলবে। চিকি খাটের নিচে কলম খুজতে ঢুকেছিল, সে রমজানে ওলটপালট লাফালাফি দেখে চুপ মেরে খাটের নিচে পড়ে রইল। রমজানের মনে হল আপাতত বালিশের নিচে রাখাই নিরাপদ। রমজান ঘর থেকে বের হবার পর চিকি বের হল। চিকি বুঝতে পেরেছিল বালীশের নিচে কিছু রাখা হয়েছে। এরপর প্যাকেটটা খুলে চিকি দেখলো লাল রঙের একটা সালোয়ার কামিজ। মায়ের কাছে প্যাকেটটা নিয়ে চিকি বলল, মাগো আইজকা হাচাহাচা ২ মিনিট হাসচি।
মা (তানজিলা হক): কেন কি হয়েছে?
চিকি: দ্যাখ্খো তুমার পুলার কান্ড!!
প্যাকেটটা সামনে এগিয়ে দিল।
তানজিলা: এটা কার জন্য কিনেছে?
চিকি: হে হে হে.... :#)
তানজিলা: রমজান কই? .......রমজান এই রমজান .......
রমজান: কি হয়েছে আম্মু?
তানজিলা: এটা কি!!!!
রমজান এক সেকেন্ডের জন্য বাক শক্তি হারিয়ে ফেলল। তারপর কোন কিছু মাথায় এলো না তাই বলল, এটা একটা সালোয়ার কামিজ (ক্লোজআপহাসি)
তানজিলা: সেটা তো দেখতেই পারছি!! তোমার ঘরে এটা কেন!!! তুমি কি সালোয়ার কামিজ পরো?!!
রমজান: না আম্মু এটা তোমার জন্য....
চিকি: খাইছে..... আম্মু তো লাল জিনিস পরেই না....এ তুই জানোস না!!!
রমজান চিকির কানে একটা ঠাস করে চড় মারল।
চিকি: ওরে মা..... ওরে খোদাতালা.....
তানজিলা: চিকি তো ঠিকই বলেছে, তুমি জানোই তো আমি লাল পরি না। অযথা ওকে মারলে কেন?
রমজান: আমার একটা জিনিস ভাল লেগেছে সেটা আমি তোমার জন্য নিয়ে এসেছি...দ্যাটস ইট.....কেনার সময় আমি অত ভাবি নি
তানজিলা: মানে!! তুমি কি মনে করছো আমি কিছুই জানি না বুঝি না?!! রাত বারোটার সময় ফোনে কিসের এত হাসাহাসি?!!!................

(রমজান আর চিকির মা তানজিলা হক মধ্যবয়স্ক ক্যাটক্যাটে সন্দেহপ্রবণ একজন মহিলা। তার ছেলেদের সাথে কোন মেয়ে কথা বললেই সে অন্য কিছু মনে করে এবং সেই মেয়েটাকেও পারলে খোচা মারে। রমজান এই মহিলার ভয়ে বাসায় কোন মেয়ে ক্লাসমেটকে আনে না। আর যে সালোয়ার কামিজটা এনেছে, সেটাও ওর এক ক্লাসমেটের জন্মদিনের গিফট)



পুস্প, জয়িতা, প্রিয়তি, প্রিয়া (প্রিয়তমা) চারজনের গ্রুপ। আর একটা গ্রুপ যেটাতে সাইফুর আছে ওটাতে দোলা, জেবিনসহ মোট ৩জন মেয়ে আছে। এই ২টা গ্রুপের সমস্যা দেখতে নাজিরুল স্যার একেবারেই আসছে না, ওখানে মেয়েরা তাই ছেলেদের গ্রুপে যেয়ে শুধু এ্যাডভাইস না পারলে ওখানে বসে গল্প করছেন। সাইফুর তাও কোনভাবে কাজ চালাচ্ছে কিন্তু জয়িতারা বড় অসহায়। এই মেয়েগুলো কাজের ব্যাপারে সিরিয়াস, তাদের প্রবলেম হচ্ছে স্যারকে বলছে, স্যার যেন শুনেও শোনেন না!!
পুস্প এবং প্রিয়া একটু চুপ থাকলেও জয়িতা আর প্রিয়তি চুপ থাকতে নারাজ। জয়িতা রেগে বলতে লাগল, স্যারের সমস্যা কি!! হাবার হাবা, হাবা লোক কোথাকার কাউকে কোন শেখাতে পারে না আবার টিচার হয়েছে!!
প্রিয়তি: আরে তুই জানিস ইনার কাহিনী!! এখনও সর্দি লাগলে মায়ের আচল ছেড়া কাপড় দিয়ে নাক মুছে.....যত্তোসব ঢং ...কোনখান থেকে এগুলোকে নিয়ে আসছে!!! আল্লাই জানে!!!
নাজিরুল স্যার ছিলেন এক বেঞ্চ সামনে কাজেই কথাটা তার কানে গেল এবং আগে উনি যতটুকুও ওদের দেখাচ্ছিলেন এরপর আর ওদের ধারেকাছ দিয়েও গেলেন না।

রাশেদ স্যার ক্লাসে এসেই বললেন: কোলোজ ইউর ফেচ
তামিম: কিভাবে স্যার?
রাশেদ স্যার: এই সেলে বেয়াদপি করবা তো কেলাসের বাইরে যেয়ে করবা। কেলাসে এসে কেলাসের মত থাকবা।
তামিম: না আপনি বললেন কোলোজ ইউর ফেচ কিন্তু স্যার ফেস কিভাবে ক্লোজ করে?
রাশেদ স্যার: মানে বললাম এসটপ ছাইড টকিং
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
৬৩টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×