somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের জন্য লেখা - ৩

১৬ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ভ্যালেডিকশনের ইনফরম্যাল প্রোগ্রামে যেয়ে বেশ বিরক্তই হলাম অনেক কারণে.....প্রথমত ২টার জায়গায় সাড়ে তিনটায় শুরু হল, অরগানাইজিং এর অবস্থা খুব খারাপ...এবং সবচেয়ে মেজাজ খারাপ হল স্যাররা সময় বেধে দিয়েছেন সাড়ে ৫টা পর্যন্ত কারণ সাড়ে ৬টা থেকে এক্সিকিউটিভ এমবিএর ক্লাস আছে। আমরা চলেই যাচ্ছি শেষ দিনটা কি স্যাররা আমাদের একটু সময় দিতে পারতেন না!! অন্য ক্লাসে ক্লাসটা শিফট করলেই পারতেন..যাই হোক এসব কথা নাই বা বলি।

পুরো প্রোগ্রামটা মনে হচ্ছিল র‌্যাগ দেবার মত করে সাজানো তবে এই অরগানাইজার ব্যাচটা তেমন কাজের না তারা সেটাও ভাল করে তো দূরের কথা পারলই না। ওরা যা বলে তাতেই আমাদের সাদী রেডি।
প্রথমে আমাদের ক্লাসের ছেলেরা বলল সামনে বসবো না চেয়ারে আমরা টেবিলের উপরে পিছনে বসে ছিলাম। ওরা তখন বাকী ৪ ব্যাচ আমাদের ক্লাসের ছেলেদের কোলে করে সামনে চেয়ারে বসালো....মেহদাদকে খুজে পাওয়া যাচ্ছিল না পুরস্কার ঘোষণা করা হল যে ওকে কোলে করে আনবে সে একটা বিড়ি পাবে। কিন্তু মেহদাদকে একা কারও পক্ষে আনা সম্ভব ছিল না (ওর সাইজ বিশাল) তাই বিড়িটা কেউ পায় নি:P

এরপর বিভিন্ন ধরনের লটারি করে এক গ্রুপে আমি পড়লাম যে গ্রুপে বাকী ব্যাচগুলো র‌্যাগ দিবে...কিন্তু সৌভাগ্যবশত তাড়াহুড়া করে আমার নাম বাদ পড়ল;) বেচে গেলাম আমিB-) আমার বান্ধবী ওই গ্রুপে ছিল স্টেজে যেয়ে খালি আমার দিকে তাকিয়ে রাগ দেখাতে লাগল:D

এরপরের গ্রুপকে আমাদের ক্লাস র‌্যাগ দিবে....এইটা মজার ছিল। তারপর আসলো একটা প্রশ্নো্ত্তর পর্ব এখানে আমি সামান্য বোকামী করেছি:| এই পর্বের শুরুতে প্রশ্ন করার সুযোগই দেয়া হয় নি দর্শকদের...ওদের সুযোগ না দিয়ে সাদী আর শুভ উত্তর দিতে থাকলো ঠিক এভাবে.....জানি আপনাদের প্রশ্নটা গুরুত্বপূর্ণ তবে আমরা প্রশ্নে না যাই উত্তরটার দিকে একটু নজর দেই....আসলে উত্তর টা এত গুরুত্বপূর্ণ যে আপনারা ঠিক বুঝবেন আবার বুঝবেন না.....(দর্শকরা বাধা দিতে লাগলো, তারা প্রশ্ন করবে কিন্তু সুযোগ পেল না পরে একসাথে চিল্লাতে শুরু করলো এবং তাদের প্রশ্ন করার সুযোগ দেয়া হল এবং সাদীর কল্যানে ওরা নাজেহাল হল)

এভাবে মোটামুটি বোরিং একটা প্রোগ্রাম শেষ হল।

ফেরার পথে বাসট্যুর....প্রথমেই পলিকে খেপানো শুরু হল বাস নিয়ে....ওর সর্ম্পকে ক্লাসের উক্তি ছিল....হার লাইফ ইজ টোটালি ডেডিকেটেড অনলি ফর বাস"। আমাকে বাসে ভয় দেখাতে এসে মাইর খেয়ে কাইত হয়ে ৫ মিনিট মোচড়ালো রাশেদ। আমার সর্ম্পকে ক্লাসে প্রচলিত আছে..."আউলা যখন মারে হাত দিয়ে না ব্যাগ দিয়ে" আর আমার ব্যাগে ছিল ৩টা এ্যানুয়াল রিপোর্ট যা ছিল পাথরের মত শক্ত তাই রাশেদর অবস্থা অতি করুন ছিল:D

তারপর প্রথমে ০৪ থেকে ০৮ ব্যাচ পর্যন্ত পালা করে মাইর দেয়া হল ছেলেদের। :D তারপর গান শুরু হল....প্রথমে ডিসিপ্লিনের জাতীয় সংগীত "হু লেট দ্যা ডগস আউট" তারপর রণসঙ্গীত "তোদের ঘুম পেয়েছে বাড়ি যা" (এই গানটা এখনও আমি পুরোপুরি বুঝতে পারলাম না:| কি বলে)

নিরালায় আসলে বিজ্ঞাপন বিরতি নেয়া হল...কাপড় কাচে কোন সাবান নিরালা ...নিরালা বল সাবান......এরপর আবার গান তারপর রূপসায় আবার বিজ্ঞাপন বিরতি....রূপসা রূপসা রূপসা হাওয়াই চপ্পল রূপসা.....তারপর আবার গান....বাসের মধ্যে নাচ:D। এরপর আমার বাসার কাছে চলে আসলাম বাস থেকে নামতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু নামতে হল/:) সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম।


লেখাটা গুছিয়ে লিখতে পারলাম না..../:)
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১০ সকাল ১০:৪৮
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×