একবার মনে হয় সামনে যাওয়া উচিত
কিছুটা পথ যাবার প্রস্তুতিও নিই
মনে হল একটু জলদিই যাচ্ছি
ভাবি আগে গেলে বাঘে খায়
আবার পথ চলতে শুরু করি
সামনে ভাঙ্গা সেতু দেখে একটু থামি
আর ভাবি, লাফ দিয়ে চলে যাই
আবার ভাবি, না ঘুরে অন্য পথে যাই।
আবার পথ চলতে শুরু করি
অন্য পথে পূর্বের গন্তব্যে
পথ যে হারিয়ে ফেলেছি অনেক আগেই
তাই আজ আমি নতুন গন্তব্যে
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


