একসময় টিভি দেখার বিশাল নেশা ছিল আমার। টিভি না দেখলে আমার মুড খারাপ থাকতো। নাটক, সিনেমা মিউজিক ভিডিও, খেলা, রিয়েলিটি শো থেকে শুরু করে সবই দেখতাম। যদি ডিশের লাইন না থাকতো তবে বিটিভি দেখতাম.....লাল গোলাপ নামে একটা প্রোগ্রাম হতো একসময় দেখে খুব মজা পেতাম। যেমন একবার ওখানে দেখাচ্ছে ছোট চায়ের দোকানে ৬টাকা দামের ডিম কিভাবে ভাজা হয় আর ফাইভ স্টার হোটেলে ৪৫০টাকার ডিম কিভাবে ভাজা হয়। আর গেস্টকে যাবার সময় একটা লাল গোলাপ হাতে ধরায় দিতো
একবার টিভি দেখতে দেখতে মাথা ব্যথাও শুরু হয়েছিল। সারাদিন টিভি দেখি তাই চোখে ও মাথায় ব্যথা হচ্ছিল। ২দিন অফ ছিলাম আবার যা তাই। টিভিতে কিছু না হলেও ঝিরঝির দেখতাম টিভি খুলে।
কয়েকবছর আগের কথা যখন সনি টিভিতে ফেইম গুরুকুল দেখাতো। আমি আর আমার বান্ধবী ছিলাম ওই শো এর একনিষ্ঠ দর্শক:!>। কারো বাসায় কারেন্ট নাই তো প্রোগ্রামের পর ফোন করে কি হল!! রাত ১/২টার দিকে পুনঃপ্রচার হতো আমাদের সকালে ক্লাস থাকলেও না দেখে ছাড়তাম না। কিন্তু এভাবেও সব প্রোগ্রাম দেখতে পারছিলাম না
হিন্দি সিরিয়াল আমার বিনোদনে অনেক বড় ভূমিকা রাখে। কিছুদিন আগে একটা সিরিয়ালে দেখেছিলাম এক ছেলে ফ্রড এক মেয়ের সাথে এনগেজেমন্ট ভেঙ্গে যাওয়ায় ২/৩বার আত্নহত্যা করতে গেল। একমাস যেতে পরলো না এই ছেলে অন্য মেয়ের সাথে ফোনে কথা বলে আর ওরেএএ প্রেম!! প্রেমে হাবুডুবু খাচ্ছে
যাই হোক যে কথা বলছিলাম সনি টিভিতে ব্লগিং শুরু করলাম আমরা ২ বান্ধবী। মজা ই পেলাম তারপর ফেইম গুরুকুল শেষ হয়ে গেল। আমাদের সনি টিভির ব্লগিং ও শেষ হল। এরপর একদিন প্রথম আলোতে দেখলাম বাংলাতে ব্লগিং করা যায় এখন। আমার মনে হল একটা হিন্দি বা ইংলিশে ব্লগিং করেই যদি অত মজা হয় তাহলে বাংলায় না জানি কি হবে!! এবং দেখলামও এখানে মজা অনেক বেশি।
দেড় বছর হল ব্লগে এসেছি যদিও প্রথমে খালি পড়তাম সে আমলে পড়ার মত তেমন কিছু খুব কম পেতাম। পিডিএফ ফরমাটে কপি করার একটা অপশন ছিল, ওভাবে অনেক পোস্ট কপি করে রাখতাম অবসরে পড়তাম। পড়ার মত পোস্ট কমই পেতাম
গত বছর যখন সব ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দিল তখন আমাদের কেবল থার্ড ইয়ারের ফাইন্যাল পরীক্ষা শেষ হয়েছে। আমাদের একটা সমস্যার জন্য ইউনিভার্সিটি খোলা খুব দরকার ছিল। আবার টিভিতেও সবকিছু দেখানো বন্ধ করে দিল, তখন ব্লগে একটা পোস্ট দিয়েছিলাম। এরপর ওইখানে ২/১ কথা কাটাকাটি শুরু হল এবং জবাব না দিয়ে শান্তি পাচ্ছিলাম তারপর সবাইকে জবাব দিতে দিতে একসময় ব্লগিং নেশায় পৌছে গেছে। এখন চাইলেও ছাড়তে পারি না
এর মধ্যে অনেককে দেখলাম আসলো গেল, প্রথম প্রথম যখন কেউ ব্লগ থেকে চলে যায় তার কমেন্টগুলো মনে হয় প্রতিটা পোস্টে খুব মিস করি। একসময় নতুন কেউ ওই স্থানটা নেয় একসময় সেও চলে যায় এভাবেই আবার নতুন কারো কমেন্টের আশা করি .....এভাবেই চলে যাচ্ছে আমার ব্লগিং জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

