স্কুলে সোহাগ নামে এক ক্লাসমেট ছিল,
ছেলেটা ছোটখাটো, স্বাস্থ্য ভাল
এবং বেশ আদুরে ভঙ্গিতে কথা বলতো
চেহারায় ছিল নিষ্পাপ একটা ছাপ.....
আজকাল নিজেকে চরম অসহ্য লাগে...
কিছুই ভাল লাগে না তারপরও ভাল লাগানোর চেষ্টা করি।
জটিলের মাঝে জটিল হয়ে যাচ্ছি
অন্যায়কে প্রশয় দিচ্ছি
...প্রতিবারই ভাবি আর না
কিন্তু তারপরও অন্যায়কেই মেনে নেই
ভাবি আরে আমার তো গায়ে লাগে নি
অন্য মরলো কি পচলো আমার কি!!
আজ অন্যায় আমাকে এতটুকু নাড়া দেয় না
আয়নায় নিজেকে দেখি অনেকবারই
তবে নিজের চোখের দিকে তাকাতে পারি না
সবার চোখকে ফাকি দিই
.... নিজেকে কেমন করে ফাকি দিই?!
আজ আর কারো মুখ স্কুল জীবনের সোহাগের মত
.....নিষ্পাপ লাগে না
প্রতিবার বিবেক নাড়া দেয়
প্রতিবার যেন এক একটি চেতনার মৃত্যু হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

