somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসার গল্প:)

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক লোক সম্ভবত টমি মিয়া তার রেসিপি দেখে নায়িকা অঞ্জনা নাকি অনেক রান্না শিখেছে যেমন রুহআফজা মিল্কশেক। এখন আমি বর্ননা দিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হয়। ৬গ্লাস দুধ নিন, তাতে পরিমাণমত চিনি পেস্তাবাদাম, বরফকুচি এবং রুহআফজা মিশিয়ে ব্লেন্ড করুন। হয়ে গেল আপনার রুহআফজা মিল্ক শেক, এটাকে গ্লাসে ঢেলে উপর দিয়ে রুফজা গোল করে ঢেলে দিন দেখুন কি সুন্দর দেখতে আর খেতে। এই খাবার দেখে আমার মনে হল রুহআফজা দিয়ে দুধের টেস্টটাই বড়জোড় নষ্ট হতে পারে আর আহামারি কিছু লাগার কথা না। এইটা খেয়ে টমি ভাই আবার ভঙ্গি করলেন যেন এত মহামারি পানীয় তিনি জীবনে খান নি।

এইটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ল, যখন আমরা ২বোন প্রতিদিন বিকালে একজগ করে পানিতে রুহআফজার শরবত বানিয়ে দাদা, নানাজীকে খাওয়াতাম। আমাদের যে খেতে খুব মজা লাগতো তা না তবে আমরা রঙীন শরবত বানাচ্ছি এটাই ছিল আমাদের আনন্দ আর দাদা আর নানাজী খাচ্ছে এতেই আমরা খুশী।


আরেকদিন টিভিতে দেখলাম মাঝারি আকারের চিংড়ি মাছ বেসন দিয়ে বেগুনীর মত করে ভাজলো আর ভঙ্গি মেরে এমন একটা নাম বলল যে আমি বুঝতে পারি নাই তাই নামটা বলতে পারলাম না:(

আমার কাছে বিনোদনের জন্য টিভির থেকে বড় মাধ্যম আর কিছুই লাগে না। মাঝে টিভি নষ্ট ছিল তাই কাজকাম না পেয়ে নেটে বসে থাকতাম, শান্তর কাছে মাঝে কয়েকদিন তার দেখা নাটকের ব্রিফিংও নিয়েছি। কিন্তু এখন আমার টিভি আছে তাই বিনোদনে আমার কোন কমতি নেই আর আজ :)

ফেইসবুকে আমি আমার প্রিয় টিভি সিরিয়াল দিয়েছি গুলশান এভিনিউ। এইটা নিয়ে বেশ কয়েকজনই আমাকে প্রশ্ন করেছে এটা কেন?? আমি বুঝি না এটাতে সমস্যা টা কোথায়? হিন্দি সিরিয়ালের গাজা খাওয়ার থেকে দেশি গাজা খাই সমস্যা কি?! কথা তো একই!! এ কথা শোনার পর শান্ত এই সিরিয়াল কখন দেখায় এবং রিপিট টেলিকাস্ট কখন হয় তা শুনে নিয়েছে সে নাকি দেখবে :D

আজকাল বিশেষ করে রমজানে এত এত রান্না দেখায় টিভিতে যে সবকিছুতেই রান্নাবান্না দেখি। সেদিন ইন্ডিয়ান একটা সিনেমার নায়কের নাচন দেখে মনে হল সে জুস বানাচ্ছে।

আজকে একটা সিনেমার অবশ্যই সেটা বাংলাদেশী সিনেমার শেষ অংশ দেখে বড়ই ভাল লাগলো। ভিলেন তার একটা চৌবাচ্চার মত কি যেন আছে যেখানে পানির ন্যায় কিছু বা পানি ই হবে টগবগ করে ফুটছে, তার মধ্যে মানুষকে ফেলে দিলে সাথে সাথে কঙ্কাল হয়ে ভেসে ওঠে তাতে কঙ্কাল বানিয়ে সেই কঙ্কাল আবার ঝুলিয়ে রেখে তার সাথে কথা বলছে। শেষে মান্না আর ইলিয়ান কাঞ্চন তাকেই ফেলে দিল সেটার মধ্যে এবং তার কঙ্কাল ঝুলিয়ে রাখলো :D

সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:০৩
৩০টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×