আজকে সকালে ব্যাংকে যাবার পথে রিকশা থেকে পড়ে গেলাম। আমার জীবনে আমি এত বড় ব্যথা মনে হয় না আগে পেয়েছি। রিক্সাটা উল্টে গেল আমি প্রচন্ড ব্যথা পেলাম মাথায়, ঘাড়ে আর ২হাত সামন্য ছিলে গেছে। কিভাবে পড়লাম সেটা আগে বলি আমার রিকশাটা যাচ্ছিল সামনে দিয়ে একটা মোটর সাইকেল যাচ্ছিল সে হঠাৎ কনফিউজড হয়ে গেল সামনে যাবে না পিছনে যাবে...তারপর থেমে গেল আমার রিক্সাটা মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে উল্টে গেল। আমি মূলত ব্যথাটা পেলাম মাথায়। তারপর আমি উল্টানো রিক্সা থেকে বের হয়ে দাড়ালাম। জায়গাটা ছিল ট্রাফিক আইল্যান্ডের কাছে তাই ট্রাফিক পুলিশ দৌড়ে আসলো। তারা আমাকে ব্যথা পেয়েছি কিনা জিজ্ঞেস করতে লাগলো...এরই মধ্যে শুনলাম কিছু লোক রিক্সাওয়ালাকে খুজছে মারার জন্য অথচ রিক্সাওয়ালার কোন দোষই নেই। দেখলাম রিক্সাওয়ালা নেই, আমাকে ট্রাফিক পুলিশ রাস্তা পার করে বলল, একটু রেস্ট নিয়ে তারপর যান। আমার অফিস এর খুব কাছেই তাই আমি ভাবলাম হেটে চলে যাই। দেখি একটু দূরে রিক্সাওয়ালা দাড়িয়ে আছে। আমি রিক্সায় উঠে পড়লাম। এই রিক্সাওয়ালা প্রতিদিনই আমাকে নিয়ে যায়। অফিসে পৌছে তাকে ভাড়া দিতে গেলাম সে খুব অসহায় ভাবে বলল, আপা কালকে যাবেন? তার ধারণা হয়েছে যে যেহেতু এ্যাক্সিডেন্ট হয়েছে আমি হয়তো আর তার রিক্সায় যাবো না। আমি বললাম, হ্যা যাবো...সে বলল, না মানে এ্যাক্সিডেন্ট....আমি বললাম, এটাতে আপনার তো কোন দোষ নেই আমি দেখলামই...আর এটা তো হতেই পারে। সে চলে গেল।
আমি যতটা কষ্ট ব্যথা পেয়ে পেলাম তার থেকেও কষ্ট পেলাম একজন অসহায় মানুষকে দেখে অন্যায় না করেও তাকে পালিয়ে বাচতে হল। আরেকদিন ট্রাফিক সিগন্যাল পড়ল আমার রিক্সাটা সিগন্যাল ক্রস করার পরপর...একটু সামনে দাড়ানো ট্রাফিক তাকে যেভাবে মারতে আসলো ....রিক্সাওয়ালার আকুতি দেখে সেদিনও মনখারাপ হয়েছিল।
কালকে অনেকদিন পর টিভিতে খবর দেখতে যেয়ে দেখলাম ১৭জন মানুষ কিভাবে গ্রীস যাবার জন্য ওষুধের বাক্সের মধ্যে তালাবদ্ধভাবে যেতে যেয়েও পারেনি বাচতে।
অনেক সুখে আছি , যা চাইছি তাই পাইছি তারপরও সবসময় বলি ধুল ভাল্লাগে না!! অসহ্য!! কবে যে মুক্তি পাবো!!
আমি তো আসলে মুক্ত ই। নিজের এ ধরনের অবুঝ আচরনের কথা মনে করে আজ নিজেকে নিয়ে আমি চরম লজ্জিত এবং হতাশ.... মানুষ হলাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

