আমার এক কাজিনের নাম শান্ত। এই ভদ্রলোককে কে নিয়ে কি লেখা যায় এটাই কালকে থেকে ভাবছি একবার ভাবি এটা লিখি পরে ভাবি না এটা না ওটা লিখি। শেষকালে এই পোস্ট লিখছি
শান্তকে নিয়ে কিছু বলতে গেলে আমাকে শান্তর লেখা নিয়ে কিছুই বলার নেই কারণ এই ছেলে কিছুই লিখে না! তার ২/১টা স্মৃতিকথা টাইপ পোস্ট আছে আমার অনেক ভাল লাগে তবে সে অনেকদিন আর লিখে না এধরনের পোস্ট। তার গান বিষয়ে মোটামুটি ভালো জ্ঞান তবে সে গানের ব্যাপারে একটু নাক উচা! মাঝে মাঝে সে গানবাজনা মেইল করতো আগে এখন সে পিসিমনির যন্ত্রণায় তা ও পারে না
তাকে দেকিল বললে সে মাইন্ড করে তাই কেউ তাকে দেকিল বলবেন না! তাকে এককালে চেহার বানুও নাম দিয়েছিলাম তা আজ শুধুই স্মৃতি। শান্ত একদিন বলছিলো তাকে দেকিল ডাকলে তার ভার্সিটির বন্ধুরা হাসাহাসি করে তাই ব্লগে আর ডাকি না
তার সবচেয়ে কমন ২টা ডায়ালগ হচ্ছে, ‘ভালই’ ‘এই আর কি’
শান্ত আমার প্রিয় ব্লগার না বরং প্রিয় একজন মানুষের কথা এটা বলি সেটাই মনে হয় ঠিক । এই ছেলেটার একটা মজার ব্যাপার হচ্ছে সে আমকে সবখানে তুমি করে বলে শুধু ফোনে আপনি করে বলে! আমার বেশ মজা লাগে ব্যাপারটা
আরে আমার কাজিন শান্ত মেয়ে আমি ব্লগার শান্ত আমাদের শান্তর (আলী আরাফাত শান্ত) জন্মদিনের কথা বলছি
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


