আমার প্রিয় পোস্ট

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

দেখতে দেখতে ২বছর ৬দিন কেটে গেল :)

০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:০৬

শেয়ারঃ
0 0 0

দেখতে দেখতে আমার ২বছর ৫দিন কেটে গেল। মনে হয় সেইদিনের ঘটনা ব্লগে আসলাম, প্রথম দিকে কিছুই লিখতাম না। ১/২ লাইনের পোস্ট :`> আর লোকজনের কথা শুনতাম /:) প্রথম ৩/৪ মাস তেমন মজা পাই নি। ছোট বোন কে আমি আনলেও সে আমার আগ্রহ তৈরি করেছে ব্লগে। তারপর একটু একটু মজা পেতে শুরু করলাম। ব্লগার হাসিব একদিন কমেন্ট করলো, এইটা আপনার কয় নাম্বার নিক?:D তখন একটু মেজাজ খারাপ হলেও এখন এসব মনে করলে হাসি পায়B-)

অন্যরকম স্যরি ছাগল ধরনের নামে একজন ব্লগার ছিলো সেই আমলে এই ছেলেটাকে ব্লগ থেকে একরকম বিতাড়িত করেছি! উদাসী ছিল যার সাথে মূলত চানাচুরেরই খাতির ছিল। মাঝে বেশ ভুল বোঝাবুঝি হয়েছিলো এখন ঠিক আছে :)

এরই মধ্যে রমজানের সাথে ঝগড়া বাধলো আমার। “পোলাপান পড়তে যাও” এইটা ছিল রমজানের করা প্রথম উক্তি। বেচারা সেই আমলে এতই নাজেহাল হয়েছিলো এখনও মনে করলে হাসতে হাসতে শেষ হই :D রমজানকে সাহায্য করতে এসে নাজেহাল হওয়া আরেকজন ব্লগার শ্রদ্ধেয় রাশুভাই :D লাল চান গড়িয়া ভাবীকে নিয়ে তাকে কতদিন ঘুরিয়েছি ফোন নাম্বার দিবো বলে! তখন আমার সাথে প্রথম দিকে শত্রুতা করেছিলো আমার চাচা নাদান। তার করা তখনকার একটা বিখ্যাত উক্তি ছিল, “আপুমনি খাওন কই পামু? আমি তো পথকলি” এরপর কিভাবে যেন চাচাজি ডাকা ধরলাম আজও ডেকে যাচ্ছি যদিও রমজান কে খোকা থেকে খালু থেকে এখন রমজান ডাকি! জোনাকি ও ছিল রমজানকে বেশি সাপোর্ট দিতো তাই ওকে নানী ডাকতাম :)

মাঝে মাঝে হাসি পায় যখন দেখি সাইফুর ভাইকে প্রথমে তুমি বলতাম পরে আপনি বলতাম । এই মাঝে একদিন দামবাড়ানি বিমা এসে হাজির। বিষাক্ত মানুষ নিকটা দেখে প্রথমে ভয় পেয়েছিলাম! পরে কমেন্ট দিয়েছিলো, আরে এই খানে এত মজা আগে দেখিনাই! এরপর থেকে আসবো! এরপর বেচারা এসে ডেইলি নাকানিচুবানি খেতো আর ইয়াহুতে আমার চাচা নাদানের কাছে কান্নাকাটি, তোর ভাতিজিরে থামা। চাচা বলতো, আম্মাজান থামো আমি থাকতে পারছি না। আমি মুরুব্বীর উপদেশ মেনে নিতাম।

ব্লগে তখন এতো মজার মজার কমেন্ট করতো সবাই সেখান থেকে আমার সিনেমা লেখার আগ্রহ জন্মালো। প্রথমটা তাড়াহুড়া করে লিখেছিলাম। বিমার বান্ধবী আশকাকে নিয়ে সাইফুর ভাই, রমজা্ন, রাশুভাই যখন টানাটানি শুরু করলো আমি তখন বাধ্য হলাম আশকা তুমি কার সিনেমাটি লিখতে! এই সিনেমাটা লিখে আমি যে ইউটিলিটি পেয়েছি তা পরে অনেকগুলো লিখেছি কিন্তু ওইরকম ইউটিলিটি পাই নি। একেই বলে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি! এখন ইউটিলিটি জিরো তাই আর সিনেমা লিখতে ভাল লাগে না। (হাই তোলার ইমো)

পুরো ব্লগজীবনে একটা লেখার ই সবাই গুণগান করেছে আমার সেটা হলো মুক্তি। কিন্তু দুঃখজনক হলেও সত্য লেখাটায় কেউ খুব একটা প্লাস দেয় নাই :( জেবিন আপু এ লেখাটাকে বলেছিলো ঝড়ে বক মারা /:) আমার আম্মাজান এই লেখাটা দেখেছিলো একবার প্রচন্ড বিরক্ত হয়ে মুছে দিতে বলেছিলো। আসলে লেখাটা একটা সত্য ঘটনার থেকে লিখেছিলাম আর কোন মা ই হয় তো তার মেয়ের এ ধরনের লেখা পড়ে ভাল অনুভব করার কথা না তাই সে মুছে ফেলতে বলেছিলো।

সেই প্রথম দিকে সোহাগ ভাইয়া বর্তমানে রেটিং পূর্বে পজিটিভ এর সাথে বেশ খাতির হয়ে গিয়েছিলো, ভাইয়া কখনও আমার বিপক্ষে কথা বলেন না B-) মাঝে ভাইয়া ছিলেন না আর মেইলেও যোগাযোগ ছিল না এখন ব্লগে না থাকলেও টুকটাক খোজখবর নেয়া হয়। আরেকজন আমার প্রতিবেশি বর্তমানে ভাব মারছে দেশে এসে আসিফ ভাইয়া! এই ২জনকে এক কথায় আমার ভার্সিটি সিনিয়র হিসেবে পেয়ে আমি আভিভূত :D

ব্লগের আরেক চিড়িয়া বিবর্তনবাদী! এই লোক যে নিজেকে কি ভাবে! ই আল্লা রক্ষা করো! জ্ঞানের ভান্ডারী!এই পোস্ট দেখে ঠিক বলবে ভাল লাগে নাই! শান্ত ওরফে দেকিল ছিলো সেই আমলে জ্বালাময়ী একজন টগবগে মন্তব্যকারী আর আজ কেমন মুষড়ে পড়েছে ছেলেটা তামিম ছিল সত্যের মূর্ত প্রতীক তার সাথে যোগ দিয়েছিলো হনলুলু। সবাই আজ ইতিহাস হয়ে যাচ্ছে!

খুব বেশিদিনের পরিচয় না তবে বেশ খাতিরের লোক আমার এমন ২জন জেরি এবং তানজু রাহমান। ২টারেই অনেক পছন্দ করি কারণ এরা আমার মত ক্যাচাল এড়িয়ে চলতে ভালবাসে। রাহমান আপার একটি কথা আমাকে প্রায়ই হাসায় তা হলো তার মাইক ছিলো না সে অর্থকষ্টে থাকায় কিনতেও পারছিলো না তাই সে একদিন বলল, দরকার হলে বাসা থেকে সে চুরি করবে! B-)

অভিনেত্রী জয়িতার আপুর কণ্ঠ শুনে অনেক ভাল লাগে, জেবিন আপুর কুটিলতা, দোলা আপুর রোল না পেয়ে ক্যান ক্যান, নিলার ভ্যান ভ্যান, মুকুল ভাইয়ের বিয়ে না হবার আক্ষেপ, নাজিরুল ভাইয়ের ভালমানুষি, পিচ্চি টুশকির সরলতার প্রতিমা, নিবিড় ছেলেটা যদিও উধাও তবে জ্ঞানী ছেলে, ভাঙ্গা পেন্সিলের ভাইয়ার নামে করা অভিযোগ, সোনিয়া আপুর মাঝে মাঝে উকি দেয়া, সাজি আপুর গান, আইরিন আপুর প্রতিবাদী কন্ঠস্বর, অলস যে মাঝে সাঝে উকি দিতো এখন আর উকিও দেয় না! ছালু যার পিসি চালু করার আগে ৫বার পারমিশন নিতে হয়! টুটুল ভাই একজন প্যাচের লোক,দুরন্ত ভাইয়ার ডলফিনের ছবি অসাধারন এক প্রতিচ্ছবি! শামীমের পিছলামি, চিকেনমিয়ার নায়ক হবার অতৃপ্তবাসনা, প্রিয়তমার ক্লোজআপহাসি, মাহমুদ সাহেব যাকে আশরাফ বললে মাইন্ড করেন! আরিফ থেকে আনার ইমো খেলা সহ আরো অনেক কিছুই ভাল লাগে।

 

সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:০৯
তামিম ইরফান বলেছেন: দুই বছর পুর্তির অনেক অনেক অভিনন্দন..........
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:১৮
অরণ্যচারী বলেছেন: অভিনন্দন।

দেখা যাক আমি এখানে ২ বছর টিকতে পারি কি না।
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: পারবেন পারবেন অবশ্যই পারবেন :)
আমি কিছুদিন অনিয়মিত থাকি আবার আসি কিন্তু ছাড়তে পারি না :`>

৩. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:১৯
বিবর্তনবাদী বলেছেন: উস্কানি মূলক পোস্ট, যত্তোসবX(X(

ব্লগার সংখ্যা এখন অনেক সবাই যদি ছয় মাস পর পর স্মৃতিচারণ মূলক পোস্ট দিতে থাকে, তাতো মহা বিরক্তিকর। কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি বিধিমালায় যুক্ত করবার আবেদন জানিয়ে রিপোর্ট করতেই হল।

কোন এক গভীর ষড়যন্ত্রের কারনে রিপোর্ট করুন বাটনটা খুজে পাচ্ছি না।

X(X(X(X(
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন: বলেছিলাম জ্ঞানের ভান্ডারী!! বৃদ্ধের পোস্টটা ভাল লাগবে না! যা পোস্টে স্পষ্টভাবে বর্ণিত!

৪. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:২৩
অ্যামাটার বলেছেন: খালা! এদ্দিন পর??
তয় নানার কথা ঠিক,
কোন এক গভীর ষড়যন্ত্রের কারনে রিপোর্ট করুন বাটনটা খুজে পাচ্ছি না। X(X(X(X(
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: হ অনেকদিন পর মামা তোমার নাম ভুইলা গেছিলাম স্যরি :(

৫. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:২৩
আরিফ থেকে আনা বলেছেন: দুই বছর পূর্তির অভিনন্দন সাথে তৃতীয় বছরের পয়লা মাইনাচ /:)
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:২৭

লেখক বলেছেন: গানটা জানি কি ছিলো! ;)

৬. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:২৪
তামিম ইরফান বলেছেন: পোষ্ট উস্কানিমূলক নাকি আমার কমেন্ট?:-*............আপত্তিকর বাটন খুজে না পাওয়ার সাথে আমার কমেন্টের যোগসুত্র খোজার চেষ্টা করা হইলে দেশ ও জাতি এরুপ ষড়যন্ত্রের সমুচিত জবাব দিবে............।
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন:

০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: দারুন!!

৯. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:২৭
বিবর্তনবাদী বলেছেন: এখানে বিদেশী শক্তি জড়িত আমি নিশ্চিত। গোয়েন্দা তথ্য মতে গতরাতে সামহোয়ার অফিসের সামনে অজ্ঞাতনামা ব্যক্তিদের রহস্যজনক ঘোরাফেরা করতে দেখা যায়।

ফলাফল ৩ নং কমেন্ট সংশ্লিষ্ট ছবিতে দেখা যাচ্ছে।
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:২৯

লেখক বলেছেন: (অবাক

০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ

০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১২. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৩০
অ্যামাটার বলেছেন: ৩ নং সন্দেহজনক কমেন্টের ব্যাপারে এফবিআই ও ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে। রাশিয়া-ও তথ্য উদঘাটনে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে, তবে আসল সত্যিটা কখনও উদঘাটন হবে কি না, তা নিয়ে জনগন সন্দিহান।
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৩৫

লেখক বলেছেন: /:)

১৪. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৩৩
বিবর্তনবাদী বলেছেন: @ অরণ্যচারী

না নিরাপদ। জেনারেল আর হইতে পার্লাম কৈ? :(
১৫. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৩৪
তামিম ইরফান বলেছেন: মিথ্যা অভিযোগের কারণে ব্লগ থেকে ওয়াকআউট করলাম।
১৬. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৩৪
আউলা বলেছেন: আমার সন্দেহ ইরাকের হাত আছে কারণ বৃদ্ধ বিবর্তনবাদীর ইরাকের সাথে খাতির বেশ দৃষ্টিকটু ই বলা চলে! ওদিকে তামিম ইরফান আবার আফগানিস্তানের সাথে হালকা খাতির রেখে চলেছেন জন্মের পর থেকেই, আর অ্যামাটার সুবিধাবাদি আচরণ করে পরিস্থিতি ঘোলাটে করছেন।
১৮. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৪১
মুক্ত বয়ান বলেছেন: টা টা তামিম ভাই!!!
আপাতত আপুরে ২ বছর হওয়া উপলক্ষ্যে কেক না খাওয়ানোতে মাইনাস দিব কিনা এইটা চিন্তা করতাছি। বিবর্তন সাহেবের এইখানে কোন সাহায্য পাওয়া যাবে?? :)
১৯. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৪৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: দুই বছর কেমতে পারলেন? আমার তো এখনই বোরিং লাগা শুরু হইছে...খালি মনে হয়, সেই দিন আর নাই:(
০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: ভাবী তুমি কি আর আমাদের সেই সোনালী দিনগুলো দেখতে পেরেছো! পারোনি তাই এখনই বোর :( দিন ছিল আমাদের /:)

২০. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৪৭
তামিম ইরফান বলেছেন: সর্বদলীয় তদন্তকমিটি গঠন করার দাবী জানাই।কমিটির প্রধান হিসেবে মাননীয় স্ক্রুঢিলা আউলা কে অন্তর্ভুক্ত করা হোক
০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: তালেবানদের নির্মূল করতে আউলা সবসময়ই বুশের সাথে ছিল ! হোক না বুশ আজ বেকার!

২১. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৫০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: @তামিম, স্ক্রু সেই কবে খুইলা পইড়া গেছে। এখনো স্ক্রু ঢিলা ডাকেন!/:)
০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ চুমকি :)

২৪. ০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১০:০১
জেরী বলেছেন: অভিনন্দন...........।

ক্যাচাল কি আর সাধে এড়িয়ে চলতে ভালবাসি বইন??ক্যাচাল শুরু হলেই ঠান্ডা মেজাজের হয়ে যাই.........তবে দূরে থেকে ক্যাচাল দেখে অনেক বিনোদন পাইB-)
০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: তোমারে ধন্যবাদ বইন :)
বিনোদনের ব্যাপারে একমতB-)

২৫. ০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১০:১০
রোবোট বলেছেন: আমার নাম কই খালা? আমি প্রাআখাবিবাক বানাইসিলাম।

রিপোর্ট করুন বাটনটা খুজে পাচ্ছি না।
০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: জানি আর ওই কারণেই নামটি উঠাই নি! রিপোর্ট এর ভয় আউলা পায় বলেই তোমার নামটা উঠায় নাই মেশিন স্যরি রোবট

০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২৭. ০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১১:১১
রোবোট বলেছেন: পোস্টে নাম দেন খালা নইলে আউলা খালার ব্লগে ব্লক করে দিব
০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১১:২৪

লেখক বলেছেন: দিছি আপনাকে ভয় পাই বলেই তো দেই না!

০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: আহারে চাচ্চু তোমার নাড়িয়া নিক টা কই?

২৯. ০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১১:২২
অক্ষর বলেছেন: ভালো হৈছে, তয় এইটা নিয়া পোস্ট দেয়ার কি হৈলো?

ভালো আছেন, রোজিনা আপা?

অভিনন্দন
০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন: এইটা নিয়ে পোস্ট দেয়ার যেমন কিছু নেই তেমনি এইটা নিয়ে দেয়া পোস্ট পড়ার ও কিছু নেই!

৩০. ০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১১:৩৩
অক্ষর বলেছেন: পর্তাম না, কষ্ট কৈরা ল্যাখছেন দেইখা পর্লাম খালি
৩১. ০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১১:৫১
বুলবুল আহমেদ পান্না বলেছেন: সেকেন্ড এ্যানিভার্সারির শুভেচ্ছা.......... :(

কেককুককৈ... কেককুককৈ (২ বার) ;)
০৪ ঠা মার্চ, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

কেকেকুক দোকানে..........কেকেকুক দোকানে

৩২. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৮:৪০
চিকনমিয়া বলেছেন: আমারে নায়ক বানায় নাই :( এই পুষ্টে আমার নামের বানান ভুল লেকচেন ক্যান?

মাইনাচ
৩৩. ০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৫২
টুশকি বলেছেন: আমার নামও দিছো দেখি
দুই বছরের শুভেচ্ছা
এই নাও প্লাস
৩৪. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ৮:১৫
আলী আরাফাত শান্ত বলেছেন: জ্বালাময়ী টগবগে তরুন মন্তব্যকারী!!!!
খাইছে
পালাইলাম!
৩৫. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৪২
রেটিং বলেছেন: হ, তুমি অনেকদিন পর ব্লগে আইলা। লগ ইন না করলেও সব খবর জানি ব্লগের! আমাদের এখান থেকে এখন অনেকই ব্লগিং করে। তবে যে আমাকে ব্লগিং শিখিয়েছিল সে এখন এখান থেকে চলে গেছে কানাডা। নিজে কখনও লেখে না, তবুও ছেলেটা মনে হয় ব্লগের পুরান ইতিহাসের সাক্ষী। ওর আইডি তারিক অর তারেখ না কি যেন। আমিও ৪-৫ মাস রেজি করে নাই, পরে যখন করলাম তখন নূড়া ভায়ের যুগ। নূড়া ফ্যান কিলাব বানাইয়া অনেক মজা হইসিল। এখন আর মজা পাই না তেমন। তারপরেও সামুর প্রতি ভালবাসা কমে নাই। গত কয়দিনে মনে ৫০ হাজার হিট দিসি শুধু গেনজামের খবর জানার জন্য। কিন্তু কেও আমারে দেখে নাই ;)

লিখতে গেলাম, আর কি হইয়া গেল। আইসলাম তুমারে অভিনন্দন জানানর লাইগা। সেইটা না কইরা হুদা প্যাচাল পারতাছি।

কি আর অভিনন্দন দিমু, উপরে সবাই দিয়া গেছে। আমি দিলাম সাদামাটা ভাষায় " অভিনন্দন ২ বছরের কোর্স করনের লাইগা"

আফা আপনার সিনেমা আবার কবে আইব ? আমারে রোল না দিলে খপর আচে কইলাম :(
৩৬. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫২
আইরিন সুলতানা বলেছেন: ২বছর ৬দিন !!!

আপনে তো মুরুব্বী....আপনার চরণ যুগল দেন..সালাম করতে চাই ...


(সংবিধিবদ্ধ সংতর্কীকরণ: সালামি দিতে ভুলবেন না)
৩৭. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫৪
মুকুট বলেছেন: অভিনন্দন বুড়ি আপা (আমার চেয়ে ব্লগে সিনিয়র কিনা :) )
খানাপিনা কবে কখন হবে, দাঁত মেজে বসে আচি কিন্তু :)
৩৮. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ১:৩০
হনলুলু বলেছেন: অভিনন্দন ......... :) ............ :) :) :) ( লিপস্টিক হাসি , সৌজন্যে শামীমা আপা )
৪১. ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৪৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমারে কি ভুইলাই গেলেন নিহি???
৪২. ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৯:১৮
প্রিয়তমা বলেছেন: ক্লোজআপহাসি...ঞঁ :||

অভিনন্দন আপাকে...:D
৪৩. ১১ ই মার্চ, ২০০৯ রাত ১১:২২
আউলা বলেছেন: সবাইকে ধণ্যবাদ।

মুন্না আর চাচ্চু ওরফে নাড়িয়া ওরফে নরাধম কে বাদ দিয়ে পাপ করে ক্ষমাপ্রার্থী /:)

 

মোট সময় লেগেছে ১.০৩৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ