প্রেম মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। মানুষ মাত্রই মরণশীল আর মানুষমাত্রই প্রেমে পড়ে। প্রথম মানব আদম, বিবি হাওয়ার প্রেমে পড়ে গন্ধম খেয়েছিলেন, এবং তৎখনাত স্বর্গ থেকে ডাইরেক্ট পৃথিবীতে পতিত হন। মানব জাতি সেই যে পড়ল আর উঠল না। প্রেমে পড়ার সে ট্রাডিশন লাইলি-মজনু, শিরি-ফরহাদ, রোমিও-জুলিয়েট সহ মেলা জুটি ধরে রেখেছেন। তবে ইতিহাসের পাতায় সবাই নাম লেখাতে পারেন নি। কেন পারেন নি সেইটা নিয়েই আজ আমাদের আলোচনা সভা।
একটু খেয়াল করলেই দেখবেন দুনিয়া জুড়ে দুনিয়া কাঁপানো যত বিখ্যাত জুটি আছেন তাদের সম্পর্ক কিন্তু কখনই বিবাহ পর্যন্ত গড়ায়নি। আর গড়ালেও পরবর্তিতে ট্রাজিক কোন পরিনতিতে গড়াগড়ি খেয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে, বিধাতা তাদের পরমায়ূ কিছু কম দিয়েছিলেন।
ধরা যাক রোমিও বিষ খেয়ে ধরা ধামের মায়া ত্যাগ করার পর জুলিয়েট অত্মহত্যা না করে আর কিছুদিন যদি মাটি কামড়ে পৃথিবীতে পড়ে থাকতে পারত তাহলেই রোমিওর চাইতে শতগুণ বেশী শাসালো কোন হোমিও ডাক্তারের সন্ধান পেয়ে দিব্যি সূখে শান্তিতে বসবাস করতে পারত। কিন্তু তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উনি অক্কা পেলেন। ফাঁকতালে শেক্সপিয়ার সেইটা নিয়ে একটা নাটক লিখে বেশ টু পাইস কামিয়ে নিল।
উপরোক্ত উদাহরণ থেকে আমরা বলতে পারি, প্রেম করে নাম কিনতে হলে, আপনার রয়েল ফ্যামিলিতে জন্মানো আবশ্যক অতঃপর আপনাদের মরতে হবে এবং তারপর সেইটা নিয়ে কোন নামকরা লেখকের একটা গল্প ফাঁদতে হবে। তবেই প্রেমের ইতিহাসে আপনাদের জুটি অমরত্ব লাভ করবে।
প্রেমের পরিনতি বিবাহ এবং একবার বিয়ে করে ফেললেই প্রেম তার ভ্যালু হারিয়ে একেবারে ভ্যাবলা হয়ে যায়। তখন সংসারের টানা পোড়েনে প্রেম জানালা দিয়ে পলায়ন করে। অনেকে অবশ্য শাহজাহান আর মমতাজের উদাহরণ টেনে এনে বলতে পারেন বিবাহোত্তর প্রেমিক জুটিও নাম করতে পারে। সে ক্ষেত্রে আমি বলব সম্রাট শাহজাহান জন্মসূত্রে আর্কিটেক্ট ছিলেন, উনার পয়সারও অভাব ছিল না। সূতরাং উনি তাজমহল আগে হোক পরে হোক বানাতেনই।
বর্তমানে প্রেমের বাজারে প্রতিযোগিতা ব্যাপক। আর সভ্যতার উন্নয়নের সাথে সাথে প্রেমের ক্ষেত্রেও এসেছে নানান প্রকারভেদ। ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ আর পরকীয়া প্রেমের ছড়াছড়ি এখন বাজারে। তাই প্রেম করে নাম কামানো এই জামানায় এক কথায় অসম্ভব। তাই বন্ধুগণ আসুন আমরা অযথা প্রাচীন দ্বীমুখী প্রেম করে নাম কামানোর বৃথা চেষ্টা না করে বরং প্রেম সাগরে স্পীড বোট চালানোর চেষ্টা করি। কারণ কবি বলেছেন,
সংকীর্ণ মনের মানুষ যারা, তারাই তো ভালবাসে একবার।
যার মন বড় যত, দেখে ভাল অবিরত, তারাইতো ভালবাসে বার বার ...
আর এ কারণেই আমাদের বন্ধু রমজান আজকাল দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে পা দেবার মত দেশ পেরিয়ে বিদেশী মেয়েদের ভালবাসতে বনলতা সেন, সাগরিকা, ইন্দ্রানীদের খুজে ফিরছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

