আমার প্রিয় পোস্ট

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

সামুব্লগ বিবাহ- ৫

২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৩০

শেয়ারঃ
0 1 0


রেজওয়ান শুভর ভিডিও:
ক্যাফেতে বসে আছে...মুখবন্ধ। ক্লাসে বসে আছে ...মুখবন্ধ। বন্ধুদের সাথে বসে আসে ...মুখ বন্ধ।

স্টুডিওতে:
তানজু: কেমন আছেন শুভ?
শুভ: আছি আর কি! আমাদের আর থাকা থাকি!
তানজু: মানে?
শুভ: সুশীলদের অত্যাচারে অতিষ্ট আর কি!
জেরী পাল্টা প্রশ্ন করলো: আপনের ভিডিওটা এইরকম ক্যান। মুখবন্ধ ক্যান?
অত্যন্ত অপমানিত হবার ভংগি করে শুভ বলল: আপনারা কি অন্ধ? আপনারা জানেন না! হাউ ইজ দ্যাট পসিবল!
জেরী: ও বুঝছি আপনে কমেন্ট ব্যান। তো কেমন লাগে এইরম কথা না কইতে পারলে??
শুভ: আমি লেডির পোস্টে কমেন্ট দিতে পারি না! এরপরও আপনাদের চিৎকার করে বলতে হবে! আমার দম বন্ধ হয়ে আসছে??
তানজু: স্যরি আপনি উত্তেজিত হবেন না। বলুন কেমন মেয়ে আপনার পছন্দ?
শুভ: দেখেন আমি যেহেতু বুয়েটে পড়ি তাও আবার সিএসই তে আমার বউ তো সেই রকমই হবে! তাই না??
তানজু: হ্যা বুঝছি এডুকেটেড মেয়ে হলেই আপনার চলবে!
শুভ: আপনের কি ধারণা আমি এইখানে তামাশা করতে এসেছি??
তানজু: মানে!
শুভ: আমি বুয়েটে পড়ছি তাও সিএসই তে আমি কি এতই ফেলনা!?
তানজু: আমি সেটা কখন বললাম!
শুভ: কথা ঠিকমত বলতে আগে শিখুন তারপর প্রোগ্রামের হোস্ট হতে আসবেন।
জেরী : ঠিকাছে এইবার বাকীগুলা কন!
শুভ: আমি দেখেছি অন্যদের কথার মাঝে জেরী আপনি বহুত ক্যাচাল করেন। এটা আমার সাথে করবেন না! মাইন্ড ইট!
পিচ্চি একটা ছেলের ভাব দেখে জেরী রাগে দিগ্বিদিক হয়ে বলল: ওকে
শুভ: ধরেন আমি যেই মাইয়ারে বিয়া করমু তার ৩ টা কোয়ালিটি থাকতে হইবো ...

১. বউরে অবশ্যই খুবই হাসিখুশি , মিশুক আর পোংটা টাইপের হইতে হইবো। প্রচুর কথা বলার বাতিক থাকতে হইবো। সারাদিন কুটকুট কইরা কথা বলবে ... পুটপুট কইরা হাসবে .... সবার সাথে মিশবে .. প্যাচাল পাড়তে পাড়তে আমার ব্রেইন ড্যামেজ কইরা দিবে এইরকম আরকি ....... ;) ;)

২. বউ এর গেটআপ ড্রেসআপ অবশ্যই অবশ্যই খুবই সিম্পল হইতে হইবো .... এই ধরেন নরমাল একটা সালোয়ার কামিজ পড়া মাইয়া আরকি ... একেবারে হুজুরনী হইলে ও সমস্যা আবার ডিজুস হইলে তো একেবারে কেরোসিন .. সাধারন একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে যেরকম কাপড় পড়ে , ওইরকম । এই জিন্স-ফতুয়া টতুয়া পড়া মাইয়া আমার দুই চক্ষের বিষ .. আফসোস .. ঢাকায় যাই দেখি সব এই টাইপের .. :( :(

৩. বউ এর চুল অবশ্যই কালো হইতে হবে ... মানে অনেকে চুল লাল-নীল-হলুদ-বেগুনী করে না ?? ওইরকম হইলে হইবো না ... আর চুল একটু বড় হইতে হইবো আরকি .. বেশী না , এই ধরেন কোমড় পর্যন্ত :) :)
তানজু একটু ভয়ে ভয়ে বলল: আর কিছু যা আপনি আর যোগ করতে চান?
শুভ বলতে যাচ্ছিল কিন্তু জেরী তাকে সুযোগ দিলো না। জেরী: অনেক হইছে এইবার যা। ছেমরা চুল একটু বড় হইতে হইবো বেশী না..কোমড় পর্যন্ত!!! রাইখ্যা দেখছিস চুল!! আগে নিজে বেণী করার সমান চুল রাখবি তারপর কোমড় সমান চুল বেশি না কবি!
শুভ: আউলা আপু আমাকে এভাবে এইসব লোকজনের হাতে নাজেহাল করার জন্যই .....
জেরী না এইবার তানজু বলল: যাবার রাস্তাটা ওইদিকে


রেজওয়ান শুভর ইন্টারভিউ এরপর জেরী বিদ্রোহ ঘোষণা করলো তার কেমন ছেলে পছন্দ এই নিয়ে একটা পর্ব না হলে সে আর এই শো করবে না। তানজুও জেরীর দেখাদেখি মোড়ামোড়ি শুরু করলো...তারটাও যেন নেয়া হয়।
উপায় না দেখে আউলা ইন্টারভিউ দিতে আসা ভাঙ্গা পেন্সিলকে বলল: ওদের অংশটায় উপস্থাপনা করতে। (আউলার লাভের লাভ ফ্রি তে ভাঙ্গা পেন্সিলের চেহারা ভাল বলে পাম দিয়ে কাজ করিয়ে নেয়া)
ভাঙ্গা পেন্সিল রাজি হয়ে গেল সানন্দে। (ভাঙ্গা পেন্সিলও কম না সে কি অবুঝ নাকি সে উপস্থাপনা করলে তার আর ইন্টাভিউএর ডেট আর কবে পড়ে তার নাই ঠিক! কাজেই সে ডিসিশান নিলো জেরী তানজুকে সুযোগ তেমন দেয়া যাবে না। তার কথা সে বলেই যাবে!)

তানজু আর জেরীর ভিডিও:
এই ভিডিওটাতে তেমন কিছু নেই ওদের শো এর কিছু অংশ তুলে একটা ভিডিও বানিয়েছে আর তাতে মানুষ মানুষের জন্য গানটা সেট করা হয়েছে।
ভাঙ্গা পেন্সিল: কেমন আছেন?
তানজু মৃদু হাসল। জেরী: ভালাই।
ভাঙ্গা পেন্সিল: কেমন ছেলে আপনাদের পছন্দ?
তানজু একটু গুছিয়ে বলবে বলে চুপ রইল ভাবল আগে জেরী বলুক তারপর সে বলবে। জেরী: ক্যাব...
ভাঙ্গা পেন্সিল সুযোগ না দিয়ে: আজকাল ব্লগে একটা বিষয় খুবই চলতেছে। কারা বেশি রোমান্টিক? পাবলিক নাকি পেরাইভেট! আমি তো কই পাবলিকের পোলা আর পেরাইভেটের মাইয়া! B-)
জেরী: কথা কইতে দিবি?
ভাঙ্গা পেন্সিল: ও শিওর! গো এ্যাহেড! :) বলেন কেমন ছেলে? তানজু আপা আপনি কন। জেরীরটা তো শেষ।
জেরী একটু চুপ করলো। ভাবলো একটু দেখে নিই তামাশা!
তানজু: অস্ট্রেলিয়া প্রবাসী....
জেরী: ফ্রেঞ্চকাট দাড়ি??
তানজু: হ্যা :`>
জেরী: তুই কি সত্যই আমার জানুর দিকে নজর দিলি রে??
তানজু: কি করবো বল! ইভা রহমানের মত আমার মন তো মানে না
ভাঙ্গা পেন্সিল জোরে জোরে কাশি দিয়ে ওদের কথা থামালো। এবার আবার শুরু করলো: সুধী ব্লগারগন আপনারাই বলুন আমি কতটা রোমান্টিক আর এলিজিবল.....এটা গ্যারান্টেড যে আমি পাবলিকের সবচেয়ে রোমান্টিক পোলা....
জেরী টিবয় বালক নিবিড় অভ্রকে এসএমএস করে দিল, মেইন সুইচ অফ করে দিতে। নিবিড় ক্যামেরা মোবাইল চালায় এটা ঠিক, তার মোবাইলে ওয়ারিদের ইন্টারনেট আছে এটাও ঠিক তবে খালি নিজের নামটাই স্বাক্ষর করতে পারে পড়াশুনা জানেনা। তাই কিছু না বুঝে ভাঙ্গা পেন্সিলের কাছে এসে এসএমএস টা পড়তে দিলো। ভাঙ্গা এবার জেরীকে নিয়ে কটাক্ষ শুরু করলো।
ক্রোধে চোখে সর্ষে ফুল দেখলো জেরী। তার ইন্টারভিউ দেয়ার সব শখ মিটে গেছে। সে তানজুকে সে ইশারা করলো। ২জন মিলে আস্তে করে ভাঙ্গার ২ হাত ধরলো।
ভাঙ্গা: আরে করেন কি! :D
ভাঙ্গাকে দরজার কাছে নিয়ে যেয়ে ২জন একসাথে ২টা লাথি মেরে বের করে দিলো।
ভাঙ্গা সিড়ি দিয়ে গড়াতে গড়াতে এক প্রাইভেটের মেয়ের পায়ের উপর পড়লো।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৩৪
জেরী বলেছেন: খালি লাথি মারতে দিলা ....ঝাড়ুপিটা করতে চাইছিলাম
২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: :D:D:D:D

২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: আরে তোমাদেরটা একটু পেচাইতেছি ;)

২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৪. ২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪০
অদ্রোহ বলেছেন: পোলাপানডিরে এভাবে পচায়া দিলেন :),আমিও লাইনে খাড়াইতাম চাই :)

২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: যথাযথভাবে রেজিস্ট্রেশন করুন এইখানে

২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: একটি লাইন ও মিথ্যে নয়। বিভিন্ন পোস্ট ঘেটে সালতামামি টাইপ পোস্ট এটি।

২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: কি রে?

৭. ২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪১
এরশাদ বাদশা বলেছেন: জেরী বুকে খোঁচা মারা হইয়াছে, কিন্তু তার চোখ এড়িয়ে গেলো সেটা। আমি তো তারে অন্যদের কথার মাঝে কুনোসময় ক্যাচাল করতে দেখি নাই?:P
২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: তাহলে সিনেমাটি ৩য় পর্ব থেকে দেখুন

২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: :)

৯. ২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫০
অপ্‌সরা বলেছেন: হায় হায় এত মারামারি কেনো?
২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: এইটা এ্যাকশান মুভি। সামান্য মারামারি তো থাকবেই!

২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: ধন্যবাদ!!

১১. ২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৭
বড় বিলাই বলেছেন: গড়াই গড়াই পেরাইভেটের সামনে পড়ল। হাসতে হাসতে আমিই পড়ছিলাম আর একটু হইলেই।
২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: হা হা হা
নেক্সট পর্বে চোখ রাখবেন ;)

২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: কেমন ছেলে পছন্দ একটু বলে যান :D:D:D

১২. ২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: সকলে দো জাহানের অশেষ নেকী হাসিল করুন এই পোষ্ট হতে দূরে থেকে। "ঘটক আশেকানে আউলিয়া সামুপুরী ইন্টারনেটেঘুরি কেবলায়ে গরীবে খাজানাত" এর কালো হাত ভেঙ্গে দাও। ( বিরাট মাশাল মিছিলের ইমো হবে )
২৬ শে জুন, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন:

২৬ শে জুন, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: ভাষা হারাইছি

১৩. ২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
সাঈফ শেরিফ বলেছেন: "ভাঙ্গা সিড়ি দিয়ে গড়াতে গড়াতে এক প্রাইভেটের মেয়ের পায়ের উপর পড়লো।"

ভালা ভালা পোলাগো ফুটবল বানায়া রঙ্গো করনের লাইগা রিপুর্ট সহকারে মাইনাস দাগানো হইল।
২৬ শে জুন, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: আপনার কমেন্ট পড়ি আর অবাক হই

২৬ শে জুন, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: ইহা কি!!

১৫. ২৬ শে জুন, ২০০৯ রাত ৮:০৫
অনন্ত দিগন্ত বলেছেন: খাইসে আমারে, জেলিপু আর তানজুপু এমুন মারদাঙ্গা হলে পরে ওদের জন্য তো আটার বস্তা টাইপ ছেলে দরকার হবে নাইলে তো পোলাপাইন বিয়ার পর বৌ দের অত্যাচারে শহীদ হওয়ার রেকর্ড করতে পারে :|

( অ.ট- দেশে কি পুরুষ অধিকার আইন আছে ? ) :|
২৬ শে জুন, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: মাফ করবেন আমি আইনের ছাত্রী না :|

১৬. ২৬ শে জুন, ২০০৯ রাত ৮:৫৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমাকে লাত্থি মারার মৃদু পর্তিবাদ। তয় প্রাইভেটের মাইয়ার ইন্টারভিউটা কিন্তু আমি পেরাইভেটে নিতাম ছাই:P
২৬ শে জুন, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়!!!!

১৭. ২৬ শে জুন, ২০০৯ রাত ৯:০০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: নিবিড় অভ্র তো টিবয় না, টিগার্ল/:)
২৬ শে জুন, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: আমি জানি নিবিড় অভ্র মেয়ে। কাহিনীর প্রয়োজনে আজকে ছেলের রোল করেছে।

মনে নাই জাহিদ হাসান একবার করেছিলো...একটা নাটকে নায়িকার রোল যে নাটকে একটা গান ছিল...মারচিকা মারো রে.../:)

১৮. ২৬ শে জুন, ২০০৯ রাত ৯:১০
এক্স ফাইলস্‌ বলেছেন: আপার হাতে মনে হয় অফুরন্ত সময় .....।
২৬ শে জুন, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: জ্বি ভাই আমার হাতে এখন অফুরন্ত সময় কোথায় যে ব্যয় করি তাই এসব ছাইপাশ লিখি /:)

২৬ শে জুন, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: :)

২০. ২৬ শে জুন, ২০০৯ রাত ১১:০৫
চানাচুর বলেছেন: ভাঙ্গাকে দরজার কাছে নিয়ে যেয়ে ২জন একসাথে ২টা লাথি মেরে বের করে দিলো।
ভাঙ্গা সিড়ি দিয়ে গড়াতে গড়াতে এক প্রাইভেটের মেয়ের পায়ের উপর পড়লো।




হাসতে হাসতে ডিগবাজী=p~
২৬ শে জুন, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: =p~

২১. ২৬ শে জুন, ২০০৯ রাত ১১:৪৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: গড়ায় ফালাইলো আমারে নাকি চানাচুররে? হেতে ডিগবাজি খায় কেলা?
২৬ শে জুন, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: তোমার বুদ্ধি দেখি আসলেই কম!! /:)

২২. ২৬ শে জুন, ২০০৯ রাত ১১:৫৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বুদ্ধি কম দেইখাই তো মানুরে এখনো ছিঃনেমার পুষ্টার হিরু বানায়া রাখছেন আর কিসব উপস্থাপিকারে দিয়া উপস্থাপনা করাইতাছেন! শ্লার ডাইরেক্টরই ভুয়া:-P
২৭ শে জুন, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: মুখ সামলে কথা বলবা! গালিগালাজের জন্য নিজের পোস্ট ব্যবহার করো।

আর সেইরকম ছবি দাও তোমার ছবি জামেলা সুন্দরীর পোস্টারে শোভা পাবে

২৩. ২৭ শে জুন, ২০০৯ রাত ১২:০৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমার রিশকা চালানির ছবিটা তো সবাইই সোন্দর্য কইলো। কই আমারে নিয়া একটা ছিনেমা বানাইবেন...তা না! /:)

মানুভাই ডিরেক্টররে কতো ট্যাকা ঘুষ দিসে?
২৭ শে জুন, ২০০৯ সকাল ১১:১৫

লেখক বলেছেন: আয়নায় চেহারা দেখেছো কখনও?? না দেখলে যেয়ে দেখো ওখানে তোমাকে শাবনুর না দিঘির সাথেও মানায় না!!

২৪. ২৭ শে জুন, ২০০৯ রাত ২:০২
সাইফুর বলেছেন: বেচারা পেন্সিল...সিড়ি দিয়ে পড়ে ব্যাথা পাইছো নাকি :) খিক
২৭ শে জুন, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: ব্যথা পাইছে দিলে

২৫. ২৭ শে জুন, ২০০৯ রাত ৩:০২
নিবিড় অভ্র বলেছেন: আউলাপ্পি....... :-/
আমারে টি বয় বানাইয়া দিলেন :-/

অসুবিধা খুব একটা নাই /:) সিনেমায় চেহারা দেখাইতে পারতেসি এইটাই বা কম কিসে... B-)
আর আজকের পর্বের নায়ক হইতে গেলে তো ভাঙা ভাইয়ের মত লাত্থি খাইতে হইত.... :D
আপনের বিবেচনা আছে :)

এইবার বুঝছি ভাঙ্গা পেন্সিল নামকরণের ইতিহাস!!! পেন্সিল ভাই আগে শুধুই পেন্সিল ছিলেন.... লাথি খাইয়া গড়াইয়া পইড়া .... ভাইঙা গেছেন.... =p~ =p~ =p~

হাসতে হাসতে আমিও প্রায় পইরা যাইতেসি... খিক খিক... =p~
২৭ শে জুন, ২০০৯ সকাল ১১:২০

লেখক বলেছেন:

এইবার বুঝছি ভাঙ্গা পেন্সিল নামকরণের ইতিহাস!!! পেন্সিল ভাই আগে শুধুই পেন্সিল ছিলেন.... লাথি খাইয়া গড়াইয়া পইড়া .... ভাইঙা গেছেন.... =p~ =p~ =p~

হক কথা B-)B-)

২৬. ২৭ শে জুন, ২০০৯ রাত ৩:০৬
নিবিড় অভ্র বলেছেন: হা হা হা ..... =p~ =p~

আপু উপরের একটা কমেন্ট মুছে দিয়েন...:)

মাইনাসটা কি ভাঙ্গা ভাই দিলেন নাকি ;) =p~ =p~ ;) =p~
২৭ শে জুন, ২০০৯ সকাল ১১:২৩

লেখক বলেছেন: আমার তো তাই ই মনে হয় ;)

২৭. ২৭ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৩
কঁাকন বলেছেন: আউলা খালাম্মার কেমন খালু পছন্দ জাতি সেটা জানতে চায়

শুভটারে অনেক মিস করি :(
২৭ শে জুন, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: শুভ কি বলেছে তা এখানে ই দিই :)

শুভ মিয়া: পড়লাম .... আমি হাতে পায় ধইরা সামুব্লগ বিবাহ-৫ লেখাইলাম .. আর আমারে এমুন গ্রান্ড পচানি দিলেন আপু .... খুব ভালো হইসে ... সমস্যা হইলো .. মানষে তো মনে করবো আমি বুয়েটে ( তাও আবার সিএসসিতে :) )পড়ি দেইখা ভাব মারি ... কিন্তু বাস্তবে আমি কখনোই ভাব মারি নাই .. পাবলিকে তো মিসইন্টারপ্রেট কইরা ফালাইবো ... পাবলিকে উল্টাপুল্টা কইলে কিন্তু আপনে ভুল ভাঙাইঅ দিবেন .. ঠিকাছে !!!

আউলা : তোমারে তো তেমন কিছুই কই নাই! ভাঙ্গা পেন্সিল লাথি খেয়ে চুপ মেরে বসে আছে! আর তুমি!! তোমার টলারেন্স লেভেল এত কম ভাবি নাই :D:D

শুভ মিয়া : কি যে বলেন আপু ... কে বলসে টলারেন্স লেভেল কম ... লেখাটা খুবই ভালো হইসে .. আমার মতো ২ পয়সার লোকের জন্য পুরা অর্ধেক পোস্ট দিয়া ফালাইসেন .. খুবই ভালো হইসে .. তয় সামুব্লগ বিবাহ - ৩ এর মতো জোস হয় নাই ( একটু সমালোচনা করলাম :) ) .... ওইটা বেশি ভালো হইসিলো ... ;)

আউলা : সামুব্লগ বিবাহ - ৩ এই পর্বটা ভাল হবার কারণ আছে। ওই পর্বের লোকগুলোকে কেমনে পচাইতে হয় এটা আমি গত দেড় দুই বছর ধরে জানি। তোমরা নতুন তাই ঠিকমত বুঝে উঠতে পারিনি এখনও। আর আমাদের স্বর্ণযুগের কথা আর নাই বা বললাম /:)

২৮. ২৭ শে জুন, ২০০৯ সকাল ৭:০১
টুশকি বলেছেন: শুভ: আমি লেডির পোস্টে কমেন্ট দিতে পারি না! এরপরও আপনাদের চিৎকার করে বলতে হবে! আমার দম বন্ধ হয়ে আসছে?

হা হা হোঁ খা; হাসতে হাসতে হোঁচট খাইলাম

আজকে জেরী আপুর পারফরমেন্স একটু অফ ছিল। দর্শক হিসাবে প্রথম ইন্টারভিউতে জেরীপুকে আগের ফর্মে পাই নাই।
তবে শেষটায় ভাঙ্গা পেন্সিলের ইন্টারভিউতে জেরী আর তানজুপুর একশনটা দূর্দান্ত হইসে!
২৭ শে জুন, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন: জেরী আজকে বেশ আপসেট ছিলো কারণ সে কাকে যেন ভোতা বটি দিয়ে জবাই দিবে বলে খুজে বেড়াচ্ছিল তাই /:)

২৯. ২৭ শে জুন, ২০০৯ সকাল ১০:১৬
কাব্য বলেছেন: ভাঙ্গা সিড়ি দিয়ে গড়াতে গড়াতে এক প্রাইভেটের মেয়ের পায়ের উপর পড়লো।

--- মাইয়াটা ব্যাথা পায় নাইতো :(( ;)
২৭ শে জুন, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: মাইয়াটা ব্যথা পায় নাই:(( ;)

৩০. ২৭ শে জুন, ২০০৯ সকাল ১১:৩৬
অন্যরকম বলেছেন: হাহাহাহাহ....... =p~
অজি প্রবাসী, ফ্রেন্চকাট দাড়ি তো লুলয়েরও ছিল! /:)
২৭ শে জুন, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: এইটা কি কইলা!!!

৩১. ২৭ শে জুন, ২০০৯ সকাল ১১:৪৬
কঁাকন বলেছেন: আহারে শুভটা এই পোস্টেও কমেন্টাইতে পারতেসে না

২৭ শে জুন, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: বেচারা শুভ আরো একটা ধরা খাইছে! সেইটা কইতে মানা তাই কইলাম না B-)B-)

৩৩. ২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:০০
জেরী বলেছেন: তানজুরে,আজকের মেনুতেও যেন স্পাইসি খরগোশ কারি থাকে.....রিমাইন্ড দিয়া গেলাম
২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:০২

লেখক বলেছেন: কাছিমের জুসও মনে হয় স্পাইসি খরগোশের সাথে কারাপ লাগবে না :P

৩৪. ২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:০২
অন্যরকম বলেছেন: X(

মুখ সামলাইয়া কিন্তু!!!!!!! জেরী!!!!!!!!
২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: সেটাই মুখ সামলাইয়া!! :P:P

৩৫. ২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৮
জেরী বলেছেন: মুখ সামলাইয়া আবার ক্যামনে খায়??না খাইয়া মরার চেয়ে খাইয়া মরা ভালো.......কাছিমের জুসের টেস্ট ভালো না,পানিতে থাকে তো সবসময় কেমন জানি শ্যাওলা,শ্যাওলা গন্ধ
৩৬. ২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:১৬
উদাসী স্বপ্ন বলেছেন: আমাগো পীরে আশাকনে ভন্ড আউলিয়ার ইন্টারভিউ কিন্তু আমি নিবার চাই;)

যারা রাজী আছেন হাত তুলেন!
২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: আমার ইন্টারভিউ :`> :``>>

৩৭. ২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:১৮
অন্যরকম বলেছেন: আমিও ইন্টাভিউ নিবার চাই! ;)
২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: জেরীর ৩৫ নং কমেন্টটা দেখলা না! বিষয়টা কি! চোখে কি চশমা নেয়ার টাইম হইছে!!!

৩৮. ২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫১
অন্যরকম বলেছেন: ইন্দুর তো কত কথাই বলবে। সারাদিন চুরি করে চীজ খায়, এখন আবার খরগোমের মাংস খাবার সখ জাগছে! :|

ইন্দুরকে লম্বা গাজর! ;)
২৮ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: :):)

৪০. ২৭ শে জুন, ২০০৯ রাত ৮:৪০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: নেক্সট পর্বে আমারে রুমান্টিক একশন সব পার্ট দিতে হইবো। প্রাইভেটের মাইয়ার লগে রুমান্টিক ছিনারি...আর একশন তো অবশ্যই দুই ভুয়া উপস্থাপকরে দুইডা কইরা লাত্থি, যেন নাম ভাঙ্গা জেরি আর ব্যাকাচ্যাকা তানজু হইয়া যায়/:)
২৮ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: এই পর্বে কি ছিল

৪১. ২৭ শে জুন, ২০০৯ রাত ৯:১৮
চানাচুর বলেছেন:

অন্যরকম বলেছেন: হাহাহাহাহ....... =p~
অজি প্রবাসী, ফ্রেন্চকাট দাড়ি তো লুলয়েরও ছিল! /:)



হাসতে হাসতে টায়ার্ড আমি:D:D:D
২৮ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: /:)/:)/:)

৪২. ২৭ শে জুন, ২০০৯ রাত ৯:৩৬
দূর্ভাষী বলেছেন: বহিন রা, এই পোষ্টে কি আমাগো মত বিবাহিত গো কোন স্থান নেই।
২৮ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: আপনি আসতে পারেন /:)/:)/:)

৪৩. ২৮ শে জুন, ২০০৯ রাত ২:৩৭
নিবিড় অভ্র বলেছেন: টিং টং!!!

পরের পোস্ট!!??? কই...???
২৮ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: পরের পোস্টের আগে আরেকটা পোস্ট আসবে /:) আগে থিকা কিছু কমু না /:)

৪৪. ২৮ শে জুন, ২০০৯ সকাল ১০:২৬
উদাসী স্বপ্ন বলেছেন: আমাগো ইন্টারভিউ না নিবার দিলে আমি কাউন্টার পোস্ট মারুম কিন্তু!
২৮ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: মারো! বইসা আছি! সেই পোস্টের পর আমি ৬নং পর্ব ছাড়বো!

৪৫. ২৮ শে জুন, ২০০৯ সকাল ১০:৪২
অন্যরকম বলেছেন: দূর্ভাষী বলেছেন: বহিন রা, এই পোষ্টে কি আমাগো মত বিবাহিত গো কোন স্থান নেই।

পরকীয়ার নেস্ট দৃশ্যে দূর্ভাষীরে এডানো হোক! ;)
৪৬. ২৮ শে জুন, ২০০৯ দুপুর ১:৫৬
নিবিড় বলেছেন: হায় রে মানুষের এনারজি লেভেল দেইখাই আমি কাইত ........কি আর লিখুম
২৮ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: কি আর বলমু! যেই কমেন্টের অবস্থা!

৪৭. ২৮ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
আউলা বলেছেন:
শুভ মিয়া:
June 27 at 7:11pm
@কাঁকনাপু : আহারে সোনা-লক্ষী-ময়না-পাখি-আপু আমার .... আমিও আপনেরে অনেক মিস করি , আপনের বর্ষপুর্তি পোস্টটাতে আমি কমেন্টাইতে পারি নাই .... কষ্টে আমার কলিজাটা ছিড়া গেসে আপু .... খুব খারাপ লাগসে .. বর্ষপুর্তির অনেক অনেক শুভেচ্ছা নেন ... আমি শুনসি কমেন্ট ব্যান খাইলে নাকি বছর খানেক এর আগে ছাড়াছাড়ির নাম নাই ... আমার তো মোটে ১ মাস হইলো .. আরো কয়দিন থাকে আল্লায় জানে ... আপনাদের জন্য যে কি পরিমান খারাপ লাগে .....

@টুশকিপু : লেডি কইলাম পূর্নজন্ম লাভ করসে ... আগের জনমের যতো লম্পট-লুইচ্ছা-লাফাঙ্গা তার জীবন অতিষ্ট করসিলো , এইবার সে তার সবগুলার প্রতিশোধ নিবো .... ওম শান্তি ওমের শাহরুখের রোল করতাসে ... আর দীপিকার রোলে আছে আমাগো ফিফা ... একটু সাবধানে আফা ... আপনে আবার মানিক-জোঁড়ের নেক নজরে পইড়া যাইয়েন না ... :):DB-);)

@জেরীপু : আমি কিন্তু আপনেরে খুব পছন্দ করি বইন .. খালি চরিত্রে প্রয়োজনে আপনেরে "মাইন্ড-ইট" কইসি ... আপনে কইলাম সিরিয়াসলি নিয়েন না ... :)B-)

@ভাঙ্গা : একটু সাবধানে ব্রাদার ... প্রাইভেটের মাইয়া যতো রোমান্টিক মনে হইতেসে অতটা প্র্যাকটিকালি হইবো না ...



@আউলাপু : ভালো কথা , আমার কোড নম্বর কই ??
২৮ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: বের করে দেয়া লোকের কোড হয় না রে B-)

০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: /:)

০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: :)

৫০. ৩০ শে জুন, ২০০৯ ভোর ৬:০২
অ্যামাটার বলেছেন: ফুটুশপ কে বানায়া দিল?? :O
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: প্রথম পর্বে লেখা আছে।

৫১. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৮:২৬
দোলাহাসান বলেছেন: একেবারে মেয়ের পায়ের উপর পরল......হাসতে হাসতে শেষ:)......
অনেক মজা পাইলাম......
ইয়ে আমাদের লালু ভাইয়ের কি একটা ইন্টারভিউ নেয়া যায়;) বেচারি হয়ত লজ্জা পাচ্ছে তাই ভাবলাম আমিই রিকুষ করি;)
৫২. ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
অন্যরকম বলেছেন: Click This Link
নয়া লুলের আমদানি.... ;)

 

মোট সময় লেগেছে ১.০০৫৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ