২০০৭ এ সামু ব্লগে প্রথম এসেই আমি ছিলাম দ্বিগ্বিদিক জ্ঞানশূন্য। কি লিখবো খুজে পাচ্ছিলাম না। কারণ আমি কি লিখবো বুঝতে পারছিলাম না। তাছাড়া তখন বাংলা টাইপ অনেকদিন না করার জন্য বেশ খুড়িয়ে খুড়িয়ে চলছিলো। এই চরম মুহূর্তে পোস্ট দিলাম। ‘এই সাব্বির চড় খাবি?’ এটাই ছিল আমার প্রথম পোস্টের টাইটেল এবং পুরো পোস্ট। তখন সাব্বির নামে এক ব্লগার ছিল সে সে ভাবলো তাকে বোধহয় বলেছি! সে দৌড়ে এসে যখন শুনলো তাকে উদ্দেশ্য করে লিখি নি চলে গেলেন। এরপর কয়েকটা এই টাইপ পোস্ট দিয়েছিলাম পরে মুছে দিয়েছি। সেই আমলে পোস্ট ড্রাফট করা যেত না
সেই আমলে শাওন আর আবু সালেহ ভাইয়ের গপশপ দারুন চলত। আমি সব দেখতাম কারো পোস্টে কমেন্ট করতে ভয় পেতাম। ত্রিভুজ ভাই তখন মাঝে মাঝে কমেন্ট করতো। এরই মাঝে একদিন ঢাকা ইউনিভার্সিটির পোলাপান সারাদেশ মাতালো। আমাদের নিরীহ ইউনিভর্সিটিও বন্ধহয়ে গেল। তখন আমাদের টার্মএর পরীক্ষা শেষ হয়েছিল আমাদের মেজর মাইনর সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঝামেলা চলছিলো তাই কিছু লেখার না খুজে পেয়ে ওটা নিয়ে পোস্ট দিলাম। আর যাই কই!! ব্লগার মানুষ খ্যাত রমজান আমাকে বলে পোলাপান পড়তে যাও। আমি প্রতিবাদী হয়ে গেলাম :!> এরপর রেগুলার ঝগড়া। এরপর একদিন দেখি হাসিব ভাই আমাকে বলে এইটা আপনার কত নম্বর নিক! আমি এর প্রতিবাদ করলাম
সেই আমলে প্রথমে যারা বেশি খোচা খুচি করতো আজকে দেখি এরাই ভাল বন্ধু। তবে আমি অনেক খোচাখুচির জন্য একটু বেশিই এ্যাগ্রেসিভ ব্লগে। এখন অনেক ভদ্র ব্যবহার করি ব্লগে। পুরানো কমেন্টগুলো দেখলে এখন লজ্জা লাগে :!> :#>
এই পোস্টটা ব্লগার অপরিচিত আবীরের পোস্ট দেখে আইডিয়ানিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

