সে ধরে ধরে দাড়াতে এবং হাটাহাটি করতে পারে। তার বর্তমানে ৬টি দাঁত। দাঁত দেখাতে সে বড়ই ভালবাসে।
সেদিন সে তার মায়ের কোলে চড়ে নিচতলা থেকে উপরে আসলে আমি বললাম, কি গোসল হয়েছে? সে খুবই আনন্দের সাথে বলল, হয় নি। আরেকদিন বলল, বাবারে বাবা। খালি খালা ডাকলো না আজও
তার সবচেয়ে দুঃখের সময় কেউ তার সামনে বাথরুমে গেলে বাথরুমের দরজা ধাক্কায় আর মনের দুঃখে কাঁদতে থাকে
তার যখন ক্ষিদে লাগে বা বিরক্ত লাগে তখন সে মাথা চুলকায়। আর মনে অতি সুখ থাকলে বা ঘুমানোর সময় সে আআআআ করে গান গায় সাথে মাথা ঝুলায়।
তার ভাবখানা মাঝে মাঝে দেখলে মনে হয় ইঞ্জিনিয়ার। তার দেখলে তার মাথা ঠিক থাকে না। মাঝে ২দিন সে আমার বিছানায় বসিয়ে দিলে কীবোর্ড ধরার জন্য লাফালাফি শুরু করেছিলো আমি তাকে চরম ধমক দিলাম। ধমক খেয়ে সে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর খুবই মিষ্টি হাসি দিয়ে কোলে উঠলো তারপর কীবোর্ড ধরতে গেল এবং আবার ধমক খেলো। এরপর থেকে সে আর কীবোর্ড ধরে না। ভালবাসে জানালার পাশে দাড়িয়ে থাকতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


