বিভিন্ন প্রকারের ব্লগার (একটি জেরী-আউলা-তানজু প্রযোজনা)
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৪
বিভিন্ন প্রকারের ব্লগার:
১.নাকউচা ব্লগার: যারা নিজেদের অনেক সফিসটিকেইটেড মনে করে। কমেন্ট করেন খুব বেছে ভাল পোস্ট ছাড়া মূল্যবান কমেন্ট করেন না। যদি তিনি কাউকে তার লিংকে ঢোকান তবে তা আবার ভাবের সহিত বলে আসেন, আপনার ভাগ্য বলতে হবে! আমি আপনাকে লিংকে এ্যাড করলাম।
২.নির্বোধ ব্লগার: এরা কিছু না বুঝেই লাফায়।
৩. জ্ঞানী ব্লগার: এরা আসলেই জ্ঞানী। তবে এদের কারো কারো বাজে অভ্যাস থাকে সুযোগ পেলেই জ্ঞান বিতরন শুরু করেন তাও ফ্রীতে!
৪.সেলিব্রিটি ব্লগার: মূলত তারা হন ব্লগদুনিয়ার পপুলার ব্লগার। প্রায় সকলেই তাদেরকে একনামেই চেনেন। এই সেলিব্রিটি ব্লগারদের মাঝেও আছে রকমফের-
১) প্রধান চরিত্র: এরা হলেন হিরো/হিরোইন ব্লগার। অন্য ধরনের ভার-ভার্তিকতা আছে তাদের মাঝে। সবার সাথে তারা মিশেননা এবং নিজেদের ইন্ডিভিজুয়ালিটির বিষয় তাদের টনক খুবি টনটনে।
২) সাইড চরিত্র: এদের পপুলারিটি তুলনামুলক ভাবে কম কিন্তু আর সব বিষয় প্রধান চরিত্রদের মতোই তবে পপুলারিটি কম থাকার কারনে তারা সাধারন মানুষের মাঝে মিশে যেতে পারেন।
৩) ব্যাকস্টেজ: প্রডিউসার, ডিরেক্টর, মেকাপ-ম্যান দের মতোই তারা প্রায় সময় আড়ালে আবডালেই থেকে যান। মাঝে মাঝে মারাত্মক কিছু ডেলিভারি দিয়ে আবার অদৃশ্য হয়ে যেতে তাদের জুড়ি নাই।
৫.ফুটানিবাজ ব্লগার: নিজেকে বড় মাপের মানুষ ভাবে। ভাব করবে সে তেমন কিছুই না আবার গল্পও মারবে সমানে।
৬. কান্দুনীগাওয়া ব্লগার: এরা সবসময়ই নিজের অবস্থান নিয়ে অসন্তুষ্ট থাকে এবং নিজের গরীবী হাল সবার কাছে বলে বেড়ায়।
৭. জ্ঞানী তবে আদতে নির্বোধ ব্লগার: এরা নিজেদের জ্ঞানী ভাবে। কথায় আছে আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়। এরা নিজেদের ঢোল নিজেরাই পিটায় এবং অযৌক্তিক তর্ক করে।
৮. দিলদরিয়া ব্লগার: এরা যেকারো পোস্টে ঢুকেই প্রথম যে কাজটা করে তা হল প্লাসে টিপ দেয়া। অনেক সময় পুরো পোস্ট পড়ার পর এরা মাথার চুল ছিড়তে থাকে কি পোস্টে প্লাস দিয়েছে!
৯. কপিপেস্টার ব্লগার ১: এরা বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন সাইট থেকে পোস্টের কনটেন্ট কপি করে নিজের নামে চালিয়ে দেয়।
১০. কপিপেস্টার ব্লগার২: এরা অন্যের কমেন্ট কপি করতে এক্সপার্ট।
১১. লম্ফবিদ ব্লগার (ছাগু না): এরা ছাগলের ৩ নং ছানা
১২. হিংসুটে ব্লগার১: এরা কারো ভাল সহ্য করতে পারে না। এরা অন্যের পোস্টের খুত ধরতে, কতটি প্লাস পড়লো, কেন প্লাস পড়লো, কারণ সে মেয়ে কি না সহ যাবতীয় নীচ মানসিকতার পরিচয় দিয়ে থাকেন।
১৩. হিংসুটে ব্লগার২: পোস্ট যতই ভাল হোক এরা কখনো কারো পোস্টে প্লাস দেয় না বা পোস্টের মন খুলে প্রশংসা করতে পারে না।
১৪. সরীসৃপ ব্লগার: এরা রং বদলায়।এক এক বার এক এক জনের ধরনা দেয়, তাদের বক্তব্য স্থির থাকে না।
১৫. এ্যালিয়েন ব্লগার: এরা নিজেদের হনু মনে করে। এরা হামবড়িয়া স্বভাবের থাকে। এরা গ্রপিং পছন্দ করে এবং এরা নিজেদের মধ্যে আলোচনা করার সময় অন্যদের কে পাত্তা দেয় না।
১৬. চান্সে থাকা ব্লগার১: কোন হিট ব্লগারের পিছে লেগে হিট হতে চায়।
১৭. চান্সে থাকা ব্লগার২: কোন ইস্যুতে প্রতিবাদ করে হিট হতে চায় যদিও তার ওই ইস্যু সম্পর্কে তেমন আইডিয়াই থাকে না।
১৮. প্যারাসুট ব্লগার: এরা সবাইকে তেল দিতে ভালবাসে। এরা আপনাকে যেমন তেল দিবে আপনার এগেইনস্টে পোস্ট দিলেও সেই পোস্টে বলবে, বস আপনি একটা জনিয়াস! আপনার পা সামনে নাই নয়তো পা ছুয়ে সালাম করতাম।
১৯. সহনশীল ব্লগার: এদের অনেক আজেবাজে মন্তব্য করার পরও এরা মন্তব্যকারীকে সহজভাবে নেন এবং পরে বন্ধু বলে বুকে টেনে নেন। এরা আসলেই বড় মনে অধিকারী।
২০. নিরীহ ব্লগার: এরা সাধারণত ভাল মানুষ হয়। এরা অনেক ব্যাপারই অপছন্দ করে তবে এরা নিরীহ তাই প্রতিবাদ করতে পারে না।
২১. স্বল্পজীবি ব্লগার: আসেন। আবার চলে যান।
২২. বন্ধু ব্লগার: তারা ব্লগের সবাইকে বিভিন্ন স্তরের বন্ধু ভাবেন। এরা অনেকটা দুধ-ভাত টাইপ তাই সবাই এদেরকে কম বেশি পছন্দ করে।
২৩. নর্দমার কীট ব্লগার: এটা তাদের আসল পরিচয় নয়। এই পরিচয় ব্যবহার করে তারা মনের মাধুরী মিশিয়ে অকথ্য কথা বার্তা বলেন।
২৪. রগচটা ব্লগার: এদের মাথা হুটহাট গরম হয়ে যায়। সব কিছুই তারা পার্সোনালি নিতে ভালবাসেন তারপর ঘাড়ের রগ ফুলিয়ে কিছুক্ষণ হাঁউকাউ করেন।
২৫. শুভেচ্ছা বিনিময় কারী ব্লগার: সবাইকে সবসময় শুভেচ্ছা দেয়। জন্মদিনের শুভেচ্ছা, পোস্ট দিলে শুভেচ্ছা, বর্ষপূর্তির শুভেচ্ছা, কমেন্ট দেবার শুভেচ্ছা
২৬. সাধারন ব্লগার: তারা আসেন। ঘুরেন ঘারেন। পোস্ট লিখেন হাল্কা পাতলা। কমেন্ট করেন। ব্লগ তাদের জন্য নিছক বিনোদন বা ক্ষেত্র বিশেষে যোগাযোগের মাধ্যম, এর বেশি কিছু না।
২৭.আনরেজিস্টার্ড ব্লগার: তারা ব্লগে ঢুকেন টাইম পাসের জন্য। মাঝে মাঝে এদের মনে কষ্ট লাগে যে আহা কেন রেজি করলাম না, না হলে এই পোস্টে মনের কথাটা বলতে পারতাম। তবে যেহেতু এরা সরাসরি ভাবে অন্যদের মাঝে আসেননা, আর বেশি কিছু তাদের ব্যাপারে বলা যাচ্ছে না।
২৮. নাবালক ব্লগার: এদের বয়স যদিও ১৮বছরের বেশি থাকে তবে তাদের আচরণ থাকে কিশোর অপরাধীদের মত।
২৯.নোটিশবোর্ড: ব্লগের নোটিশবোর্ড। সাত চড়ে রা ফেলার নিয়ম নাই তাই নেহায়ত ভালো মানুষ ব্লগারটিও সুযোগ পেলে মিছরির ছুরি চালিয়ে নেয়।
নতুন ক্যাটাগরি:
৩০. রেগুলার মাইনাস ব্লগার: এরা কিছু লোকের উপর ক্ষেপে থাকে এবং তাদের পোস্টের কনটেন্ট যা ই থাকুক না কেন এরা মাইনাস দিয়ে যায়। যদি কোন কারণে এরা কিছুদিনের পোস্ট মিস করেন তবে ফিরে এসে পুরানো হিসাব ঠিক করে যান।
৩১. রিমিক্স ব্লগার: এরা অন্যের হিট কমেন্টে হালকা পরিবর্তন এনে পূর্ববর্তী কমেন্টের থেকেও হিট হয়ে যায়।
৩২. উস্কানীদাতা ব্লগার: এরা সুযোগ পেলেই অন্যদের উস্কানী দিয়ে গন্ডগোল লাগানোর চেষ্টা করে।
৩৩. বিদ্রোহী ব্লগার: এরা যা দেখে তাতেই বিদ্রোহ করতে চায়। কারো সিরিয়াস পোস্ট দেখলেও তার মাথাব্যথা হয় আবার ফান পোস্ট দেখলেও তার মাথাব্যথা হয়। সে বিদ্রোহী ব্লগার হিসেবে উক্ত পোস্টের বিপরীতে পোস্ট দেয়। আর তখনই চেনা যায় কে প্যারাসুট ব্লগার আর কে বিদ্রোহী!
৩৪.সাইয়া ব্লগার: এরা পুরুষ ব্লগার তবে নিজেদের মেয়ে বলে দাবী করে থাকে। (সৌজন্যে: বাগসবানি)
৩৫. অভিমানী ব্লগার: এরা যখন তখন পোস্ট ড্রাফট করে পালায়। অভিমান ভেঙ্গে গেলে আবার ফিরে আসে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হনলুলু বলেছেন:
পড়তেছি ... লেখক বলেছেন: ওকে ![]()
লেখক বলেছেন: শুভেচ্ছা রইল
অমিত০৯৭ বলেছেন:
উদাহরনের সাথে প্রকারভেদ করা উচিৎ।
লেখক বলেছেন: উদাহরণ নিজে খুজে বের করেন ![]()
উদাসী স্বপ্ন বলেছেন:
মারছে, ব্লগারের চেয়ে ক্লাসিফিকেশন বেশী হইয়া গেছে!আরেকখান ক্লাস আছে সেইডা নর্দমার বুলগার[\sb]: এরা হইলো যাই লেখে সেইগুলান নর্দমাতুল্য সেইখানে আমি পড়ি আর কি!
তয় ব্যাফক জ্ঞানী পোস্টে একখান মূল্যহীন পিলাচ!
লেখক বলেছেন: ওইটা তো ২৩ নং এ আছে 
লেখক বলেছেন: ২৫ নং ক্যাটাগরী ![]()
নীলবকুল বলেছেন:
আউলা কোন ক্যাটাগরিতে পড়লেন ?
লেখক বলেছেন: এটা বলবে জনগন আউলা বললে সবাই বলবে আমি ৫নং ক্যাটাগরীর অন্তর্ভুক্ত ![]()
টুশকি বলেছেন:
আমি কোন প্রকার?
লেখক বলেছেন: তুমি কি ২৮ নং এর দলে? যে আমাকে জিজ্ঞেস করছো! 
টুশকি বলেছেন:
বিভিন্ন প্রকারের সাথে উদাহরণ দিলে বুঝতে সুবিধা হত!
লেখক বলেছেন: উদাহরণ দিলে ব্যক্তি আক্রমণাত্বক হয়ে যেতো।
লেখাজোকা শামীম বলেছেন:
আমি কোন প্রকার জানান ভাইডি ?
লেখক বলেছেন: ১৮, ৩২
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
আমি একজন নিয়মিত সাধারণ ব্লগার কিন্তু আউলা আপু কোন প্রকারে পড়েন? যদি বলতেন...
লেখক বলেছেন: এটা বলবে জনগন 
লেখক বলেছেন: ![]()
![]()
লেখক বলেছেন: সত্যবাদী ব্লগার ![]()
বড় বিলাই বলেছেন:
ভালো ভালো। আমি কোন দলে পড়লাম বুঝতে পারছিনা, নির্বোধ টাইপ না তো।
লেখক বলেছেন: ২২ 
লেখক বলেছেন: পোস্টটা আগে পড়ুন পুরোটা তারপর মন্তব্য করুন! ধন্যবাদ
আচ্ছা অনেস্টলি আমার শ্রেণীটা উল্লেখ করেন
লেখক বলেছেন: ৪(২), ৫, ১৫ 
রিয়াজুল ইস্লাম বলেছেন:
প্লাস।
লেখক বলেছেন: ![]()
চানমেয়া বলেছেন:
চানমেয়া কপিপেস্টার।
লেখক বলেছেন: দারুন ![]()
সাইফ ইমাম বলেছেন:
আমি কোন টাইপের? আমার আগের নিক যদিও এটা না "নরকের পাপী"। উত্তর দিয়েন।
লেখক বলেছেন: ২০, ২৬
লেখক বলেছেন: ২০ 
ভালই লিখেছেন, অনেক সময় দিয়েছেন এই পোস্ট লেখার পিছনে সেই জন্য একটা প্লাস প্রাপ্য।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
টোনা বলেছেন:
আমি ২ ( নির্বোধ ব্লগার ) আর ২৪ ( রগচটা ব্লগার ) এর মধ্যে কনফিউশনে আছি , আপু যদি একটু হেল্প করতেন ....
লেখক বলেছেন: ২৮
_তানজীর_ বলেছেন:
যেটাই পড়ি সেটাই তো মনে হইল আমি। হে হে। মজার পোস্ট। ব্যাপক আনন্দ পাইলাম।
লেখক বলেছেন: ধন্যবা; ![]()
লেখক বলেছেন: হইছে না? ![]()
আল্লাহ রাখা বলেছেন:
অ্যামাটার বলেছেন: ছি্!আজকাল হিট কম হচ্ছে, তাই বলে এইরকম আবজাব পোষ্ট খালা??
বয়স কমাবার ইচ্ছা জাগছে.....পেটলার
লেখক বলেছেন: ১০
লেখক বলেছেন: জ্বি না অনেক কষ্ট হয় নাই। নাবালক একটা ক্যাটাগরি আছে ওটা দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে ![]()
লড়াকু বলেছেন:
শ্রেণীবিন্যাস ভালো হইছে।
লেখক বলেছেন: ৩৩
স্পর্শহীন কিছুদিন বলেছেন:
কোন ক্লাসে পড়লাম বললে খুশি হবো।
লেখক বলেছেন: ২৫, ২৬
লেখক বলেছেন: ১৯
অনন্ত দিগন্ত বলেছেন:
এক্টাদুইটাউদাহ্রনদিলেহইতোনা?
লেখক বলেছেন: তখন মজা আর থাকতো না।
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
আমি কোন টাইপ? তবে কষ্ট করছেন তাই প্লাস।
লেখক বলেছেন: ২৬
লেখক বলেছেন: ২৬
রন্টি চৌধুরী বলেছেন:
প্রথম প্রকার পইড়াই টাশকি খাইয়া গ্যাছি আমিই তো যারে লিংকে এড করি তাগো ব্লগে গিয়া ভাবের সাথে বইলা আসি আপনেরে প্রিয় ব্লগার লিংকে এড করছি কইলাম।
তাইলে কি আমি নাক উচা ?
যদিও কমেন্টে বাছাবাছি করি না, যেটা ভাল লাগে সেটাই করি। এ যাবতকালে ১০০০০ এর ও বেশী কমেন্ট, কম না
লেখক বলেছেন: ধন্যবাদ রন্টি ভাই আপনাকে। আপনার কথাটা মাথায় রেখেই ওটা লেকা হয়েছিল

লেখক বলেছেন: ১০. কপিপেস্টার ব্লগার২: এরা অন্যের কমেন্ট কপি করতে এক্সপার্ট। 
লেখক বলেছেন: ৫,১৯, ২৩, ৩৩ ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
লেখক বলেছেন: ব্যক্তিআক্রমণাত্বক কমেন্ট।
অপ্সরা বলেছেন:
১২. হিংসুটে ব্লগার১: এরা কারো ভাল সহ্য করতে পারে না। এরা অন্যের পোস্টের খুত ধরতে, কতটি প্লাস পড়লো, কেন প্লাস পড়লো, কারণ সে মেয়ে কি না সহ যাবতীয় নীচ মানসিকতার পরিচয় দিয়ে থাকেন। এইখানে একটাও মেয়ে নেই আমি নিশ্চিৎ আউলা মনি।
তবে চিন্তায় আছি আমি কোন দল।
লেখক বলেছেন: কথা সত্য!
৫, ১৯, ২২, ২৫,
পল্লী বাউল বলেছেন:
আপু সত্যি আপনি একটা জিনিয়াস! আপনার পা সামনে নাই নয়তো পা ছুয়ে সালাম করতাম। বলেনতো আমি কোন প্রকারের???
লেখক বলেছেন: ১৮, ৩২
ব্লগেশ্বর বলেছেন:
আমি যে কি ধরনের ব্লগার তা আজও বুঝলাম না।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: বলে দিছি ![]()
ফিউশন ফাইভ বলেছেন:
আমি কুন ক্যাটাগরিতে পর্ছি হে আউলা?
লেখক বলেছেন: ৪ (১), ১৭ 
সৌরভ১৩ বলেছেন:
আমি কোন টাইপের ব্লগার, জিজ্ঞাসা করতে সাহস হইতেছে না...
লেখক বলেছেন: ১৮, ২৫, ২৬
লেখক বলেছেন: ভাল ![]()
জনৈক আরাফাত বলেছেন:
আমি পুরা ২৬!
লেখক বলেছেন: শুভেচ্ছা রইল
একজন সুখীমানুষ বলেছেন:
ঝঠিল.....
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন:

অমি রহমান পিয়াল বলেছেন:
পুস্ট ভালা হইছে। পিলাস।
লেখক বলেছেন: ধন্যবাদ
মজনু মিয়া বলেছেন:
ব্যাপক গ্যায়ানি পোস্ট........................ অনেক পরিশ্রমের ফসল। চালিয়ে যান... আপনার হবে।
লেখক বলেছেন: এই পোস্টটা ৩০ মিনিটের মধ্যে লেখা হয়েছে। এটা মোটেই পরিশ্রম করে লেখা হয় নাই হইলে সেইরকম হতো!
পানকৌড়ি বলেছেন:
এইটা পোষ্টটা নিয়া বিয়াফক পড়াশোনা করার দরকার আছে । এখনো আমার সাথে কোনোটাই মিলতাছেনা, দেখি পড়ালেখা কইরা কিছু বের করা যায় নাকি ..............
লেখক বলেছেন: দেখেন পারমুটেশান কম্বিনেশন করলে তো মেলার কথা।
নিবিড় অভ্র বলেছেন:
উদাহরণ থাকা উচিৎ ছিল.... আমি মনে হয় ২ আর ২৬... অন্য কোন টাইপ হইলে বইলেন
লেখক বলেছেন: ২৮

লেখক বলেছেন: ২৫ ![]()
১০,২৫ ,২৬ এই ৩ শ্রেনীর একটা হব মনে হয়
লেখক বলেছেন: একজন ব্লগারের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি মিলতে পারে সেভাবেই লেখা হয়েছে
ত্রিভুজ বলেছেন:
গবেষণা ভাল হয়েছে।
লেখক বলেছেন: ![]()
লেখাজোকা শামীম বলেছেন:
লুলবাবু আর ফুলবানুদের নিয়া দিবস পর্যন্ত পালন হইল, তবু এই প্রকারভেদে লুলবাবু আর ফুলবানু নাই। বিয়াফক দুষ্ক পাইলাম।
লেখক বলেছেন: ৩২
লুথা বলেছেন:
৮. দিলদরিয়া ব্লগার: এরা যেকারো পোস্টে ঢুকেই প্রথম যে কাজটা করে তা হল প্লাসে টিপ দেয়া। অনেক সময় পুরো পোস্ট পড়ার পর এরা মাথার চুল ছিড়তে থাকে কি পোস্টে প্লাস দিয়েছে!
লেখক বলেছেন: ১৭ ![]()
ইরফান রিজভী বলেছেন:
আমি ২ নঙ। ধন্যবাদ।++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ওকে ![]()
লেখক বলেছেন: ২০
হাসান মাহবুব বলেছেন:
ভালা হৈসে। মজা প্লাম।
লেখক বলেছেন: ওকে
লেখক বলেছেন: ![]()
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
ব্যাপক গবেষণার পর ঐ পোস্ট আসছে বলে মনে হচ্ছে... আমি তো একসাথে পাচ-ছয় ক্যাটাগরীতে অন্তর্ভূক্ত হবার যোগ্যতা রাখি বলে মনে হচ্ছেলেখক বলেছেন: ব্যাপক গবেষণা করার টাইম পাইলাম কই?
হ্যঅ৫/৬ ক্যাটাগরীতে পড়তে পারেন ![]()
![]()
অমাবশ্যার চাঁদ বলেছেন:
চমৎকার বিশ্লেষণধর্মী লেখা। +++
লেখক বলেছেন: ![]()
![]()
নকীবুল বারী বলেছেন:
রুমান্টিক ব্লগার কি একজনও নাই বলগে?????????????????????????????????????
লেখক বলেছেন: আপনি ৩২ নং এ
মেহবুবা বলেছেন:
আমি কোন টাইপ ? আউলা কোন টাইপ ?
লেখক বলেছেন: ২২ আপনি। নিজেরটা কইতে শরম লাগে ![]()
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন:
মচৎকার বগেষণা।
ক্যাটাগরি ভিত্তিক নামের তালিকা দেওনডা কী অতিদুঃসাহসিক হইয়া যাইবে?
লেখক বলেছেন: জ্বি ![]()
৩০. রেগুলার মাইনাস ব্লগার: এরা কিছু লোকের উপর ক্ষেপে থাকে এবং তাদের পোস্টের কনটেন্ট যা ই থাকুক না কেন এরা মাইনাস দিয়ে যায়। যদি কোন কারণে এরা কিছুদিনের পোস্ট মিস করেন তবে ফিরে এসে পুরানো হিসাব ঠিক করে যান।
৩১. রিমিক্স ব্লগার: এরা অন্যের হিট কমেন্টে হালকা পরিবর্তন এনে পূর্ববর্তী কমেন্টের থেকেও হিট হয়ে যায়।
৩২. উস্কানীদাতা ব্লগার: এরা সুযোগ পেলেই অন্যদের উস্কানী দিয়ে গন্ডগোল লাগানোর চেষ্টা করে।
৩৩. বিদ্রোহী ব্লগার: এরা যা দেখে তাতেই বিদ্রোহ করতে চায়। কারো সিরিয়াস পোস্ট দেখলেও তার মাথাব্যথা হয় আবার ফান পোস্ট দেখলেও তার মাথাব্যথা হয়। সে বিদ্রোহী ব্লগার হিসেবে উক্ত পোস্টের বিপরীতে পোস্ট দেয়। আর তখনই চেনা যায় কে প্যারাসুট ব্লগার আর কে বিদ্রোহী!
সংযোজন করা হল পোস্টে।
উদাসী স্বপ্ন বলেছেন:
"ভন্ড আউলিয়া রিচাস সেন্টার" খুলনের জুড় দাবী জানাইলাম মহাজুট সরকারে কাছে!
লেখক বলেছেন: থ্যাঙ্কু বস
লেখক বলেছেন: ভাব কত! 
ইচ্ছে বলেছেন:
আমি কোন প্রকার ?
লেখক বলেছেন: ১৬ ![]()
শান্তির দেবদূত বলেছেন:
৮. দিলদরিয়া ব্লগার: এরা যেকারো পোস্টে ঢুকেই প্রথম যে কাজটা করে তা হল প্লাসে টিপ দেয়া। অনেক সময় পুরো পোস্ট পড়ার পর এরা মাথার চুল ছিড়তে থাকে কি পোস্টে প্লাস দিয়েছে! ---লেখক বলেছেন: ৫, ৬ এ আপনি ![]()
রিমঝিম বৃষ্টি বলেছেন:
দারুন গবেষনা। থিসিস পেপার হিসাবে সাবমিট করলে পি এইচ ডি হইতে পারে। আমি বুঝতাসিনা কোন টাইপে পড়ি। তয় দিলদরিয়া হইতে পারি। কারন এখন পর্যন্ত কাউরে মাইনাস দেই নাই।
লেখক বলেছেন: দেখুন আপনি ভুল বুঝছেন মাইনাস না দেয়া আর দিলদরিয়া এক কথা না। পোস্ট না পড়েই প্লাস দেয়াকে দিলদরিয়া বলা হয়েছে ![]()
কাব্য বলেছেন:
প্রতিটার লগে দু-একখান কইরা উদাহরণ দিয়া দিলে
ভাইজান, আমি কুন টাইপের মইধ্যে পড়ি?
লেখক বলেছেন: উদাহরণ দিলে এই পোস্ট আর ফানপোস্ট থাকতো না!
![]()
২৮, ৩২ আপনি
বাগসবানি বলেছেন:
৬. কান্দুনীগাওয়া ব্লগার: এরা সবসময়ই নিজের অবস্থান নিয়ে অসন্তুষ্ট থাকে এবং নিজের গরীবী হাল সবার কাছে বলে বেড়ায়আফনে এইদলে আচেন মনে হইতেচে ।
আফনের তাইতেল তো তাই কয় ।
গরীব স্ত্রীপ্ট রাই.....
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: উহ! এইটা তো মাথায় আছিলো না! এখনই ঢুকাইতেছি ![]()
উদাসী স্বপ্ন বলেছেন:
এই পোস্টের কমেন্ট ২০০ ছারাইবোই!কংগ্রাটস আউলা তুমার হিট রিসার্চ পোস্টের লিগা!
লেখক বলেছেন: হিংসুটে ব্লগার ১ 
লেখক বলেছেন: বাগসবানি বলেছে একটা ![]()
লেখক বলেছেন: অনেক রিসার্চ করেই আপনাকে ৩২ এ ফেলানো হয়েছে
(
(
(।
পল্লী বাউল বলেছেন:
আমারে ৩২ নং ক্যাটাগরিতে ফেলানোর তীব্র নিন্দা, প্রতিবাদ, হরতাল, ধর্মঘট, অনশন এবং স্মারকলিপি পেশ লেখক বলেছেন: লাভ নেই! সত্য তিতা ই লাগে এজন্যই কেউ সেধে না জিজ্ঞেস করলে তার ক্যাটাগরি বলি নি আগে।
হনলুলু বলেছেন:
আরো এক ধরনের ব্লগার আছে ..... খেকু ব্লগার ...... ইহারা মেয়েদের পোস্টে গিয়ে এবং ব্যক্তিগত জীবনে নানারকম কান্ডকারখানা করে মেয়েদেরকে আকৃষ্ট করতে চায় কিন্তু সবশেষে নিজেকে জোকার বলে প্রমানিত করে .....
যেমন : খেকু শামীম ওরফে শামীমা আপা
লেখক বলেছেন: এভাবে না বলি! ![]()
ইচ্ছে বলেছেন:
জটিল ক্যাটাগরিতে ফালাইছেন তো, আমি তো নিজেই আমার এই পরিচয় জানতাম না.....
লেখক বলেছেন: কেউ ই নিজের পরিচয় জানে না
![]()
রিমঝিম বৃষ্টি বলেছেন:
লেখক বলেছেন: দেখুন আপনি ভুল বুঝছেন মাইনাস না দেয়া আর দিলদরিয়া এক কথা না। পোস্ট না পড়েই প্লাস দেয়াকে দিলদরিয়া বলা হয়েছে তাইলে দিলদরিয়া হইতে হইলে অনেক সাধনা করিতে হইবেক। সমস্যা হইল তাইলে তো আমি কোন ব্লগারের ক্লাসেই পড়ি না। একটা টাইপ দিয়া দেন ক্লাসলেস ব্লগার। তাইলে যদি আমার কিছু গতি হয়।
লেখক বলেছেন: জ্বি না আছেন কোন একটা ক্যাটাগরীতে এখন না একদিন বলবো।
শান্তির দেবদূত বলেছেন:
লেখক বলেছেন: ৫, ৬ এ আপনি -- তেব্র পরতিবাদ জানাইয়া গেলাম
পোষ্টে প্লাস দেওনের কারনে রিপুর্ট করলাম না .... মডুরা ধইরা বসবো, "মিঞা প্লাস ও দিবা আবার রিপুর্ট ও করবা "!!
লেখক বলেছেন: লাভ নেই সত্য বড়ই তিতা ![]()
![]()
.
লেখক বলেছেন: ১৩, ১৫ ![]()
রিমঝিম বৃষ্টি বলেছেন:
সেই দিনের অপেক্ষায় থাকলাম, যেদিন নিজের বংশ পরিচয় জানতে পারব।
লেখক বলেছেন: আপনি যথেস্ট বুদ্ধিমান ![]()
সাইফুর বলেছেন:
আপনের ক্যাটাগরি বুঝিনাই..আবার বলেন
লেখক বলেছেন: ভাগেন ![]()
কাব্য বলেছেন:
৩৪. মাইয়া ব্লগার: এরা পুরুষ ব্লগার তবে নিজেদের মেয়ে বলে দাবী করে থাকে।তাইলে আর একখান ক্যাটাগরী দেন
পুরুষ ব্লগার: এরা মেয়ে তবে নিজেদের পুরুষ বলে দাবী করে
উদাহরন দিমু
আর আমার ক্যাটাগরী নিয়া পরে ব্যাফক আলুচোনা করমু, এখন কাপড়-চোপড় ধুইতে ...........
লেখক বলেছেন: এমা কি সর্বনাশ! আপনি কি আপুনি নাকি! ![]()
লেখক বলেছেন: ৪(১), ১৪, ২৬
আইরিন সুলতানা বলেছেন:
একরামুল হক শামীম বলেছেন: ব্যাপকসস গবেষণা হৈছে। পিএইচডি ডিগ্রি দেওয়ার প্রস্তাব করছি। [
লেখক বলেছেন: ১০ (এক ঢিলে ২ পাখি
)
লেখক বলেছেন: থ্যাঙ্কু 
আলী আরাফাত শান্ত বলেছেন:
২৬এই আছি!
লেখক বলেছেন: সাথে ২ নং ও হবে ![]()
লেখক বলেছেন: ১১
লেখক বলেছেন: তুমি আছো
২৫, ২৬ এ
কাঙাল মামা বলেছেন:
২৬. সাধারন ব্লগার: তারা আসেন। ঘুরেন ঘারেন। পোস্ট লিখেন হাল্কা পাতলা। কমেন্ট করেন। ব্লগ তাদের জন্য নিছক বিনোদন বা ক্ষেত্র বিশেষে যোগাযোগের মাধ্যম, এর বেশি কিছু নালেখক বলেছেন: ![]()
উদাসী স্বপ্ন বলেছেন:
একখান পুরাস্তাবনা:মাইয়া ব্লগারকে কি সাইয়্যা বুলগার হিসেবে ডাকন যায়?
আর লাস্টেরটার জন্য আমাগো চানচুর আদর্শ! তবে এইখানে অনেক পুরান বুলগার মনে কইরা গেলো যেমন মিডল ঈস্টের সুমি, ডিইউর তসনিম নুশরাত। এইগুলা সেই যে গেলো আর ফিরা আইলো না!
লেখক বলেছেন: ওক্কে বস চেঞ্জ করতাছি ![]()
চানাচুর আর টুশকিরে মাথায় রাইখাই ওইটা লেখা হইছে ![]()
লেখক বলেছেন: ২৫, ২৬
লেখক বলেছেন: এটাই ভালো ![]()
নাজমুল আহমেদ বলেছেন:
আইজও পর্যন্ত ব্লগার ই হইতে পারলাম না তাই কোন টাইপের ব্লগার তা জাননের টেনশান ও নাই লেখক বলেছেন:
লেখক বলেছেন: ওইটা এক্সট্রিম কেইস তাই ওইটারে ধরি নাই। কিছু ক্যাটাগরী দেবার ইচ্ছা নেই তারমধ্যে আলেকজান্ডার ডেনড্রাইভ, লুল, রাজাকার এগুলো অন্যতম।
মানুষ বলেছেন:
লুল ব্লগার কই গেল?
লেখক বলেছেন: ৯৯ নং কমেন্টের রিপ্লাই দ্রষ্টব্য
লেখক বলেছেন: ৩০ নং ক্যাটাগরীর একজন এখনও আসে নাই
তারটা কি তুমি নিবা? 
লেখক বলেছেন: হুমম তো?
লেখক বলেছেন: আপনি কিন্তু ২৪ নং এর মত আচরণ করছেন
পানকৌড়ি বলেছেন:
আফা এইডা লইয়া চিন্তা করতে গিয়া মোর মাতাডা পুরাই আউলাইছে । মোরে ইট্টু কইয়া দ্যান দেহি মুই কোনডার মইদ্যে পড়ি । বুইজ্যা কইয়েন কোলোম ।
লেখক বলেছেন: এহন পারমু না
বুঝনের মতন টাইম নাই
লেখক বলেছেন: ওহে তোমার একি রূপ ![]()
তোমাকেও শুভেচ্ছা ![]()
ডেলফ বলেছেন:
ওরেব্বাপরে, ইহা কী বস্তু ভয়াবহ গবেষনা , বোকা মানুষের মস্তিষ্ক এত কিছু বুঝে না
তাই কোন কিছু না বুঝেই প্লাস
২, ৯, ২৬
লেখক বলেছেন: ![]()
![]()
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
পাচ ছয় ক্যাটাগরি বলতে পাচ ছয়টা ক্যটাগরি মীন করছিলাম... পোস্টের ঐ ৫ আর ছয় নং মীন করি নাইলেখক বলেছেন: আসলেই সামঝদার কে লিয়ে ইশারাই কাফি!
নকীবুল বারী বলেছেন:
আমারে ৩২ নং ক্যটাগরী প্রদান করাতে ব্যাপক অপমানিত বোধ করিতেছি...................
লেখক বলেছেন: আপনাকে অপমান করার জন্যই তো ঐ ক্যাটাগরীতে ফেলা হয়েছে আপনাকে!
অপরিচিত_আবির বলেছেন:
আপু আমি কোন ক্যাটাগরীতে পড়ি?????
লেখক বলেছেন: ১৫, ১৯, ২২, ২৫, ২৬ সহ আরো অনেক অনেক 
লেখক বলেছেন: ২৪ তো তুমি হবাই সাথে ২৩ ও তোমার মধ্যে আছে!
অন্ধ দাঁড়কাক বলেছেন:
আফা, আমারে কুন গ্রুপের মনে হয় আফনার?
লেখক বলেছেন: ২৬
লেখক বলেছেন: ১, ৩, ১৫, ৩৩। আফসোসের সাথে বলছি তুমি ২৬ নং এ নাই
![]()
মানবী বলেছেন:
এই পোস্টে মন্তব্য করতে ভয় হচ্ছে! কখন কোন নাম্বার ট্যাগ করে দেয়!আমি ২৬ নং ক্যাটেগরীর :-)
জেরী, আউলা, তানজু- তিন প্রযোজককে অভিনন্দন এই গবেষনা পোস্টের জন্য।ল
লেখক বলেছেন: নাহ আপনি ২৬ এ না ![]()
আপনি ৪(৩), ১৯
আপনাকে ধন্যবাদ আপু ![]()
লেখক বলেছেন: দেখো একজন সাধারণ ব্লগার তুমি সেখানে তোমাকে করুণা করে আরেকটা দামী ক্যাটাগরী দিছি ভাব কম মারো! ![]()
বুলবুল আহমেদ পান্না বলেছেন: ব্লগার জিনিসটা কি?
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৪
লেখক বলেছেন: ১১
=================
যেহেতু মহাবিজ্ঞ, জগতশ্রেষ্ঠ, সর্বকালের সর্বসেরা ব্লগার বিশারদ আউলা'ফা কৈছে, অতএব আমি হৈলাম-
১১. লম্ফবিদ ব্লগার (ছাগু না): এরা ছাগলের ৩ নং ছানা
দেখেন তো আমার চেহারাডা ঠিকাছে কিনা?
লেখক বলেছেন: আপনি কি ছাগলের ৩নং ছানার মানে জানেন না?? ![]()
এছাড়াও ৩৪ নং এ আছেন নীলপরি
লেখক বলেছেন: ছবি দিতে শিখে তারপর ছবি দিন।
পোষ্ট পছন্দৈছে!
লেখক বলেছেন: ৬, ১৪, ১৮, ৩২
অপরিচিত_আবির বলেছেন:
আপু আপনে না ব্যক্তি আক্রমণমূলক হবে বইলা উদাহরণ দিতে চান্নাই?? এখন সবার ক্যাটাগরী কইয়া দিতাসেন যে!! আর আমারেতো পুরা জাবর কাটা গরু ক্যাটাগরীতে ফালাই দিলেন ... অবশ্য আমি আসলেও তাই
লেখক বলেছেন: কেউ সেধে এসে জিজ্ঞেস করলে ও আমি বলবো না? ![]()
লেখক বলেছেন: ব্যক্তি আক্রমণাত্বক কমেন্ট।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
আপা কামটা কি ভালো হৈলো ? একলগে এত্তগুলা গালি দিলা !!!! ছি ছি ছি -- -----------------------------------------
অহন তুমার ভুলগুলা ধরাইয়া যাই --
১। আমি কাউরে কোনোদিন কই নাই -- এই লও তুমারে লিংকাইলাম, অহন নাচো - আর আমি গিয়ানি পুস্ট জিনারেলি আড়চোখে তাকায়াও দেখি না । আই লাভ আড্ডা পোস্ট ।
(বড়বোন হৈয়া নাকউচা কৈলা - আমার কি হৈবো !!!
২। ফিরিতে আগে কাউরে গিয়ান দেই নাই । বাট তোমারে অহন একটা গিয়ান দেই দাঁড়াও -- জলদি বিয়া করো , যা পাগলামি শুরু কর্ছো , সামনে আকাল পর্বো
৩। ১৫ টা একটু সত্য - হনু খান ছাইড়া বাকিটা
৪। ৩৩ টা আমি মানতাম - লেকিন আমি কুনোদিন পালটা পুস্ট দেই নাই -ঐটা বাদ ।
তুমি মানুষ ভালো না
লেখক বলেছেন: ভাবছি আরো নতুন কিছু ক্যাটাগরী ঢুকাবো উদাহরণ সহ। যেমন, খোটা দেয়া ব্লগার/ ছোটলোক ব্লগার তুমি, কোন আমলে কি করেছো সেটা আবার বলতে এসেছো।
আমি নাক উচা না
আমি অলস ব্লগার কবিতাযুক্ত পোস্ট এড়িয়ে চলি ![]()
আমি ভাল না এটা বলে তুমি আরেকটা ক্যাটাগরী তে অন্তর্ভুক্ত হলা, ঠোটকাটা ব্লগার। 
দাওয়াত চেয়ে হইলা লোভী ব্লগার।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
ও আর তুমি নাকউচা না ? কোনোদিন আমার ব্লগে গিয়া দেখছো ?????
লেখক বলেছেন: আমি লজ্জিত ![]()
অপরিচিত_আবির বলেছেন:
এক্টাও পজিটিভ ক্যাটাগরি নাই ক্যান?????
লেখক বলেছেন: আছে তো তবে তুমি তাতে নাই ![]()
লেখক বলেছেন: নতুন ক্যাটাগরীতে আছেন।
তব্দা খাওয়া ব্লগার: যে যা ই দেখে তাতেই অবাক হয় আর ভাবে আরে এ!! আমি এই টা তো জানতাম না! ![]()
কুটনা/ কুটনী ব্লগার: ইনফরমেশান কালেকশান করে জায়গামত পৌছে দেন। উদাহরণ: আপনার হাতেই ভিকটিম অনযু।
কাব্য বলেছেন:
লেখক বলেছেন: হুমম তো?
হেই লেইগ্গাই কইচিলাম-- তাইলে আর একখান ক্যাটাগরী দেন পুরুষ ব্লগার: এরা মেয়ে তবে নিজেদের পুরুষ বলে দাবী করে
কিলিয়ার?....... (চিল্লানির ইমো)
লেখক বলেছেন: নাছোড়বান্দা ব্লগার: একটা বিষয় মাথায় ঢুকলে সেটা নিয়ে প্যাচ প্যাচ করতেই থাকে!
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
* চাণক্য ------- কেউ ই কোন কিছুর উর্ধ্বে নয় বুঝলে জেরী....তোমার জন্য ৩০ নং ক্যাটাগরীর ব্লগার দেখিয়ে দিলাম
* সিউল রায়হান
* সেলটিক সাগর
* উদাসী স্বপ্ন
* অপরিচিত_আবির
* গোয়েবলস
* ঊনমানুষ
* লড়াকু
* নাজনীন খলিল
* জেরী
* রুবেল শাহ
* অদ্রোহ
* বুলবুল আহমেদ পান্না
* ভোর
* কাব্য
* শ।মসীর
* হিমালয়৭৭৭
* তায়েফ আহমাদ
* একলব্যের পুনর্জন্ম
* টোনা
সিউল রায়হান বলেছেন:
ব্লগারদের ট্যাক্সোনমী অনেক আগে নাফিস ভাই করসিল....... সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
********************
এই টাইপের পোস্ট মজার লাগে...... ভাল লিখছেন..........
পোস্টে প্লাস (ভার্চুয়াল প্লাস, একবার নাকি রেটিং দিসি বলতিছে )
লেখক বলেছেন: আমিও ওই পোস্টে প্লাস দিতে পারি নাই ![]()
তবে উনি অনেক কর্মঠ পোস্ট দিছেন। ![]()
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
একবার প্লাস দিলে ঘুরায়া মাইনাস দেওয়া যায় না ক্যান !!!
লেখক বলেছেন: ছোটলোক
লেখক বলেছেন:
লেখক বলেছেন: তো হইছে কি!
শয়তান বলেছেন:
ভয়ে ভয়ে আছি
লেখক বলেছেন: শয়তান জানি কোনখানকার!![]()
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
বাহ আমি ছোটো ছোটোলোক ই তো হবো,তুমি বড়ো - তাই বুড়ালোক । এত ঢাকঢোল পিটায়া বারবার সেইটা কওনের কি আছে ?
লেখক বলেছেন: কমেন্ট মুছে দাও এটা আগে বলো নাই তো!
তোমার কত বড় সাহস তুমি আমার কমেন্ট মুছেছো! ![]()
লেখক বলেছেন: আছে! কেলাস ক্যাটাগরী তে 
নুভান বলেছেন:
আমি ?
লেখক বলেছেন: আপনি??
আহমেদ রাকিব বলেছেন:
আমি কোন ক্যাটাগরি এইটা আর জিগাইলাম না। জানি আপনে কইতারবেন না। যাই হোক পুষ্ট ভালা হইছে আউলা আফা।
মার্চেন্ট অফ ড্রিম বলেছেন:
আরি শালা...এইটা কি পুষ্ট।পুরা গবেষনা দিহি। আউলা ভাইরে ৩০২ ধারা মোতাবেক অস্কার পুরস্কার দেওনের কাম।
অনেক ভাবিয়া এই সিদ্ধান্তে উপনীত হইলাম ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই
তাই পোস্ট ফিরিয়ে আনলাম
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
আফা আমি কুন দলে?
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
কইলেন না আমি কুন দলে? বড়ই জানার ইচ্ছা ছিল।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: কইলেন না আমি কুন দলে? বড়ই জানার ইচ্ছা ছিল।
লেখক বলেছেন: আমি সাধারণ ক্যাটাগরিতে ![]()
নুরুজ্জামান মানিক বলেছেন:
আমি কোন টাইপ?
দূর্ভাষী বলেছেন:
ওরেরে আমি কোন গ্রুপে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























.jpg)











