somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সানজান প্লাস বৃষ্টি... (এ ট্রু লাভ স্টোরি)

৩১ শে আগস্ট, ২০১০ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়াহু চ্যাটরুমে ঢুকেই বৃষ্টি নাম দেখে কথা না বাড়িয়েই এ্যাড রিকোয়েস্ট পাঠালো সানজান। গল্প শুরুর আগে সানজান সম্পর্কে একটু ধারণা দিই, সানজান অতি অমায়িক একটি ভাল ছেলে যার বৃষ্টি প্রীতি বড়ই দৃষ্টিকটু! এক ফোটা বৃষ্টি পড়লেও সানজানের কবিতা লিখতে ইচ্ছা হয়। কিন্তু সানজান ম্যাথে অনেক ভাল তাই হয়তো সে ভাল কবিতা লিখতে পারে না, তার সব কবিতা ই স্কুল পড়ুয়া বালকদের প্রথম প্রেমে পড়ার পর লেখা কবিতার মত হয়।
যে কথা বলছিলাম.... নির্লজ্জ বৃষ্টিপ্রীতির কারণেই সানজান এদিক ওদিক না ভেবেই ... হাই হ্যালো টাইপ ২/১ কথা না বলেই ...বৃষ্টিকে এ্যাড রিকোয়েস্ট পাঠায়... বৃষ্টিও সানজানকে হতাশ করে না। এ্যাড করে সানজানকে সাথে সাথে...

সানজান: হাই!!!
অনেকক্ষণ পর রিপ্লাই এল, সানজান ভেবেছিল বৃষ্টি বোধহয় রিপ্লাই ই দিবে না! রিপ্লাই পেয়ে আবেগ আপ্লুত হয়ে একগাদা কথা অগোছালোভাবে লিখে ফেলল, কেমন আছেন? আমি সানজান ফ্রম ঢাকা। আপনি কোথায় থাকেন? কি করেন? এএসএল প্লিইজ!
আবারও বহুক্ষণ অপেক্ষার পর ছোট্ট রিপ্লাই এল, ভাল।
(এত কথার জবাব শুধু ভাল!)
সানজান: আপনি কি বিজি?
বৃষ্টি : নাহ
সানজান: আপনার কি তবে মন খারাপ? (সানজান খেয়াল করেছে বৃষ্টি বর্ষা নামের মেয়েগুলো খুবই ইমোশন্যালটাইপ হয়... এদের প্রায়ই মন খারাপ থাকে)
বৃষ্টি: না
সানজান: তবে এত দেরীতে রিপ্লাই দিচ্ছেন যে?!
বৃষ্টি: অসম্ভব মাথাব্যথা
সানজান: আমি আপনার পাশে থাকলে মাথা টিপে দিতে পারতাম।
বৃষ্টি: আমার মাথা টিপলেই বরং খারাপ লাগে
সানজান: আপনি একটা প্যারাসিট্যামল খান, দেখবেন বেটার ফিল করছেন
বৃষ্টি: ওকে
সানজান: আচ্ছা বৃষ্টি আপনাকে একটা কথা বলবো? যদি কিছু মনে না করেন...
বৃষ্টি: বলেন
সানজান: তুমি করে বলি প্লিইইইইজ...(গদগদ হয়ে)
বৃষ্টি: ওকে
সানজান আনন্দের আতিশয্যে কল দিয়ে ফেললো, বৃষ্টি বলল: আমার হেডফোনের সাথে মাউথ পিস নেই।
সানজান : নো প্রবস! তুমি কি ন্যাড়া নাকি?
বৃষ্টি: না
সানজান: তুমি কি দাত ফোকলা নাকি?
বৃষ্টি:না
সানজান: তুমি কি (এটুকু লিখেই এন্টার মেরে দিল হাত ফসকে)
সানজান: এটা কার ছবি দিলা? (অবাক হয়ে)
বৃষ্টি: এই দেখ আমি ন্যাড়াও না ফোকলা ও না
সানজান: হুমম! আমার সাথে দুষ্টুমী হচ্ছে! না?!
বৃষ্টি: নাতো, দুষ্টুমী করবো কেন!
সানজান: এটা তোমার ছবি হতেই পারে না!
বৃষ্টি: কেন?
সানজান: এটা তো একটা ছেলের ছবি!
বৃষ্টি: আমি কখন বললাম আমি মেয়ে?!
সানজান: এ্যাই দুষ্টুমী করছো, আমি কিন্তু ঠিকই ধরেছি! আমাকে আবুল বানানোর চেষ্টা করে লাভ নেই!
বৃষ্টি: আরে আমি মিথ্যা বলবো কেন! আমি তোমাকে আমার রিয়েল আইডিতে এ্যাড করতে চাই
সানজান: ওক্কে! দাও দেখি তোমার রিয়েল আইডি (হাসতে হাসতে বলল)
বৃষ্টি: [email protected]
সানজান: কি!!!!!!!!!!!!!!!!!!! তোমার আসল নাম মজিদ?!!!
সানজানের মনে হল তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। একটা চিৎকার দিল, সানজানের বিকট চিৎকারে ঘরের আয়নাটা ভেঙ্গে গেল। ভাঙ্গা আয়নাটা বদলে পরদিনই নতুন আয়না লাগালো কিন্তু ভাঙ্গা হৃদয়ে আর নতুন কোন বৃষ্টি এসে ঠাই পেল না।
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×