somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কিচ্ছু ভাল লাগে না!

২৫ শে জুন, ২০১১ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবকিছু তে খুঁত ধরা স্বভাব আমার আগেই ছিল তবে এখন যেন এটা মহামারীর মত হয়ে গেছে আমার। এক বন্ধু আমাকে এ বিষয়ে সবসময় খোঁচায়, আমার আশপাশে কেন যে সব খারাপ মানুষগুলো বা আমার নাকি কিছুই ভাল লাগে না।
আমার কিছু ভাল লাগে না এটা শুনে আমার ব্লগের পুরানো একটা পোস্ট পিচ্চির হাসিব ভাইয়া কি পছন্দ করে কেউ কইতে পারলে ১০ ট্যাকা দিমু। :D পোস্টটার কথা মনে পড়ে। আমি কি তবে হাসিব ভাইয়ার মত হয়ে যাচ্ছি?? পরক্ষণেই ভাবি কোথায় জাপান আর কোথায় খিলি পান! :|

এই ভাল না লাগা থেকেই কিছু ভাল না লাগার কথা লিখি। ইদানীং যেখানেই যাই সবখানে রুমানা মনজুরের উপর নির্যাতন করার বিষয়টি নিয়ে আলোচনা। উনার উপর যে নির্যাতন হয়েছে সেটা নিঃসন্দেহে অমানবিক তবে আমরা শুধুই উনার ব্যাপারটা নিয়েই লাফালাফি করছি এমন অনেক অমানবিক ঘটনাই আশপাশের অনেকের সাথে ঘটছে। সেগুলো বিষয়ে কথা বলার সময় নেই আমাদের।
রুমানার মনজুরের উপর আমার প্রচন্ড রাগ লেগেছে। কি কারণে উনি এতদিন এসব নির্যাতন সহ্য করেছেন! তার উপর মার খেয়ে ঘরজামাই পোষার কি মানে! উনি যদি হাসবেন্ডের উপর নির্ভরশীল হতেন তবে তাও একটা কথা ছিল। আর উনার বাবা মা কি জানতো না যে উনার উপর এমন অত্যাচার হয়?? ওই লোক আগেও অনেকবার মারধর করেছেন। রুমানা মনজুরের উচিত ছিল প্রথমদিন যেদিন ওই লোক গায়ে হাত তুলেছে হাতটা ভেঙ্গে ফেলা!
অনেকেই বলে সন্তানের মুখের দিকে চেয়ে উনি সব সহ্য করেছেন। একটা শিশু যদি ছোটবেলা থেকে দেখে তার মা কে বাবা অমানুষিক অত্যাচার করে তাহলে ওই শিশুটির কিভাবে সুস্থ মানসিক বিকাশ হয় এটা আমার মাথায় আসে না। উচ্চ শিক্ষিত একজন মহিলা যদি এটা না বুঝেন তাহলে হতাশ ই লাগে।

বেশ কয়েকটা লেখা পড়লাম সেখানে রুমানা মনজুর একজন খুবই ভাল মানুষ, তার কোন বন্ধু থাকতে পারে না এমন প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। না হয় থাকলো তার ইরানী বন্ধু তাই বলে তাকে অমনভাবে অত্যাচার করতে হবে!
অধিকাংশ মেয়েদের মানসিকতার কোন পরিবর্তন দেখি না। অনেক শিক্ষিত তবে চিন্তাধারা টা সেই আগেরকালের মানুষের মতই। তারা পারতপক্ষে সেপারেশানের কথা ভাবে না শত অপমান অত্যাচার মুখ বুজে সহ্য করবে। তারপর যদি কারো সেপারেশান হয় তবে সে হয়ে যায় সমাজের চোখে দোষী অথবা করুণার পাত্রী! আমি যখন ইন্টার্ণী করতাম তখন ওখানে এক আপু ছিলেন একটু রাগী। উনার বিয়ের আড়াই মাসের মাথায় ডিভোর্স হয়েছিল। যখন ডিভোর্স হয় তখন উনি প্রেগনেন্ট ছিলেন। একদিন উনার সাথে আরেক আপুর হালকা কথা কাটাকাটি হওয়ায় উনাকে নিয়ে ২য় আপু আমাকে বলল, ওর এই স্বভাবের জন্য প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দিয়েছে তার হাসবেন্ড! লোকটার অমানবিকতা চোখে পড়লো না, পড়লো একজনের রাগ বেশী এটা!
একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে অত্যাচারের শিকার হয় তখন তার শ্বশুরবাড়ির মহিলাগুলো যদি প্রতিবাদ করে তবে কিছুটা হলেও তো এগুলো প্রতিকার হয়। কিন্তু তারা দেখা যায় উল্টাটা করে।
আমার এক পরিচিত লোক আছে যার বেশ কয়েকটা বিয়ে। সে মাঝে এক মহিলাকে বিয়ে করলো যার ১টা ৭/৮বছরের বাচ্চা আছে। এটা নিয়ে ওই লোকের বোনদের আক্ষেপ! কেন এমন একটা মেয়েকে বিয়ে করলি! তোর মুক্তাকে (ওই লোকের প্রথম বউ) ভাল লাগে না বলতি আমরা কম বয়স্ক আরেকটা মেয়ের সাথে তোর বিয়ে দিতাম। এই বুড়ি কে কেন বিয়ে করলি!
জানিনা কবে আমরা মেয়েরা অধিকার সচেতন হবো! কবে আমাদের মানসিকতার পরিবর্তন হবে!
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×