somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিউবি নিয়ে একটি ছোটগল্প

২৩ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক স্বপ্ন নিয়ে কিউবি নিয়েছিলাম এটা বলবো না। আগেই জানতাম আমার বাসায় স্পিড ভাল পাবো না। মোবাইলটা নষ্ট হয়ে গেল, আবার জিপি মডেমটাও বহুদিন ধরে নিখোঁজ, ভাবলাম যে কিউবি নিয়ে দেখি! এক ক্লাসমেটের কাছে কিউবির স্পিডের গল্প শুনে শুনে এক কানে কমই শুনছিলাম অন্যদের কথা! তাই সবার কথা কানে না লাগিয়েই ওই বিতর্কিত ক্লাসমেটের সহিত রওনা দিলাম কিউবি কিনতে। কিউবি কিনে বাসায় এসে লাইন লাগাতে গিয়ে দেখি লাইন কানেক্ট হয় না। ক্লাসমেটকে আবার ফোন দিলাম সে আমাকে আরেকটা আইডি পাস দিয়ে বলল, কানেকশান চেক করতে এটাতেও লাগলো না। আমি গুতাগুতি চালাতে থাকলাম। এর মধ্যেই একবার ৩০ সেকেন্ডের জন্য কানেক্ট হল, স্পিড দেখে আমি মুগ্ধ হবার আগেই ডিসি খেলাম:|। এরপর আর কানেক্ট হয় না। ক্লাসমেটকে আবার ফোন দিলাম ও আমাকে কিউবি কাস্টমার কেয়ারের নাম্বার দিল।

কাস্টমার কেয়ারে ফোন করলাম বাংলায় শুনতে চাই ১ চাপতে বললো। আমি এক চাপলাম তবে যে ফোন ধরলো সে বাংলায় খুবই দুর্বল মনে হল! তার বাংলায়ও ইংলিশ টান! সে আমাকে বলল, আমি আইডি পাস ঠিকমত দিতে পারি নি বলেই হয় তো এই সমস্যা! ক্যাপস লক দেয়া বোধহয় তাই কানেক্ট হচ্ছে না। আমি তাকে বললাম, আমি একবার তো ওটা দিয়েই কানেক্ট করলাম আমি তো আর আইডি পাস চেঞ্জ করি নি। সে আমাকে আবারও একই কথা বোঝাতে লাগলো। তখন তাকে খুব সুন্দর করে বললাম, আপনি আমার সমস্যাটা বুঝেননি! আমার আইডি পাসের সমস্যা না কানেকশান কেন পাচ্ছে না এটা সমস্যা! সে কিছুক্ষণ চুপ করে থাকলো এরপর সে আনেক ভেবে আমাকে বলল, ঘরের মধ্যে বলে অনেক সময় কানেকশন পায় না। সেক্ষেত্রে ম্যাম খুব ভাল হয় যদি আপনি মডেমটিকে জানালার কাছে নিয়ে যান!
আমি বললাম, আমি মডেমটাকে জানালার সাথে ঝুলিয়ে রেখেছি আর কি করতে পারি!
এবার সে আবারও চুপ মেরে গেল। এরপর বলল, ইঞ্জিনিয়ার এসে ঠিক করে দিবে। এর্ই মধ্যে আবার নেট কানেক্ট হল এবং আমি ২ মিনিট পর পর ডিসি খেতে থাকলাম।
কাস্টমার কেয়ার থেকে একদিন ফোন এল। আমি তাকে বললাম বারবার ডিসি খাই তবে স্পিড খারাপ না। সে বলল, ইঞ্জিনিয়ার আসবে আগামী শুক্রবার।

মামাতো ভাই একদিন জানালার সাথে ঝুলিয়ে ভাল স্পিড পেয়ে সেও কিউবি নিবে বলল। আমাকে বলল, ইঞ্জিনিয়ার এসে যদি আমার প্রবলেম ঠিক করতে পারে তবে সেও একটা মডেম কিনবে। কিন্তু ইঞ্জিনিয়ার আসলো না :(

এরপর বিল দেবার টাইম এল। আমার বিল পে করার লাস্ট ডেইট ছিল ৮তারিখ। পরীক্ষা চলছিল তাই ভাবলাম যে যেদিন বাইরে যাবো সেদিন বিল দিবো। দেখি তারা ৬ তারিখেই লাইন কেটে দিয়েছে। এরপর বিল দেবার পর আর কানেক্ট হয় না। কাস্টমার কেয়ারে ফোন দিলাম তারা বলে আমার এ্যাকাউন্ট একটিভ। আমি যেন মডেমটা খুলে আবার লাগাই। তাকে বললাম, গত ২দিন এভাবেই খুলে লাগাচ্ছি! সে চুপ মেরে থাকলো! এরপর লাইন কেটে গেল!

এরপর গেলাম মগবাজারের কাস্টমার কেয়ারে। তারা বললো, আমি কি অন্য কোন পিসি বা ল্যাপটপে লাগিয়েছি কি না। আমি বললাম, হ্যা আমার ভাইয়ের ল্যাপটপে লাগিয়েছিলো। সে বলল, একটা মডেম একটা পিসি বা ল্যাপটপের জন্য ম্যাক নাম্বার নাকি লক করা! এ কারণেই প্রবলেম। আমি বললাম, যে আমার ভাই তার ল্যাপটপে লাগানোর পরও তো আমি কানেক্ট করেছি। সে বলল, তখনও তাদের সিস্টেম ধরতে পারে নি ব্যাপারটা যখন ধরেছে তখনই নাকি লক হয়ে গিয়েছে। আমার কাগজপত্র নিয়ে গেলে সে লক খুলে দিবে।
কাগজপত্র নিলাম সাথে মডেমটাও নিলাম। তারা নিজেদের মধ্যে টেস্ট ম্যাচ খেলা শুরু করলো! ২জন একজন আরেকজনকে দেখাচ্ছে কিভাবে কি করতে হয়! তারপর কাগজপত্র নিয়ে কোন কাজ না হওয়ায় বলল মডেমটা এনেছি কি না। আমি মডেমটা দিলাম, নিজেরা নিজেরা আবার খেলা শুরু করলো ( তখন আমাদের এক ম্যাডামের কথা মনে পড়লো। উনি ক্লাসে কথা বললে বলতেন, নিজেদের মধ্যে কোন কথা হবে না! কথা হবে আমার সাথে!X(( )। এরপর একবার কানেক্ট করে দেখিয়ে বলল, এরপর বাসায় গেলেই কাজ হবে। আমি বাসায় এসে ২/৩ ঘন্টা গুতাগুতি করে কানেকশন না পেয়ে আবারও জিপি তে ফিরে এলাম। স্পিড না পাই অন্তত কানেকশন তো পাবো!

আমার এক ক্লাসমেট আছে তাকে কিউবির কাস্টমার কেয়ার থেকে বলেছে প্রথম মাস ফ্রি এটা শুনে সে ১২ জিবির প্যাকেজটা নিয়েছে এবং সে খুবই আনন্দের সহিত বলছে যে কিউবির প্রিপেইড আর পোস্টপেইড একই কথা! সব বিলই আগে দেয়া লাগে। আমি তার ভুল ভাঙ্গাতে গেলাম সে শুনে না, পরে বললাম, ওইদিন কাস্টমার কেয়ারে এক ছেলে সেইম প্রবলেম নিয়ে এসেছিল। তাকে প্রথম মাস ফ্রি বলায় সে ১২ জিবি নিয়েছে এখন বিল হাতে ধরিয়ে দিয়েছে। সে যখন বলল যে আপনাদের কাস্টমার কেয়ার থেকেই বলেছে প্রথম মাস ফ্রি!
তখন তারা বলল, কাস্টমার কেয়ার থেকেই তাহলে মিসলিডিং ইনফো দিয়েছে!
ওই ছেলে তখন বলল, তাহলে আমার এই এক্সট্রা বিল কে বিয়ার করবে?
আপনার বিল আপনাকেই বিয়ার করতে হবে!

সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১১ দুপুর ১:০৮
২৩টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×