somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি টিকটিকি+একটি দুঃসাহসিক কাহিনী+একটি অবিশ্বাস্য সত্য ঘটনা

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ১ মাস আগের ঘটনা(৪ ঠা জুলাই থেকে ১ মাস আগে)। কম্পিউটারে বসে কাজ করছিলাম।হঠাৎ টেবিলের নিচ থেকে ১ টা টিকটিকি পায়ের উপর লাফ মারল। তারপর ভো দৌড়। অবাক হয়ে গেলাম। টিকটিকির তো এতো সাহস হবার কথা না। মনকে প্রবোধ দিলাম যাউকগা ব্যপার না। বুদ্ধি সুদ্ধি কম, ভুল করতেই পারে বেচারা। কিন্তু আমার মনকে প্রবোধ দেয়া ভুল প্রমানিত করে বাবাজি আমার পায়ের উপর আবার লাফ মারল। এইবার আর অবাক হলাম না। ডাইরেক্ট টাশকি খায়া গেলাম।

বাবাজির আর খবর নাই এরপর বহুদিন......

গত পরশু রাতের ঘটনা বলি(৪ ঠা জুলাই)। পরতে বসছি, একটু পর বাবাজি আমার পায়ের উপর লাফ মারল তারপর ভো দৌড়। আমি বিস্ময়ে বিমূড়। চিনতে পারলাম ইহাই শেই টিকটিকি যে কিনা ১ মাস আগে আমাকে টাশকি খাইয়েছিল। এরপর কাহিনী আরো সাংঘাতিক প্লাস আশ্চর্যজানক। বাবাজি বাকি রাত আমাকে ছাড়েন নাই।আরো ৩ বার টেবিলের পিছন থেকে আমার পায়ের উপর লাফ মারছেন......।
সকাল বেলা ঘুমায় গেলাম (পি এল এর সময় রাত জাগি আর দিনে ঘুমাই)। ঘুম থেকে উঠার পর বাবাজির কথা ভুলে গেলাম। সন্ধ্যায় পড়তে বসলাম।একটু পর হঠাৎ টেবিলের নিচে চোখ চলে গেল। দেখি বাবাজি!!!! দেখি লাফ দেয়ার এটেমট্‌ নিচ্ছে। কিছু বুঝে উঠার আগেই পায়ের উপর লাফ। স্পষ্ট দেখতে পেলাম পায়ে কামড় দিল , দৌড়। আমি পুরা হাআআআ হয়ে গেলাম ইতমধ্যে।এটাও বুঝতে পারছি এতিদিন উনি আমার পায়ের উপর লাফ মারছেন সাথে কামর ও দিছেন। শালারে রুম থেকে তাড়াইলাম (একটা জিনিস বলে রাখি, বাবাজি আমার রুমের বাসিন্দা না। আমার রুমে ১ টা লক্ষ্মী টিকটিকি আছে যে পোকা মাকড় খেয়ে আমার উপকার করে। বাবাজি জানালা দিয়ে ঢুকে এইসব কাজ করে। বাবাজি দেখতে একটু বন্য টাইপের। গায়ে কাল কাল ছোপ) একটু পর দেখি বাবাজি জানালা দিয়ে আবার আমার রুমে ঢুকতেছে(আমার টেবিলের সামনেই জানালা)। আবার তাড়াইলাম। আম্মারে গিয়া ঘটনা বললাম। শুনেতো আম্মা ভয়ে অস্থির।আমাকে রুম ত্যাগের নির্দেশ দিলেন। আমার ইগোতে খোঁচা লাগল। পুঁচকে টিকটিকির জন্য রুম বদল!!! কাভি নেহি......
রাতে খাওয়ার পর এ্যারোসল নিয়ে রেডি কিন্তু বাবাজির আর খবর নাই। রাত ৪-৩০ কি ৫-০০ টা, হঠাৎ দেখি কম্পিউটারের টেবিলের নিচ থেকে কি জানি পড়ার টেবিলের নিচে ঢুকল। পড়ার টেবিল ঝাকি মারতেই আবার কম্পিউটারের টেবিলের নিচে দৌড়। বাবাজি আআ গায়া। এইবার অন্য জানালা দিয়ে ঢুকছে।খোঁজা খুঁজি করলাম, পাইনা। একটু পর দেখি আমার সামনে যে জানালা সেখানে বসে আছে।এ্যারোসল নিয়ে ঝাপায় পরলাম। সমানে এ্যারোসল মারতেছি আর বাবাজি লাফাইতেছে। লাফাইতে লাফাইতে টেবিলের নিচে ঢুকছে আর খুইজা পাইনা।বাবাজি আসলে করছে কি, আমার টেবিলের তলা দিয়া বুকসেলফ হয়ে টয়লেটের দিকে চলে গেছিল।একটু পর দেখি বাবাজি টয়লেটের সামনে থেকে ল্যাংচাইতে ল্যাংচাইতে ডায়াগোনালি পুরা আমার দিকে আসতেছে। বাবার সাহস দেখে আমি বাকরুদ্ধ। কিন্তু বাকরুদ্ধ হবার টাইম নাই।আমি এ্যারোসল নিয়ে ঝাপায় পরলাম। বাবাজি সেন্সলেস হয়ে পড়লেন। আমি স্যান্ডেল দিয়ে হালকা বাড়ি মেরে বাবাজির মৃত্যু নিশ্চিত করলাম। এক দুঃসাহসি, পাগলা টিকটিকির করুণ মৃত্যু ঘটল।

সকাল বেলা সবাইকে ঘটনা বললাম।দুঃখজনক ভাবে সবাই টিকটিকির জন্য ব্যাপক আহা উহু করল।ব্যাপক সমবেদনা প্রকাশ করল। আমি যে এত ট্রিক্স করে আমার লাইফের এত বড় হুমকি কে মারলাম সেইদিকে কারো নজর নাই।
যত্তসব............

বিঃ দ্রঃ এই লেখাটা আগের। আমার প্রথম লেখা। তখনও প্রথম পাতায় দেখানোর অনুমুতি পাইনাই বলে আবার পোস্ট করলাম।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×