somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলো- আজ ছাপা হলো ?????????????? কপি

০২ রা মার্চ, ২০১০ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

:( লক্ষ্যনীয় কিন্তু দর্শনীয় নয়। জাতীয় দৈনিক প্রথম আলো কি ইদানিং নিজের ঢোল পেটানো বন্ধ করে দিয়েছে? ইদানিং তাদের ছাপাকৃত কপির সংখ্যা (সার্কুলেশন) ছাপা হচ্ছে না। শেষ কবে এ সংখ্যাটি দেখেছিলাম ভুলেই গেছি। আপনাদের মনে আছে নাকি।
মনে হচ্ছে সাম্প্রতিক দৈনিক কালের কন্ঠ (কাক) প.আলুর বাজারে বেশ প্রভাব বিস্তার করেছে। অবশ্য এটাই প্রধান কারণ নয়।
বিস্তারিত
আমার এলাকায় যে ছেলেটা রোজ ভোরে পত্রিকা বিলি করে তার আবার একটা নিউজ স্টলও আছে তাই আজ সকালে ওকে জিজ্ঞেস করলাম:
-প.আলু আর কাক কোনটা কত কপি দৈনিক বিলি ও বিক্রি কর? উত্তরে হকার বেশ জুতসই উত্তর দিল।
তার ভাষ্যমতে, আপনেরা যারা রেগুলার বাসায় লন আর যারা খুচরা কিন্না পড়ে সব মিলাইয়া আগে আমার দোকানে প.আলু রাখতাম ২৫০ কপি। তখন আমরা কমিশন পাইতাম ২ টাকা ৫৬ পয়সা। তার উপর আড়াইশ কপির মধ্যে যদি দিন শেষে ৫/৭ কপি খাইক্কা যাইত তয় আর হেরা ফেরত লইত না।
কাক বাইর হওনের পর অহন তারা প্রতি ১০০ কপিতে ৫ খান ফেরত লওনের নিয়ম করছে। আর কাক বেচলে আমরা প.আলুর চেয়ে বেশি লাভ পাই। এহন প.আলু রাহি ১৫০ কপি আর কালের কন্ঠ রাহি ১০০ কপি। তয় আগে যুগান্তর, সমকাল, ইত্তেফাক ভালো চললেও কাক বাইর হওনের পর সার্কুলেশন পইরা গেছে। নিউজস্টলে এহন মাইনষে ৮ টাকা দিয়া পরিমানে বেশি যেইডা হেই কাগজ কিনে। কিনব না পুরান কাগজ এহন ২১ টাকা কেজি। পাবলিক চালাক হইয়া গেছে গা।
তয় অনেক লাভই খাইয়া হালায় হকার সমিতির নেতারা। গরিবের মরণ স্যার। দুনিয়ায় দোজখ, আখেরাতেও দোজখ।
ওর কথাগুলো ভাবলাম খুব একটা খারাপ বলেনি। তার প্রমান নিতে গত কিছুদেনর প.আলুর পুরাতন কপিগুলো টেনে দেখলাম। সত্যিই তো সার্কুলেশন কোয়ানটিটি নেই। সত্যিই কিছুটা ধাক্কা লেগেছে প.আলুর ইগোতে।

কোন একজন মহৎ ব্যক্তি অহংকার করতে নিষেধ করেছিলেন। শাস্ত্রও তাই বলে।
বাংলাদেশ থেকে প্রকাশিত পত্রিকার তালিকা ও বিস্তারিত
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×