
জাগো ছবির পরিবেশক-প্রতিষ্ঠান ইন্টারস্পিডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, “১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। খেলোয়াড়েরাও পিছিয়ে ছিলেন না। ১৯৭১ সালে ‘স্বাধীন বাংলা ফুটবল দল’ ভারতে ম্যাচ খেলতে যায় যুদ্ধের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে।

আর জাগো ছবিটি তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবল নিয়ে। এখানে আছে দেশপ্রেম, তারুণ্য, ফুটবল, লক্ষ্য অর্জনের দৃঢ়প্রত্যয় আর অক্লান্ত পরিশ্রম। পাশাপাশি আছে প্রেম, বেদনা, ভালোবাসা, বন্ধুত্ব আর দৈনন্দিন জীবনের সুখ-দুঃখের গল্প। তাই ছবিটি স্বাধীন বাংলা ফুটবল দলকে উত্সর্গ করা হয়েছে।” তিনি আরও বলেন, ‘ফুটবল ও দেশপ্রেমের পাশাপাশি এখানে আছে মুক্তিযুদ্ধের চেতনা। তাই আমরা এ বিজয়ের মাসেই ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ছবিটি পরিচালনা করেছেন খিজির হায়াত্ খান। তিনি বলেন, ‘জাগো চলচ্চিত্রের মধ্য দিয়ে দেশপ্রেম আর বিজয়ের প্রেরণার পাশাপাশি বাংলাদেশের হারিয়ে যাওয়া ফুটবলের সোনালি ইতিহাস আরেকবার জেগে উঠবে।’ ছবির সংগীত পরিচালনা করেছেন অর্ণব। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফেরদৌস, বিন্দু, রওনক, নাঈম, আরেফিন শুভ প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





