somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইবোলা হলে কী করবেন?

০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইবোলার প্রাদুর্ভাব বাড়ার সাথে সাথে এ নিয়ে শঙ্কাও বাড়ছে। পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে এরই মধ্যে প্রায় ৭৫০০ লোক এতে আক্রান্ত হয়েছে।
কিন্তু এই জীবাণুর হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় বিজ্ঞানীরা সে সম্পর্কে এখন জানার চেষ্টা করছেন। এখানে তার বিস্তারিত:
ষ্পর্শ বাঁচিয়ে চলুন
দেহ থেকে বের হওয়া যে কোন তরল, রক্ত, বমি বা লালার মাধ্যমে ইবোলার জীবাণু এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত রোগীর যারা সেবা করেন তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। তবে রোগীর সরাসরি সংষ্পর্শে যারা আসেন তারাও সংক্রমিত হতে পারেন।
সেই কারণে জরুরি মেডিকেল সেবা যারা দিচ্ছেন, অথবা যাদের গায়ে যথোপযুক্ত পোশাক রয়েছে, শুধুমাত্র তারাই রোগীর কাছাকাছি যেতে পারবেন।
ইবোলার ভাইরাস নিরাপদ পোশাক ভেদ করে সংক্রমিত হতে পারে না।
নিচের ছবি দেখুন:
ইবোলা প্রতিরোধী পোশাক


তবে এই পোশাক যারা পরবেন, পোশাকে ভেতরে তাদের দেহের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারবেনা। এই পোশাক পরিবর্তনের সময়টাতে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।
চোখ ঢেকে রাখুন
ইবোলার জীবাণুবাহী জলের কণা কোন ভাবে আপনার দেহেরর সংষ্পর্শে এলে দ্রুত সাবান পানি দিয়ে কিংবা অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজার দিয়ে সেই জায়গা ধুয়ে ফেলুন। চোখের ক্ষেত্রে বিপদটি ভিন্ন ধরনের। রোগীর হাঁচি থেকে বাষ্প চোখে লাগলে, চোখের পানির সঙ্গে মিশে ইবোলার জীবাণু মানুষের দেহে ঢুকতে পারে।
একইভাবে, মুখের লালা বা চামড়ায় কোন ধরনের ক্ষত থাকলে, সেদিক দিয়েও সংক্রমণ ঘটতে পারে।
পোশাক ধোলাই-এ সতর্কতা
ইবোলার সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে রক্ত ক্ষরণ। রোগীর চোখ, কান, নাক, মুখ এবং পায়ু দিয়ে রক্তক্ষরণ হয়। ডায়রিয়া এবং বমিতেও রক্ত থাকতে পারে। ফলে রোগীর পোশাক ধোয়ার সময়ে সংক্রমণের সম্ভাবনা বেশি। এই ঝুঁকি এড়াতে রোগীর পোশাক পরিবর্তনের পর পরই তা পুড়িয়ে ফেলতে হবে। মেডিকেল যন্ত্রপাতিও স্টেরিলাইজ করতে হবে। সেটা না করা হলে জীবাণুর বংশবৃদ্ধি ঘটবে দ্রুত।
কনডম ব্যবহার করুন
স্বাভাবিক পরিস্থিতিতে ইবোলা রোগ বা অন্য কোন সংক্রমণ থেকে সেরে ওঠার পর রোগীর দেহ থেকে জীবাণু ছড়ায় না বলেই ডাক্তাররা বলে থাকেন। কিন্তু রোগ নিরাময়ের তিন মাস পরও রোগীর বীর্যতে ইবোলার ভাইরাস পাওয়া গিয়েছে। সেই কারণে ডাক্তাররা পরামর্শ দেন নিরাময়ের পর তিন মাস যৌনমিলন থেকে বিরত থাকতে, অথবা কনডম ব্যবহার করতে।
সাবান-পানির অস্ত্র
সাবান, জল এবং অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজার ইবোলার বিরুদ্ধে খুবই কার্যকর। এগুলো ব্যবহার করলে ইবোলার কোষের রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ ধ্বংস হয়। ফলে জীবাণু মরে যায়।
বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দেশে ইবোলার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তেমন একটা নেই। তারা জানান, দেশে প্রবেশের জন্যে মোট ২৫টি পয়েন্ট আছে। তার মধ্যে ২০টি সীমান্ত পথে এবং ১৯টিই ভারতের সাথে। এই ২৫টি পয়েণ্টেই স্বাস্থ্য কর্মকর্তাদের টিম কাজ করছে।
সূত্রঃ বিবিসি বাংলা
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

×