আমার প্রিয় পোস্ট

আওরঙ্গজেব

সেক্যুলারিজমে বিশ্বাসী মুসলমান নয়, আমাদের হতে হবে ইসলামে বিশ্বাসী পরিপূর্ণ মুসলমান

১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৬

শেয়ারঃ
0 0 0

আমার এ লেখাটি নিচের "সেকুলারিজম এবং আমি!" শীর্ষক লেখাটির ফলোআপ।
দয়া করে "সেকুলারিজম এবং আমি!" লেখাটি পড়ুন, আমার লেখা পড়ার আগে। তাতে আমার বক্তব্য বুঝতে শুবিধা হবে।

Click This Link


১. আপনার লেখার প্রথম লাইন থেকে প্রমাণ আপনি সেক্যুলারিজমে বিশ্বাসী মুসলমান, নট ইসলামে বিশ্বাসী মুসলমান। সেক্যুলারিজমের সিম্পল কথা হচ্ছে, রাষ্ট্র ধর্মীয় বিধান অনুসারে চলবে না। আমার জানা মতে ও আমি বিশ্বাস করি, কোন নবী বা রাসুল, এমনকি আপনি নবীজি (সাঃ)-র উদাহরণ দিয়েছেন তিনিও ইসলাম প্রচার ও প্রতিষ্টার চেষ্টা করেছেন। তাঁদের কেউ সেক্যুলারিজমের প্রচার ও প্রতিষ্টার চেষ্টা করেননি।

২. মুসলিম ও অমুসলিমের জন্য দোয়া করতে পারবেন। কমন দোয়া হতে পারে এরকম, এঁরা যেন সিরাতুল মুসতাকিমের পথে আসেন, দুনিয়া ও আখেরাতে শান্তিতে থাকেন। তবে মুশরিকদের পরকালীন মুক্তির জন্য আমরা দোয়া করতে পারি না। হযরত ইবরাহীম (আঃ) তাঁর পিতার জন্য দোয়া করতে চাইলে আল্লাহ নিষেধ করেন। মোহাম্মদ (সাঃ) তাঁর পিতা-মাতার জন্য পারেন নি।

৩. কান্না-কাটি আল্লাহর কাছে করা যাবে, আল্লাহ তা পছন্দও করেন যে বান্দা তাঁর ভয়ে কান্না-কাটি করছে। কিন্তু আপনার বর্ণিত প্রকাশ্যে কান্না-কাটি তে লোক-দেখানোর মনোভাব (রিয়া) থাকলে তা বর্জনীয়। তবে আমার বিশ্বাস কান্না-কাটির মতো বিষয়ে মসজিদে অভিনয় সম্ভব না (মানে, রিয়া নাও হতে পারে), যেমনটি সিনেমায় গ্লিসারিন দিয়ে করা হয়।

৪. "জ্ঞান আহরণ করতে সূদুর চীন দেশেও যাও"- এ হাদিস দ্বারা জ্ঞান আহরণের গুরুত্ব বুঝানো হয়েছে। জ্ঞান আহরণের জন্য মসজিদে বা অন্য কোথাও যেতে নিষেধ করা হয়নি। অনেক মসজিদে ধর্মীয় কথা-বার্তা হয়, ভাল ও জ্ঞানী লোকেরা নামাজ পড়তে যান, সাধারনত শুক্রবারে জুমার নামাজের খুতবা শুনা ওয়াজিব যেখানে খতিব মুসলমানদের উদ্দেশ্যে সমসাময়িক বিষয়ে ধর্মীয় দৃষ্টকোন ব্যাখ্যা করেন, অনেক মসজিদে মক্তব থাকে যেখানে কোরআন পড়ানো শিখানো হয়। তাই মসজিদে গেলে জ্ঞান আহরণ অবশ্যই সম্ভব।

৫. অবশ্যয় বিজ্ঞানে মুসলমানদের অনেক অবদান আছে, তবে তা ঐভাবে সংরক্ষন করা হয়নি যে ভাবে থাকলে আপনার মতো অনেকের সেইম প্রশ্ন জাগত না। আমার জানা মতে এখন সেরকম একটা ডকুমেন্টারী গবেষণামূলক বই বাজারে আসবে। এটা অলরেডি বৃটেনের অনেক বিশ্ববিদ্যালয়ে প্রেজেন্ট করা হয়েছে।

৬. মক্কা বিজয়ের মাধ্যমে আরবে ইসলামের বিজয় সুনিশ্চত হলো। মহানবীর মাধ্যমে বন্দিদের ক্ষমা প্রদর্শন কোন ভাবেই সেক্যুলারিজমের প্রকাশ নয়। যেকোন ভাবে মুক্তিপণ আদায় করা যায় - সম্পদ, টাকা, শিক্ষা ইত্যাদি। মহানবী (সাঃ) এর আগে বদর সহ অন্যান্য যুদ্ধেও অনুরূপ সিদ্ধান্ত নিয়েছেন। যাদের সম্পদ আছে তারা সম্পদ দিবে, যাদের টাকা আছে তারা টাকা দিবে, যারা শিক্ষালাভ করেছে তারা শিখাবে। এটা মহানবীর (সাঃ) উদারতা, কারণ তিনি মানবতার মহান মুক্তিরদূত।

৭. "ইসলাম একটি ধর্ম। একটি জীবন বিধান। গ্রহণ করলে আপনি ভাল থাকবেন। যারা গ্রহণ করে নাই অন্য ধর্মের আছেন তারাও পথভ্রস্ট নয়। তাদের উপায়টাও স্রষ্টাকে পাবারই।"

অন্যান্য মেজর ধর্ম গুলো ইসলামই ছিল, ঈসা, মুসা, নুহ (আঃ) এরা সবাই মুসলমান ছিলেন ও ইসলামের দাওয়াত দিয়েছেন। পরে মানুষ তাঁদের দাওয়াত পরিবর্তন করে, ধর্মের নামও পরিবর্তন করে। তাই পরিবর্তিত ধর্মের মানুষরা পথভ্রস্ট নয় তা আপনি বলতে পারেননা। কারণ কোরআনে তাদের আল্লাহ তাদের পথভ্রস্ট বলেছেন।

হ্যাঁ, ইসলাম একটি শুধুই ধর্ম নয়, একটি পরিপূর্ণ জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধান স্রষ্টা কতৃক দেয়া। এটি ফলো করলে সেক্যুলারিজমের কোন দরকার নাই। ইনফেক্ট সেক্যুলারিজম নিষেধ করেছে (পরে ইনশাআল্লাহ আমি কোরআনের আলোকে লিখব)।

পরিশেষে বলব, সেক্যুলারিজমে বিশ্বাসী মুসলমান নয়, আমাদের হতে হবে ইসলামে বিশ্বাসী পরিপূর্ণ মুসলমান।
১৫.১০.২০০৭

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৫
লগ বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া।একমত।
২. ১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫০
আসল ট্র্যাপ বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া।একমত।
৩. ১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৪
হাসিব বলেছেন: "জ্ঞান আহরণ করতে সূদুর চীন দেশেও যাও"

কুথায় বলছে এই হাদিস । রেফারেন্স দেন ।

আর হ্যা ১ দাগানো হলো ।
৭. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০২
ধ্রূপদী বলেছেন: অওরংগজেব বলেছেন,
অন্যান্য মেজর ধর্ম গুলো ইসলামই ছিল, ঈসা, মুসা, নুহ (আঃ) এরা সবাই মুসলমান ছিলেন ও ইসলামের দাওয়াত দিয়েছেন। পরে মানুষ তাঁদের দাওয়াত পরিবর্তন করে, ধর্মের নামও পরিবর্তন করে। তাই পরিবর্তিত ধর্মের মানুষরা পথভ্রস্ট নয় তা আপনি বলতে পারেননা। কারণ কোরআনে তাদের আল্লাহ তাদের পথভ্রস্ট বলেছেন।

জামাতে ইসলামীর ইসলামও আল্লাহর ইসলামের পরিবর্তন, যেমন রগকাটা, শিরোচ্ছেদ ইত্যাদি বৈধ।
৮. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৫
মানুষ বলেছেন: উদার মানসিকতার অভাব।
৯. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৪
ভাসমান বলেছেন: ১ সংর্কীর্ণ মানসিকতা।
১০. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৪
ভাসমান বলেছেন: ১ সংর্কীর্ণ মানসিকতা।
১১. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৬
রাশেদ বলেছেন: মনটা উদার করেন ভাই।
১২. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৫
নিজেরআয়না বলেছেন: আওরঙ্গজেব, ইসলাম ধর্মকে আপনি যেভাবে উপস্থাপন করছেন তাতে নতুন নতুন বিতর্ক তৈরি হচ্ছে। ধর্মের জন্য বিপদ আপনিই ডেকে আনছেন। কারণ ১৪ শ বছর আগে যে প্রেক্ষাপটে ইসলাম এসেছিল একবিংশ শতাব্দীতে সেভাবে খুব কম মুসলমানই তা অনুসরণ করবেন।
নিজের চোখের সামনে দেথেন জামায়াতিরা নারী নেতৃত্ব এবং সংসদীয় গণতন্ত্র মেনে নিয়েছে। আর হিজবুত তাহরীর-এর ছেলেরা তো আরো আধুনিক। দাড়ি রাখে না। ধর্মের অনুশাসন মেনে গোড়ালির ওপর পর্যন্ত প্যান্ট পড়ে না। বদলে যাচ্ছে তো বিশ্বটা। নিজেকেও বদলান।
যার যার ধর্ম তার তার, রাষ্ট্র সবার। রাষ্ট্র কোনো সুনির্দিষ্ট ধর্মের পৃষ্ঠপোষকতা করবে না, করা উচিত নয়। আর নানা ধর্মের বিশ্বাসীরা সবাই মানুষ। প্রত্যেকের ধর্মেই বেহেসত-দোযখ, স্বর্গ-নরক আছে। আমরাই শ্রেষ্ট- এভাবে যতো জাতি ও ধর্ম ভেবেছে- তারা সবাই নিজেরাই বিপদে পড়েছে। ধংসের পথে গেছে। আর যারা উদার, মানবিকতা সম্পন্ন, আধুনিক তারা এগিয়েছে। এটাই ইতিহাসের শিক্ষা।
১৩. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৭
সংস্থাপক বলেছেন: ১ সংর্কীর্ণ মানসিকতা।
১৪. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৫
ব্রেইনিয়াক বলেছেন: আপনার মতে মসজিদে যাঁরা কান্নাকাটি করেন তাঁরা সত্যই কাঁদেন, তাহলে শুধু মুনাজাতের সময় তাঁদের কান্না পায় কেন? অন্য সময়, যেমন খুতবা দেয়ার সময় কি আল্লাহর কথা তাঁদের মনে পড়ে না? তখন কাঁদেন না কেন?

চীন দেশে যাওয়ার হাদীসটি বর্ণনার ভিত্তিতে সহী না।
১৫. ১৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৯
মাহিরাহি বলেছেন: নিজেরআয়না, আপনি ইসলামে যে পরিবর্তন আনার কথা বলছেন তা জামাতির পক্ষে হয়তবা করা সম্ভব প্রকৃত মুসলমানের পক্ষে সম্ভব নয়। কেননা একজন মুসলমান মনে করে কোরান একটি ঐশি গ্রন্হ, আপনাকে খুশি করার জন্য একে পরিবর্তন করা সম্ভব নয়। আর কোরান অপরিবর্তিত বলেই পৃথিবী সবচাইটে সম্প্রসারনশীল ধর্ম যা অনেকের গাত্রদাহের কারন।
১৬. ১৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
তীরন্দাজ বলেছেন: নিজেরআয়নার প্রতি সহমত ও কমেন্টের জন্যে ৫!
১৮. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৯
এস্কিমো বলেছেন: তাঁদের কেউ সেক্যুলারিজমের প্রচার ও প্রতিষ্টার চেষ্টা করেননি।

- এটা আপনার না জানাকেই প্রমান করে। মুসলমানদের প্রথম রাষ্ট্র মদীনায় প্রতিষ্টার সময় যে সনদ স্বাক্ষরিত হয়েছিল - তা ছিল একটা সেকুলার রাষ্ট্রের মডেল। দয়া করে পড়াশুনা করুন।
২০. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৩
ডাক্তার অব সারোয়ারাইটিস বলেছেন: আরে অশ্রু ত্রিভুজ ভাই কেমুন আচেন?
২১. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৪
এস্কিমো বলেছেন: অশ্রু - কারে ৫ দিলেন ...আমারে?
২২. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫০
অশ্রু বলেছেন: ডাক্তার হনুমান বাজে বকবেন না। পোষ্টকে ৫ দিয়েছি@এস্কিম
২৫. ১৬ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৩৪
আওরঙ্গজেব বলেছেন: সালাম টু অল,
@হাসিব, ব্রেইনিয়াক,
১. "জ্ঞান আহরণ করতে সূদুর চীন দেশেও যাও" - হাদিসটি আমি আগের লেখা ("সেকুলারিজম এবং আমি!", লিন্ক লেখার শুরুতে আছে) থেকে দিয়েছি। এটি একটি বহুল প্রচারিত হাদিস। দু:খিত আমি এমুহুর্তে এর সঠিক রেফারেন্স দিতে পারছি না।

@ধ্রূপদী, নিজেরআয়না, মাহিরাহি,
২. আমি কোন ধর্মীয় দলের কথা বলছি না। আমি ইসলাম সম্পর্কে বলছি।
২ক. @মাহিরাহি, আমি কোরআন পরিবর্তন করার কথাতো বলিনি! আল্লাহ আমাদের মাপ করুন। হ্যাঁ, ভাল বলেছেন, ইসলাম পৃথিবীর সবচেয়ে অগ্রসরমান ধর্ম, যা অনেকের গাত্রদাহের কারন। সম্ভবত: ব্লগের অনেকের ও।

@নিজেরআয়না,
৩. আপনার কমেন্টের শেষাংশ:
ক. আপনি মনে করছেন সব ধর্ম এক। আসলে সব ধর্ম ইসলাম হিসেবে অরিজিনালী আসলেও পরবর্তীতে অনুসারীরা তা পরিবর্তন করেছে। এক আল্লাহর ইবাদতের কথা ভুলে গিয়ে মূর্তিপূজা করছে। এজন্য আল্লাহ নবী-রাসুল পাঠিয়ে তা রিনিউ করেছেন। রিনিউ করার কারনে আগের বিকৃত ধর্ম আর চলতে পারেনা। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, 'আল্লাহর কাছে সত্যিকার ধর্ম হচ্ছে ইসলাম' (আল-কোরআন ৩:১৯), 'যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান অনুসরণ করবে, তার থেকে তা গ্রহণ করা হবেনা, এবং পরকালে সে ক্ষতিগ্রস্হদের অন্তর্ভূক্ত হবে' (আল-কোরআন ৩:৮৫), '... অতএব, এটি (ইসলাম) অনুসরণ কর ও তাদের প্রবৃত্তির অনুসরণ (মানুষ নিজেদের ইচ্ছামত কোরআন-সুন্নাহ বিরোধী যেসব জীবন বিধান রচনা করে ) করোনা যাদের কোন জ্ঞান নেই' (আল-কোরআন ৪৫:১৮)।
খ. আপনি বলছেন সেক্যুলাররা উদার, মানবিকতা সম্পন্ন, আধুনিক, তাই তারা এগিয়েছে - এটিই ইতিহাসের শিক্ষা।
আমার বিশ্বাস নবী-রাসুলদের মতো এতো বেশী উদার, মানবিকতা সম্পন্ন, আধুনিক পৃথিবীতে কেউ নন। তাদের কেউ সেক্যুলারিজম ফলো করেননি, ইসলাম ফলো করেছেন। ব্যতিক্রম থাকলে বলেন।
আর এজন্য, তাদের প্রদর্শিত জীবন-বিধান এখনো বিকৃত ও অবিকৃত অবস্হায় এখনো বিদ্যমান এবং পৃথিবীর বেশীরভাগ মানুষ তা ফলো করে।

@এস্কিমো,
৪. আপনি বলেছেন,
'মুসলমানদের প্রথম রাষ্ট্র মদীনায় প্রতিষ্টার সময় যে সনদ স্বাক্ষরিত হয়েছিল...' - তার মানে আপনি স্বীকার করেন ধর্ম ভিত্তিক রাষ্ট্র মহানবী (সাঃ) প্রতিষ্টা করেছেন। তাঁর চেয়ে বড় মানবতার দূত কি আর জন্মেছেন। তাহলে কেন ভাই আপনারা সেকুলারিজমের কথা বলেন?
৪ক. আর মদিনা সনদ অন্য ধর্মের সাথে সহবস্হানের চুক্তি। ইসলাম মুসলিম-অমুসলিমের সহবস্হানের সবচেয়ে উতকৃষ্ট সমাধান দেয়। তা এই মদিনা সনদ প্রমাণ করে। তারপরেও আপনারা কিভাবে ইসলাম থেকে দূরে সরে আছেন বলেন তো!
৪খ. মদিনা সনদ কোনভাবেই সেকুলারিজমের উদাহরণ নয়। এটি কি বলেছে, রাষ্ট্রীয় কাজে ধর্মের কোন হস্তক্ষেপ চলবে না? আর সে রকম হলেতো মদীনায় পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্টা (যেমন, শরীয়া আইন চালু, সুদ হারাম, যাকাত প্রতিষ্টা ইত্যাদি) বন্ধ হয়ে যেত - যা পরের কয়েক বছরে হয়েছে।
২৬. ১৬ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৪১
ডাক্তার অব সারোয়ারাইটিস বলেছেন: অাওরঙ্গজেব নামক এ বরাহ নন্দন বাচ্চু রাজাকারের সমর্থনে পোষ্ট দেয় এবং জামাতের রাজনীতির সাথে জড়িত। এর থেকে ধর্ম এবং নিজ ইমান সাবধানে রাখুন। এ রাজাকাররা আগে দেশ বিক্রি করত এখন ধর্ম বিক্রি করে।
২৮. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৭:০৬
একে ৪৭ বলেছেন: সুন্দর লিখা।
জারা ১ দিয়েছেন, ইসলামের কথা শুনলে তাদের গায়ে যে জ্বালা ধরে এটা সুন্দর ভাবে প্রমান করলেন।
২৯. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৭:৪৩
আওরঙ্গজেব বলেছেন: সালাম টু অল,
আমি কখনো পাঠকের রেটিং পাওয়ার জন্য লিখিনা। যদি তাই হতো, তবে আমার সাথে দ্বিমতপোষণকারীদের মতো সেক্যুলারিজমের পক্ষে ও ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে যা কিছু একটা লিখে টপ পোস্টে স্হান পেতে পারতাম। লক্ষ্য করুন, টপ পোস্টের লেখাগুলোর অনেক গুলোই ধর্মীয় বিশ্বাসের প্রতিকুলে লেখা।
আমি শুধু ইসলামের সুমহান বাণী পাঠকের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আপনারা গ্রহণ করুন বা না করুন, ৫ বা ১ রেটিং দিন তাতে আমার কিছু যাই আসেনা।
৩০. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪২
ডাক্তার অব সারোয়ারাইটিস বলেছেন: মিয়া মিসা কন। ধর্ম নিয়া টপ পোষ্টে একটা লেখা আচে। আর আপনে তো মিয়া জবর কেইস এখনো বাচ্চু রাজাকারের সমর্থন করলেন কেন কইলেন না। আপনে কি জামাতের রুকন নাকি
৩১. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪৪
ডাক্তার অব সারোয়ারাইটিস বলেছেন: অাওরঙ্গজেব নামক এ বরাহ নন্দন বাচ্চু রাজাকারের সমর্থনে পোষ্ট দেয় এবং জামাতের রাজনীতির সাথে জড়িত। এর থেকে ধর্ম এবং নিজ ইমান সাবধানে রাখুন। এ রাজাকাররা আগে দেশ বিক্রি করত এখন ধর্ম বিক্রি করে।

৩২. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৪
আওরঙ্গজেব বলেছেন: @ডাক্তার অব সারোয়ারাইটিস,
সালাম,
আমার নিচের লিন্কের পোস্টে আমি তথাকথিত বাচ্চু রাজাকারের সমর্থনে লিখিনি। আমি চেষ্টা করেছি, যারা ইসলামের কথা বলে তাদের বিরুদ্ধে আপনাদের ও জনকন্ঠের অপপ্রচারের নমুনা তুলে ধরতে। আপনাদের মতের বিরুদ্ধে কেউ লিখলে দেখছি তাকেই আপনারা জামায়াত, রাজাকার, আল-বদরের দলে ফেলে দেন! দয়া করে পোস্টটি আরেকবার পড়ুন।

Click This Link
৩৩. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৬
বান্দর মিঞা বলেছেন: ডাঃ ছারুয়ারাইতিচের লগে একমত। ডাগদর চারুয়ারতিচ সাব, ইনি কিন্তুক আসলেই রুকন।
৩৬. ১৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৪
নাভদ বলেছেন: @আওরঙ্গজেব

২০০১/০২ সালের দিকে বু্য়েটের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির থেকে ভি.পি. পোস্টের জন্য আওরঙ্গজেব নামে (ব্যাচ
'৯৫-কম্পিউটার বিভাগ-তিতুমীর হল) একজন দাড়িয়েছিল সে পরে সিংগাপুর হয়ে বর্তমানে অস্ট্রেলিয়া তে আছে।
আপনি কি সেই ব্যক্তি?
৩৭. ১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৫৩
ফজলে এলাহি বলেছেন: চমৎকার জবাবী পোষ্ট।

আসলে, মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধে অবস্থানকারী কেউ যখন তাঁর আদর্শবাহী কাউকে তাঁরই আদর্শের উদহারণ টেনে যুক্তি দেখায়; তখন সেটাকে খুব সহজভাবে নেয়াটা হেকমতের পরিপন্থী। কেননা, এটা একটা কৌশল, অনেকটা আপনার অস্ত্রে আপনাকেই ঘায়েল করার মত। তাই এমন কোন বিষয় কেউ উত্থাপন আমাদেরকে সে সম্পর্কে বিস্তারিত জেনে-বুঝেই তা গ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত নিতে হবে।

এ পোষ্টে এমন ধারার বেশ কিছু কথা উঠে এসেছে।
৩৮. ১৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৮
বান্দর মিঞা বলেছেন: ইহাই আউরঙ্গ। শিবির তেনা, একন রুকন অইচে। তিতুমির অলের দক্কিন বলকে তাকতো। আমি তাকতাম উত্তর বলকের দুই তালায়। আমার চাইর কেলাস উফরে পরতো। বান্দর মিঞা ছুডো আসিল বইলা তহন কিসু করবার পারে নাই, মগর ছাদারন চাত্ররা বানাইসিল তারে।

 

মোট সময় লেগেছে ০.৯৪৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আস্সালামু আলাইকুম,

এই ব্লগের নিয়মাবলী:
১. পোস্ট রিলেটেড কমেন্ট ছাড়া অন্য কমেন্ট মুছে ফেলা হবে।
২. অভদ্র ভাষা ব্যবহারকারীদের ব্লক করার আগে এক-বা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই