আমার প্রিয় পোস্ট

আওরঙ্গজেব

সেক্যুলার বা নাস্তিকরা আসলে কি চান - স্পষ্ট করে বলুন

১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৮

শেয়ারঃ
0 0 0

একজন সন্মানিত ব্লগার একটা পোস্ট দিয়েছেন এই শিরোনামে,
'জেএমবি কমান্ডার আটক', পোস্টের প্রায় ১৪ ঘন্টা পরে পরিসংখ্যান:
রেটিং:৫.০/৪,
৯টি মন্তব্য,
৪৭বার পঠিত।
পোস্টটির লিন্ক: Click This Link

আমি আশ্চর্য হচ্ছি, এরকম একটা ভাল খবরে সেক্যুলারিজম বা নাস্তিক্যবাদীর ধ্বজাধারী ব্লগাররা এক যোগে এই পোস্টকে ৫ করে রেটিং দিয়ে টপলিস্টে আনছেন না কেন? অন্যদিকে, ইসলামের পক্ষে কিছু লিখলে, তারা একযোগে ১ করে রেটিং করে তাকে অনেক নিচে নামিয়ে ফেলেন। চিন্তা করুন, রাজনৈতিক ভাবে বিপক্ষ দলের (যেমন, জামায়াতের) কেউ আজ অনুরুপ অভিযোগে গ্রেফতার হলে ইনারা কি করতেন। এবং চিন্তা করুন, রিসেন্টলি রাজনৈতিক নিরপেক্ষ ধার্মিক সর্বজন গ্রাহ্য খতিব সাহেবের মৃত্যুতে ইনারা কেমন উল্লাস প্রকাশ করেছেন।

দ্রষ্টব্য, ইসলাম সন্ত্রাসবাদ নিষিদ্ব করে এবং শান্তিপ্রিয় দেশবাসী চান ধর্মের নামে বিভ্রান্ত এই জেএমবিসহ সকল জঙ্গী উপযুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্মূল হউক।

কিন্তু ইনারা চান কিনা তাদের কাজে কর্মে সন্দেহ জাগে। আমার মনে হয়, যেদিন ৬ জেএমবি জঙ্গীর ফাঁসি হয় সেদিন এরা কষ্ট পেয়েছেন। আর এখন আলোচ্য নিউজেও ইনারা কষ্ট পেয়ে থাকবেন। তাই 'জেএমবি কমান্ডার আটক' নিউজের রেটিং এত ভাল, ভিজিটর ও কমেন্ট এত কম।

তাহলে কি আমরা মনে করব, সেক্যুলারিজম বা নাস্তিক্যবাদীর ধ্বজাধারীরা আসলে জঙ্গী নির্মূল চান না, তারা সেসব ধার্মিকের নির্মূল চান যারা যথাযত ধর্মের অনুশীলনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চান। কারণ খুব সোজা, এটি আল্লাহ তালার মনোনীত জীবন বিধান ইসলামের (একটি আদর্শের নাম, একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম) সাথে মানব রচিত বিধানের (সেক্যুলারিজম, নাস্তিক্যবাদ, কম্যুনিজম ইত্যাদি) সংঘর্ষ। এজন্য এরা একযোগে ইসলামের কিছু দেখলেই বিরোধিতা করেন, অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রপাগান্ডা চালান তুফানের চেয়েও দ্রুত বেগে।

এরা মহান মুক্তিযুদ্ধের কথা বলে তথাকথিত রাজাকার-আলবদরের বিরোধিতা করতে গিয়ে পরিস্কার ভাবে ইসলামের বিরোধিতা করেন। ইনারা বলেন, ইসলাম এখন অচল। আরে ভাই ইসলাম এখন অচল হলে তা ইসলাম যিনি পাঠিয়েছেন তাঁর বিবেচনার বিষয়। এটা আমাদের বিবেচ্য বিষয় হওয়া উচিত না। তিনি আমাদের আদেশ দিয়েছেন, তাঁর একমাত্র মনোনীত ইসলাম মানতে।

তাই তথাকথিত রাজাকার-আলবদরের বিরোধিতা পরিস্কার ভাবে ইনাদের রাজনৈতিক আদর্শের বিরোধীতা। ইনাদের কারো কারো বাপ-দাদারাও রাজাকার-আলবদর ছিলেন। অনেক রাজাকার-আলবদর ইনাদের সমর্থিত দলের হয়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ হয়েছেন, ইনাদের দলের বর্তমান অনেক নেতাও আছেন, কিন্তু তাদের ব্যাপারে ইনারা নিশ্চুপ। কিন্তু বিপক্ষ দলের (বিপরীত রাজনৈতিক আদর্শের) ৭১-র পরে জন্মগ্রহণ কারীদের পর্যন্ত ইনারা রাজাকারী, বদরগিরির তকমা লাগিয়ে দিবেন। একটা এট্রাক্টিভ রাজাকারী নামের নিকের সাথে বড় সংখ্যক খুন, ধর্ষণ, বাড়ীঘর পোড়ানোর রেকর্ড জুড়িয়ে বাংলাদেশের কোন জেলার রাজাকার-আলবদরের প্রধান বানিয়ে দেবেন। তারপর সমস্বরে আওয়াজ তুলবেন - এইতো রাজাকার পাইছি!

আরে ভাই, আমার মতে (ও আমি বিশ্বাস করি) আপনারা শুধু রাজনৈতিক ব্লেম গেমের জন্য ইস্যুটি জি্ইয়ে রেখেছেন। নতুবা আপনাদের কাছে আপনাদের দাবী মোতাবেক রাজাকার-আলবদরদের '৭১ -র কার্যকলাপের সবচেয়ে বড় প্রমাণ থাকার কথা। সে সব প্রমাণ নিয়ে কেন সংশ্লিষ্ট কু-মানুষদের বিরুদ্ধে মামলা করছেন না?

আজ যাদের আপনারা রাজাকার-আলবদর বলেন, তারা দেশবাসীকে মন্ত্রী হয়ে উচ্চস্বরে বলছে, 'আমাদের বিরুদ্ধে স্বাধিনতার পরে আজ পর্যন্ত ওরা একটি মামলাও করতে পারেনি। আমাদের নেতা গোলাম আযমের বিরূদ্ধে নাগরিকত্বের মামলায় ওরা হেরে গেছে (১৯৯৫-৯৬)। নাগরিকত্ব ফিরে পেয়ে আযম সাহেব বহাল তবিয়তে ঢাকায় আলিসান বাড়ী করে আছেন, কিন্তু ভারতীয় র-এর আশীর্বাদপুষ্ট পকেট সর্বস্ব ঘাদানিক আজ নির্মূল হয়ে গেছে।'

আমি ইসলামের পক্ষে, আমি স্বাধীন বাংলাদেশে জন্মে এদেশকে ভালবাসি। আমি যারা '৭১ সালে প্রকৃতই রাজাকারি করেছে তাদের বিপক্ষে। আজ এই রাজাকার-আলবদরদের চিহ্নিত করতে আপনারা সাহায্য করুন। আপনাদের কাছে থাকা এদের অপকর্মের ফিরিস্তি জাতির কাছে তুলে ধরুন যথাযত আইনি প্রক্রয়ার মাধ্যমে। এসব নিয়ে মামলা করুন সুপ্রীম কোর্টে। নতুবা, আপনারা যাদের রাজাকার-আলবদর বলছেন তারা তাদের উপরের বক্তব্য দিয়েই যাবে ও উত্তোরোততর তাদের সংখ্যা বেড়ে যাবে।

দেখুন, আমার এই আর্টিকেলে আমি রাজাকারের সমর্থনে কথা বলছিনা। আমি বলছি, আমি তাদের যথাযত আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি চাই। আমি ইসলামকে অনুসরণ করতে চাই। আমি আমার দেশকে ভালবাসি। আপনাদের সেক্যুলারিজম বা নাস্তিক্যবাদ আমি সমর্থন করি না। আপনারা যাদের রাজাকার-আলবদর বলছেন তারা বলছে তারা তা না ও তারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। তাহলে, এমতাবস্হায় আপনারা দেশের এক মহান খেদমত করতে পারেন। তা হলো আমি উপরে যে দাবী আপনাদের কাছে করছি তা করা। প্রমাণ সহকারে সোজা সুপ্রীম কোর্টে গিয়ে মামলা করুন। সমগ্র জাতি রাজাকার-আলবদরদের জানুক ও কোর্ট তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুক। তাই এমূহুর্তে আপনাদের দুটির একটি এজেন্ডা বেচে নিতে হবে:
১. আপনারা অতীত ও বর্তমানের অনুরূপ রাজাকার ইস্যুকে জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা লুঠবেন, অথবা,
২. দেশকে ভালবাসেন এই দাবীতে অটল থেকে প্রমাণ সহকারে সোজা সুপ্রীম কোর্টে গিয়ে রাজাকার-আলবদরের বিরুদ্ধে মামলা করুন।

তাই আমার প্রশ্ন, আপনারা কি চান তা স্পষ্ট করে জাতির কাছে ঘোষনা করুন।

পরিশেষ দ্রষ্টব্য:
আমার এমন উদাত্য আহ্বান সত্তেও আমার মনে হ্য়, আপনারা আবার একযোগে ১ করে রেটিং করে আমার পোস্টটিকে নিচে নামিয়ে রাখবেন। আমার বিশ্বাস আমি আপনাদের কাছে সত্য প্রকাশ করেছি বলে ও আমি ইসলামকে ভালবাসি বলে তা করবেন। মনে রাখবেন, আমি কখনো পাঠকের রেটিং পাওয়ার জন্য লিখিনা। যদি তাই হতো, তবে আমার সাথে দ্বিমতপোষণকারীদের মতো সেক্যুলারিজমের পক্ষে ও ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে যা কিছু একটা লিখে টপ পোস্টে স্হান পেতে পারতাম। লক্ষ্য করুন, টপ পোস্টের লেখাগুলোর অনেক গুলোই ধর্মীয় বিশ্বাসের প্রতিকুলে লেখা।
আমি শুধু ইসলামের সুমহান বাণী পাঠকের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আপনারা গ্রহণ করুন বা না করুন, ৫ বা ১ রেটিং দিন তাতে আমার কিছু যাই আসেনা।
১৬.১০.২০০৭

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৪
যুনাঈন বলেছেন: একজন পরহেজগার মানুষ আপনার লেখা পড়ার পর আমাকে শূন্য দিতে বললেন। আমি ১ দিলাম।
২. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৮
বুড়া শাহরীয়ার বলেছেন: যুনাঈন ভাই পরহেজগার ব্যাক্তি আপনাকে গু খাইতে বললে কি করতেন?
৩. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৯
যুনাঈন বলেছেন: আপনি যাহা করিতেন তাহাই করিতাম।
৪. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২০
বুড়া শাহরীয়ার বলেছেন: আমি ৫ দিলাম। সুন্দর বক্তব্য
৫. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২২
বুড়া শাহরীয়ার বলেছেন: যুনাঈন ভাই@ আমি অনার কথাই কান দেই না কিন্তু আপনি দিছেন? এটলিস্ট গনতন্ত্র চর্চ্চা করেন নীজের ভোট নিজে দেন।
৯. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২৬
একে ৪৭ বলেছেন: যে হালাই কইবো এইটা রাজাকারি পোস্ট তার উপরে এক ম্যাগাজিন.........হে হে সুন্দর পোস্ট।
১০. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:৩৩
যুনাঈন বলেছেন: উনার বক্তব্যে ১ দেওয়ার কারণ--
১) শুধু খবর পোস্ট করার কারণে ৫ দিয়ে টপ রেট করার কোন কারণ নাই, তাই আমি ঐ পোস্টে ৫ দেই নাই। নাস্তিকেরা কি করবেন তা তাদের বিবেচ্য বিষয়।
২) জ়ামাত বিরোধী যেকোন পোস্টে ৫ দিব, কারণ আমি যেই দেশে বড় হচ্ছি জামাত সেই দেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল।
৩) মানুষের মৃত্যুতে উল্লাস নিন্দনীয় কিন্তু উনি সর্বজন গ্রাহ্য খতিব ছিলেন না।
৪) ইসলামের পক্ষে কিছু লিখলে, তারা একযোগে ১ করে রেটিং করা হয় ... কথাটা সম্পূর্ণ ভুল। ইসলামের দোহাই দিয়ে অসত উদ্দেশ্য হাসিল করতে চাইলে অনেকে ১ দিয়ে থাকেন
বিষদ ব্যাখ্যা করার অভিপ্রায় আর নাই। ইসলামকে নয়, ধর্মব্যবসায়ীদের রক্ষা করার জন্য এই পোস্ট তাই ১ দিয়েছি। আশা করি কমেন্ট মুছে দিবেন না।
১১. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:৩৯
একে ৪৭ বলেছেন: যুনাঈন এর পোস্ট ৫ কিন্তু এইটাও কি পরহেজগার ব্যাক্তি বলে দিয়েছে?
১২. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:৪১
যুনাঈন বলেছেন: বুড়া শাহরীয়ার বলেছেন :
২০০৭-১০-১৬ ১১:২২:১৪
যুনাঈন ভাই@ আমি অনার কথাই কান দেই না কিন্তু আপনি দিছেন? এটলিস্ট গনতন্ত্র চর্চ্চা করেন নীজের ভোট নিজে দেন।

তাই আমার নিজস্ব মতামত দিয়েছি।
১৩. ১৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪৫
তীরন্দাজ বলেছেন: "সেক্যুলারিজম" যারা চান, তারা চাচ্ছেন একটি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা। ব্যাক্তি হিসেবে তার নাস্তিক নাও হতে পারেন।

আর 'নাস্তিকতা' একজন ব্যাক্তিবিশেষকে ঘিরে।

"সেক্যুলার বা নাস্তিক" হচ্ছে আপনাদের উদ্ভট প্রপাগান্ডা। আপনারা আপনাদের ধর্মব্যবসার উন্মাদনায় গুলিয়ে ফেলেন সব।
এ পার্থক্য না বুঝে যখন আপনি সবাইকে এক কাতারে ফেলে পোষ্টান, তখন আপনাকে ১ না দিয়ে পারা যায়না।
১৪. ১৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫৮
পাশা বলেছেন: রাজাকার ইস্যু টা ঝিয়েইয়ে রাখলে ওদের লাভ তাই তারা মামলা করতে সাহস পায় না।

আজও জাতি জানতে পারেনি আসলে কারা রাজাকার ছিল?
তারা কয়েকটা ওয়েব সাইট এর ঠিকানা দিয়ে বলবে--এই দেখেন ওরা রাজাকার ছিল। আরে ভাই ,ওয়েভ সাইট গুলো কি সবসময় সত্য কথা বলে ?


জাতির আব্বার কন্যা যখন ইসলামপন্থীদের সাথে চুক্তি করে তখন ওরা রাজাকার হয় না।

মামলা করার আহ্বান জানিয়ে পাঁচ দিলাম।
১৫. ১৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৪
মিসকল মফিজ বলেছেন: @ আওরঙ্গজেব
হালারপো, জামায়াতের দালালী আর কতদিন করবি? এইবার ক্ষ্যন্ত দে।
১৬. ১৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৬
বান্দর মিঞা বলেছেন: মপিজ বাই, আউরঙ্গ কিন্তুক অলরেডি শিবির নেতা আসিল। বান্দর মিঞার লগে এক হলেই আসিলো। চাইর কেলাস উফ্রে ফরতো বইলা কিসু করবার পারি নাই। তয় আমগো পার্টি (বান্দর লীগ) তারে বানাইসিলো একবার। অহন হেয় রুকন অইসে।
১৭. ১৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৫
সর্বদাবেলায়েত বলেছেন: কে যে কি বোঝা বড় মুসকিল। তবে সাহোইনে যে শিবিরের ছেলেপেলে ভালোই ব্লগাইতেছে বোঝা যায়।
১৮. ১৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৩
খারেজি বলেছেন: আগে ডরাইতাম, কেনাদিন না ক্ষমতা নিয়া নেয়।
এখন বুঝি প্রপাগাণ্ডা একমাত্র সম্বল।
বাতাস ভরা বেলুন ডরায় কেডা?
গায়ের জোরে সেকুল্যর = নাস্তিক বললেই আওঙ্গগিরি জমে না।
১৯. ১৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৮
নিজেরআয়না বলেছেন: যুনাঈনের সর্বশেষ বক্তব্যের জন্য ৫ দিলাম। খুবই যুক্তিপূর্ণ কথা। আমি আর নতুন করে কিছু বলতে চাই না।
আওরঙ্গজেব বারবারই সেকুলারজিমকে নাস্তিকতার সঙ্গে ঘুলিয়ে ফেলেন। এটা ইচ্ছাকৃত। জামায়াতিরাও সারাজীবন তাই করে গেছে।
তবে ব্লগে প্রথম ঢোকার পর থেকেই বুঝেছি এখানে জামায়াত-রাজাকারের পক্ষ-বিপক্ষ দুটি শক্তিশালী দল আছে। ক্রিয়া থাকলে প্রতিক্রিয়া থাকবেই।
২০. ১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৯
বান্দর মিঞা বলেছেন: এ টিম আসিল, একন আচে বান্দর মিঞার বি টিম
২১. ১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১১
মাহবুব সুমন বলেছেন: আরেক ছাগলের আমদানী !! সেক্যুলার ও নাস্তিকতা এক হয় ক্যামনে ?
২২. ১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৫
আরিফুর রহমান বলেছেন: হিটলারের প্রপাগান্ডা ছাগল এর নতুন ব্লগনাম 'আওরঙ্গজেব'.
এর প্রত্যেকটা লেখা কুযুক্তি আর মিথ্যা দিয়ে ঠাসা।
২৪. ১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪১
তুষার ০০৭ বলেছেন: 'সেক্যুলার বা নাস্তিকরা....'
ভাইটু, শব্দগুলো সমার্থক এটা কোন কিতাবে লেখা আছে, একটু তকলীফ করে যদি বলতেন?@আওরঙ্গজেব
২৫. ১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪২
নিজেরআয়না বলেছেন: মাহবুব সুমন, জামায়াতিরা এই প্রচার অব্যাহতভাবে চালিয়ে গেছে। এখনো চালাচ্ছে। তারাই জিয়ার হাত দিয়ে আমাদের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা (সেকুলারিজম) বাদ দিয়েছে। এরশাদকে দিয়ে বাংলাদেশের রাষ্ট্রধর্ম 'ইসলাম' বানিয়েছে।
২৬. ১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৮
ব্রেইনিয়াক বলেছেন: আওরঙ্গজেবের বুদ্ধিমত্তা দেইখা রেটিং দিতে ভুইলা গেছিগা, মনে পড়লে আইসা রেটিং দিয়া যামুনে।
২৭. ১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৯
তুষার ০০৭ বলেছেন: ভাইটু, জানায়েন, অপেক্ষায় আছি@আওরঙ্গজেব
২৮. ১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫০
মাহবুব সুমন বলেছেন: রাস্ট্রের খতনা বলতে হবে, বিসমিল্লাহ যোগ করে মুসলমানী করতে চেয়েছিলো।
৩০. ১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:০১
আসল-ট্রাপ বলেছেন: সেই শাদা শার্ট পরা বুকের উপর দুই হাত ভাঁজ করা ক্যাবলা টাইপের র বর্গীয় বল্গার...সে ৫ দিছে।
৩২. ১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৯
মানুষ বলেছেন: রাজাকারদের ব্যাপারে সহমত তবে আপনার ধর্মীয় দৃষ্টিভঙ্গির সাথে নিজেরটা মেলাতে পারছি না। ৩
৩৩. ১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৩
অশ্রু বলেছেন: এরা মহান মুক্তিযুদ্ধের কথা বলে তথাকথিত রাজাকার-আলবদরের বিরোধিতা করতে গিয়ে পরিস্কার ভাবে ইসলামের বিরোধিতা করেন। @ একমত, ৫ দিলাম
৩৫. ১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৬
নিজেরআয়না বলেছেন: অশ্রু, আপনার ধর্ম আপনার। কিন্তু ইসলামকে জামায়াতের সঙ্গে মেশায় কারা? এখানে তো ইসলামের বিরোধীতা করেনি কেউ। আওরঙ্গজেব জামায়াত ও রাজাকারাদের পক্ষে ওকালতি করছেন নিয়মিতভাবে। আপনি সেই দলে?
৩৬. ১৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
এস্কিমো বলেছেন: সেক্যুলারিজম বা নাস্তিক্যবাদীর ধ্বজাধারী ব্লগাররা এক যোগে এই পোস্টকে ৫ করে রেটিং দিয়ে টপলিস্টে আনছেন না কেন?

- আপনি জানলেন কিভাবে কে সেই পোস্টে ৫ রেটিং করেছে?

ইসলাম সন্ত্রাসবাদ নিষিদ্ব করে এবং শান্তিপ্রিয় দেশবাসী চান ধর্মের নামে বিভ্রান্ত এই জেএমবিসহ সকল জঙ্গী উপযুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্মূল হউক।

- তাহলে তো আপনিই জঙ্গীবাদের বিরোধীতা করছেন। কেন ৫ দিলে আপনার গা জ্বলছে?


আপনি যে কতবড় ভন্ড তারপ্রমান হলো - একদিকে বলছেন আমি রাজাকারদের বিরোধী অন্যদিকে নিজামীকে রক্ষা করার জন্যে আপনার আপ্রান চেষ্টা।

একটা কথা পরিষ্কার - ইসলাম আর জামাতে ইসলাম এক নয়। জঙ্গী আর জামাতের বিরোধীতাকে ইসলামের বিরোধীতা হিসাবে প্রমান করার জন্যে আপনার পোস্টগুলো প্রমান করে আপনার চেহারা নীচে আসলে আছে একটা ভন্ড জামাতী চেহারা।

৩৮. ১৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
রিকো বলেছেন: চটুলবুজের মন্টব্য আশা করছি
৩৯. ১৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩২
আমি কে বলেছেন: চটুলবুজের মন্টব্য আশা করছি
৪১. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩৯
আওরঙ্গজেব বলেছেন: সালাম টু অল,
আমার মনে হচ্ছে অনেকে ইচ্ছে করে আমার লেখা নিয়ে ভুল বুঝে বসে আছেন।
আমার এই লেখার শুরুতে 'জেএমবি কমান্ডার আটক' শীর্ষক লেখা নিয়ে লিখেছি,
"আমি আশ্চর্য হচ্ছি, এরকম একটা ভাল খবরে সেক্যুলারিজম বা নাস্তিক্যবাদীর ধ্বজাধারী ব্লগাররা এক যোগে এই পোস্টকে ৫ করে রেটিং দিয়ে টপলিস্টে আনছেন না কেন?"
এখান থেকে যে কনফিউশন হয়েছে তা ক্লিয়ার করার জন্য:
১. আমি 'জেএমবি কমান্ডার আটক' লেখাটিকে ৫ করে দিয়ে টপলিস্টে আনা হয়নি বলে আশ্চর্য হয়েছি। কারন ব্লগে নাস্তিক/সেক্যুলারের সংখ্যা বেশী যারা অহরহ মুখে বলেন ইনারা জঙ্গীবাদের বিরুদ্ধে। আমি নিজে পোস্টটিকে ৫ দিয়েছি। আমার বিরুদ্ধ পক্ষ, যাদের সংখ্যা ব্লগে বেশী, তারা যদি সেইম করতেন, তাহলে তা অবশ্যই টপলিস্টে আসত। কিন্তু লেখাটি টপলিস্টে আসেনি বলে প্রমাণ হয় তারা তা করেননি।

২. আমি লিখেছি, 'সেক্যুলারিজম বা নাস্তিক্যবাদীর ধ্বজাধারী ব্লগাররা'। এতে আমি অবশ্যই সেকুলার ও নাস্তিক কে এক করিনি। এর মানে - যে সকল ব্লগার সেক্যুলারিজম (অথ)বা নাস্তিক্যবাদীর পক্ষে।
২ক. রাজনৈতিক কর্মক্ষেত্রে অবশ্য ইনাদার এক জোটে দেখা যায়। আমার লেখায় আমি সেদিকে ইঙ্গিত করিনি।

৩. লক্ষনীয় বিষয় হচ্ছে, ইনারা সবাই আমার লেখার মূল বক্তব্য সযতনে এড়িয়ে গেছেন। তাদের কাছে আমার আহ্বান ছিল তারা জাতিকে স্পষ্ট করে বলুন তারা রাজাকার ইস্যু নিয়ে নিচের দুটির কোনটি চান:
ক. তারা অতীত ও বর্তমানের অনুরূপ রাজাকার ইস্যুকে জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা লুঠবেন, অথবা,
খ. দেশকে ভালবাসেন এই দাবীতে অটল থেকে প্রমাণ সহকারে সোজা সুপ্রীম কোর্টে গিয়ে রাজাকার-আলবদরদের বিরুদ্ধে মামলা করবেন।

এখনও কি কেউ আছেন, সেকুলার অথবা নাস্তিক (এব্লগে অনেক স্বঘোষিত সেকুলার ও নাস্তিক আছেন বলে আমরা জানি) যারা জঙ্গীবাদের বিরোধী বলে অহরহ বলে থাকেন, আপনারা স্পষ্ট করে বলুন উপরের দুটির কোনটি চান। এই অবস্হায় নিচের তিনটির যেকোনটি হতে পারে:
ক. কিছু না বললে আমি পাঠকদের অনুরূধ করব, তারা প্রথমটি চান বলে ধরে নিতে। কারন, তারা সম্ভবত রাজনৈতিক ফায়দা লুঠার অপকর্মটি জেনে বুঝে করছেন বলে লজ্জায় মুখ লুকাতে চান,
খ. প্রথমটি চাইলে বলব, তাঁরা সাহসিকতার সাথে স্বীকার করছেন। কিন্তু দেশের জন্য তা মঙ্গলজনক নয় বলে সাধুবাদ জানাতে পারছিনা।
গ. দ্বিতীয়টি চাইলে তাদের সাধুবাদ জানায়। এটি তাদের সত উদ্দেশ্যের প্রকাশ। আমি অন্তত আপনাদের সাথে আছি। কারন রাজাকার ইস্যুটি সল্ভ হলে দেশের সব রাজাকারকে একঘরে করে কিংবা পাকিস্তান পাঠিয়ে দিয়ে দেশের অন্য সব দেশপ্রমিক একত্র হয়ে দেশ গড়ার সুযোগ পাবেন।

এবং আমরা আশা করি, আমরা নিকট ভবিষ্যতে দূর্নীতির ও চাঁদাবাজির মামলার মতো অনেকগুলো রাজাকারী ও যুদ্ধাপরাধের মামলা দেখব। দেশের দ্রুত বিশেষ যুদ্ধাপরাধ বিচারালয়ে '৭১-র নিকৃষ্ট রাজাকার-আলবদরদের যথাযত শাস্তির আদেশ শুনব - ইনশাআল্লাহ।
৪২. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:৪০
শামনগড় বলেছেন: অাওরঙ্গজেব
আপনি অরণ্যে রোদন করতেছেন।
৪৩. ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৫৫
আবূসামীহা বলেছেন: এরা কখনো আপনার মূল বক্তব্যে যাবেনা। যুদ্ধাপরাধীদের বিচার হয়ে গেলেতো তাদের রাজনীতি করার ইস্যূ শেষ হয়ে যাবে, গলাবাজি করার আর কিছু থাকবেনা। তাই তারা যুদ্ধাপরাধ-যুদ্ধাপরাধ খেলে যাবেন, কিন্তু এর কোন মীমাংসা চাইবেন না। কিন্তু এ খেলারও শেষ আছে। হয়তো সে শেষটা তারা মান্স চক্ষে দেখতে পাচ্ছেন। তাই বেশী বেশী ধরফরানি।
৪৪. ১৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৩
নাভদ বলেছেন: ২০০১/০২ সালের দিকে বু্য়েটের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির থেকে ভি.পি. পোস্টের জন্য আওরঙ্গজেব নামে (ব্যাচ
'৯৫-কম্পিউটার বিভাগ-তিতুমীর হল) একজন দাড়িয়েছিল সে পরে সিংগাপুর হয়ে বর্তমানে অস্ট্রেলিয়া তে আছে।
আপনি কি সেই ব্যক্তি?
৪৫. ১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৩
ফজলে এলাহি বলেছেন: অসাধারণ লিখেছেন আওরঙ্গজেব ভাই। এই পোষ্টখানাই টপরেটে যাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে।
৪৬. ১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৫৩
মাথামোটা বলেছেন: ২০০১/০২ সালের দিকে বু্য়েটের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির থেকে ভি.পি. পোস্টের জন্য আওরঙ্গজেব নামে (ব্যাচ
'৯৫-কম্পিউটার বিভাগ-তিতুমীর হল) একজন দাড়িয়েছিল - যার জামানত বোধহয় বাজেয়াপ্ত হয়েছিল বা হাতেগোনা কয়েকটি ভোট পেয়েছিল। সে পরে সিংগাপুর হয়ে বর্তমানে অস্ট্রেলিয়ার মোনাশ ভার্সিটি তে আছে।
৪৭. ১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৭
ফজলে এলাহি বলেছেন: চুক চুক চুক, এত্ত কষ্ট করে তথ্য সংগ্রহের জন্য মাথামোটাকে -১।
৪৮. ১৯ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:৩৭
বান্দর মিঞা বলেছেন: মাতামুটা, ইহাই উহা। ইহাই অই শিবির তেনা আউরঙ্গ। অচ্চিকার ত করবার ফারে না।
৪৯. ১৯ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:৪০
এস্কিমো বলেছেন: নাভদ বলেছেন :
২০০৭-১০-১৮ ২০:৪৩:৫৮
২০০১/০২ সালের দিকে বু্য়েটের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির থেকে ভি.পি. পোস্টের জন্য আওরঙ্গজেব নামে (ব্যাচ
'৯৫-কম্পিউটার বিভাগ-তিতুমীর হল) একজন দাড়িয়েছিল সে পরে সিংগাপুর হয়ে বর্তমানে অস্ট্রেলিয়া তে আছে।
আপনি কি সেই ব্যক্তি?

- আপনার বক্তব্য কি?
৫০. ১৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:২৪
রাশেদ বলেছেন: এস্কিমো বলেছেন :
২০০৭-১০-১৯ ০৬:৪০:৩৪

নাভদ বলেছেন :
২০০৭-১০-১৮ ২০:৪৩:৫৮
২০০১/০২ সালের দিকে বু্য়েটের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির থেকে ভি.পি. পোস্টের জন্য আওরঙ্গজেব নামে (ব্যাচ
'৯৫-কম্পিউটার বিভাগ-তিতুমীর হল) একজন দাড়িয়েছিল সে পরে সিংগাপুর হয়ে বর্তমানে অস্ট্রেলিয়া তে আছে।
আপনি কি সেই ব্যক্তি?

- আপনার বক্তব্য কি?
৫১. ১৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৫০
দোলা বলেছেন: ও আল্লাহ। এ বালছাল নিয়া ৫০টা কমেন্ট! আমারটা নিয়ে ৫১টা।

 

মোট সময় লেগেছে ০.৯৬৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আস্সালামু আলাইকুম,

এই ব্লগের নিয়মাবলী:
১. পোস্ট রিলেটেড কমেন্ট ছাড়া অন্য কমেন্ট মুছে ফেলা হবে।
২. অভদ্র ভাষা ব্যবহারকারীদের ব্লক করার আগে এক-বা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই