আমার প্রিয় পোস্ট

আওরঙ্গজেব

জয়ের থিসিস, আইএসআই এর কাজিন এবং বাংলাদেশের আহমেদ সালাবী

০২ রা ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:২৮

শেয়ারঃ
0 18 0

১.
বিশিষ্ট কবি, কলামিষ্ট ও চিন্তাবিদ ফরহাদ মজহারের মাধ্যমে শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়ের হার্ভাড ইন্টারন্যাশনাল রিভিউ প্রকাশিত একখানা থিসিস এর কথা আমরা জানতে পারি। Stemming the rise of islamic extremism in bangladesh শীর্ষক এই থিসিস প্রকাশিত হয়েছে গত ১৯ নভেম্বর ২০০৮ জার্নালটির অনলাইন ভার্সনে। এটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাংলাদেশে সেনাবাহিনীসহ বিভিন্ন জায়গায় তার ভাষায় ইসলামপন্থী বা মৌলবাদীদের ক্রমবর্ধমান প্রভাব। থিসিসটির উপর কোন মন্তব্য করার আগে এতে উপস্থাপিত তথ্যগুলোর সারাংশ করতে পারি এভাবে,

ক. কোন একাডেমিক জার্নালে প্রকাশিত আর্টিকেল প্রথমে লেখকদের পরিচিতি তুলে ধরা একটা সাধারন নিয়ম। যা সাধারনত লেখক নিজেই সরবরাহ করে থাকেন। সজিব ওয়াজেদ জয় এখানে নিজেকে পরিচিত করিয়েছেন এভাবে, Sajeeb A. Wazed is an adviser to Sheikh Hasina, the former Prime Minister of Bangladesh and President of the Awami League, the largest and oldest political party in Bangladesh. He has been a key negotiator for the Awami League on several occasions, most recently in the negotiations for the restoration of democracy in Bangladesh with the present military government.
এখানে জয়ের দেওয়া দুটি গুরুত্বপূর্ন তথ্য পাওয়া যায়। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার একটি সামরিক সরকার ( military government ) এবং এই সরকারের সাথে তিনি বা তার দল আওয়ামী লীগের সাথে একটি সমঝোতা ( negotiation )
হয়েছে .
খ. জয়ের থিসিসের সহযোগী লেখক কার্ল যে কিওভাক্কো একজন মার্কিন সামরিক কর্মকর্তা, যিনি ইরাক ও সৌদী আরবে দায়িত্ব পালন করেছেন। এ ধরনের গবেষনামূলক আর্টিকেলে সহযোগী লেখক মূলত প্রধান লেখকের পরামর্শক হিসেবেই থাকেন।

গ. বাংলাদেশের ইসলামপন্থীরা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার চেষ্টা চালাচ্ছে , The Islamists tend to support reunification with the Islamic Republic of Pakistan.

ঘ. বাংলাদেশে ইসলামী সন্ত্রাসবাদের বিস্তার বাড়ছে আর এটা হচ্ছে সেনাবাহিনীতে দিন দিন ইসলামপন্থী সদস্যের সংখ্যা বাড়ার কারনে। Before this madrassa Entrance Exam campaign, only 5 percent of military recruits came from madrasses in 2001. By 2006, at the end of the BNP’s reign, madrassas supplied nearly 35 percent of the Army recruits (গত ২০০১ সালের শেষে মাদ্রাসা থেকে মাত্র ৫ শতাংশ ছাত্র সেনাবাহিনীতে চান্স পেত সেখানে ২০০৬ সালে এটা বেড়ে হয়েছে ৩৫%)। সেনাবাহিনীতে ইসলামপন্থীদের বৃদ্ধির এই হার তার মতে অত্যন্ত্ উদ্দেগজনক।

ঙ. গত পাচ বছরে বাংলাদেশে রোরখার ব্যবহার বা বিক্রি বেড়েছে ৫০০ শতাংশ, Can the Awami League stop the growing tide of Islamism in a country that has seen the sale of burkas rise nearly 500 percent in the last five years?

চ. ২০০১ সালের আগে যেকোন নির্বাচনের প্রধান মৌলবাদী দল জামায়াত সর্বোচ্চ ৩ টি আসন পেয়েছে, The greatest number of seats that JI had ever garnered in any election prior to 2001 was three.

ছ. লেখক বাংলাদেশে ইসলামপন্থীদের উপরোক্ত প্রভাব সম্পর্কে তথ্য দিয়েই ক্ষান্ত হয়নি, তা মোকাবেলার একটি সেকুলার পন্থাও পেশ করেছেন। এর মধ্যে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, সেকুলার প্রাথমিক বিদ্যালয় ও হাসপাতাল নির্মান উল্লেখযোগ্য। এছাড়াও সেকুলার ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে সেনাবাহিনীতে সেকুলার মনোভাবাপন্ন সদস্য বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

একজন ছাত্র গবেষক হিসেবে যতটুকু জানি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত প্রবন্ধ/নিবন্ধে প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্যের বিপরীতে সূত্র (reference) উল্লেখ থাকে। জয়ের থিসিসের উপরোল্লিখিত গুরুত্বপূর্ন তথ্যের সমর্থনে কোন সূত্র নেই। প্রধান মৌলবাদী দলটির সংসদিয় আসন সম্পর্কে দেওয়া তথ্যটিও সঠিক নয়। তথ্যসূত্র উল্লেখ ছাড়াই আন্তর্জাতিক কোন জার্নালে এ ধরনের থিসিস প্রকাশ হার্ভাড ইন্টারন্যাশনাল রিভিউ এর গ্রহন যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে,সন্দেহ নেই।

২.
জয়ের থিসিসের মাহাত্ম্য বুঝতে হলে আরেকটু গভীরে যেতে হবে। যেখানে তিনি বাল্যকাল থেকে গ্রাজুয়েশন পর্যন্ত থেকেছেন সেই দেশটির মিডিয়া ও অন্যান্য প্রপাগান্ডা মেশিনগুলো কিভাবে বাংলাদেশ বিশেষ করে এর সেনাবাহিনীকে নিয়ে কি ধরনের গোয়েবলসীয় প্রচার চালাচ্ছে তার কিছু ছিটে ফোটা নমুনা তুলে ধরতে পারি এভাবে,

ক. হিরন্ময় কার্লেকার। ভারতের দি পাইওনিয়ার পত্রিকার বাংলাদেশ বিশয়ক নিয়মিত কলামিষ্ট। বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান হতে যাচ্ছে (Bangladesh, The Next Afganistan?) বইয়ের লেখক। তার মতে বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ডিজিএফ পাকিস্তানের আইএসআই এর কোলন বা কার্বন কপি। গত ১১ সেপ্টেম্বর ২০০৮ দি পাইওনিয়ার পত্রিকায় লিখেছেন, The caretaker Government has removed some of the pathologically anti-Indian elements from Bangladesh's Directorate-General of Force's Intelligence, which is a clone of Pakistan's ISI.

খ. ১৯ জানুয়ারী ২০০৮ টাইমস অব ইন্ডিয়া Bangladesh spy agency DGFI spreading roots in east india শীর্ষক সংবাদে লিখেছে, DGFI is trying to turn its plan of establishing a sovereign Islamic state in the North-East into reality. The agency is receiving support from ISI (বাংলাদেশের ডিজিএফআই ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বাধীন স্বার্বভৌম ইসলামী রাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। এতে তারা আই এস আই মদত পাচ্ছে)

গ. ভারতীয় গবেষক শ্রী জয়দীপ সাইকিয়া ২০০৪ প্রকাশিত Terror sans frontiers. Islamic terrorism in north-east india গ্রন্থে লিখেছেন, ইসলামী মৌলবাদীরা বাংলাদেশ ও আসামের কিছু মুসলিম অধ্যূসিত অঞ্চল নিয়ে একটি বৃহত বাংলা বা মুঘলীস্তান যা কিনা হবে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র গঠনের চেষ্টা করছে। সেটার পেছনে পাকিস্তানের আইএসআই ও বাংলাদেশের ডিজিএফআই কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।

ঘ. গত ১ লা নভেম্বর ২০০৮ ভারতীয় টেলিভিশন আবিএন এর সিনিয়র সাংবাদিক সুমন চক্রবর্তি লিখেন,
ULFA, Bangladesh DGFI join hands to wreak havoc. এতে মি. চক্রবর্তি লিখেন, সম্প্রতি আসামের সিরিজ বোমা হামলার পেছনে আইএসআই ও ডিজিএফআই এর হাত রয়েছে। উল্লেখ্য, সুমন চক্রবর্তি বাংলাদেশর অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টুয়েন্টিফোরের ভারতীয় ব্যুরো প্রধান এবং তিনি প্রায়শই এই নিউজ নেটওয়ার্ক সংবাদ শিরোনাম করেন.

ঙ.ভারতের সামরিক জার্নাল Frontier India Strategic and Defence এ গত ১ নভেম্বর ২০০৮ এ The Fulcrum of Easter Evil. DFGI directs terrorism and Jihad against India শীর্ষক প্রবন্ধে মলয় কৃষ্ণ ধর বাংলাদেশ সেনাবাহিনীকে পরিচয় করিয়ে দেন এভাবে,
It also controls the political destiny of Bangladesh and interferes in Indian’s security concerns. In fact, it is the cousin of the ISI.

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম, গবেষক, রাষ্ট্রীয় প্রচারযন্ত্র গত পাচ-সাত বছর ধরে অবিরাম প্রচারনা চালাচ্ছে বাংলাদেশে ইসলামী সন্ত্রাসীদের আখড়ায় পরিনত হয়েছে। তাদের এই প্রচারনা শুধুমাত্র সাধারন লেভেলেই নেই বরং ২০০১ সালের পর থেকে বলা হচ্ছে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সরাসরি এসবের সাথে জড়িত। আগে উলফাসহ অন্যান্য জাতিয়তাবাদি সেকুলার বিদ্রোহী গ্রুপ গুলোকে সহযোগীতা দানের কথা বলা হলেও এখন আরো একধাপ এগিয়ে বলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নাকি ভারতের মাটিতে কথিত ইসলামী রাষ্ট্র গঠনের পিছনেও মদদ দিচ্ছে।

৩.
বাংলার আনাচে কানাচে মূর্খ শিক্ষিত সবার মুখে নিমক হারামীর প্রতিক হিসেবে যেমন উচ্চারিত হয় মীর জাফর,ঠিক ইরাকী জনগনের মাঝেও বহুল উচ্চারিত একটি নাম আহমেদ সালাবী।ইরাকী ন্যাশনাল কংগ্রেসের নেতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ও সহযোগীরা যেসব অভিযোগের কারনে ইরাক দখল করে রক্তের হোলি খেলছে তার একটি অভিযোগ হচ্ছে ইরাক বা সাদ্দামের হাতে ছিল ব্যপক মানব বিদ্বংসী মারনাস্ত্র, জীবানু অস্ত্র এমনকি পরমানু অস্ত্রও। আর এসব তথ্যের মূল সরবরাহকারী ছিল আহমেদ সালাবী ও তার সহযোগীরা। সাংবাদিক এডাম রষ্টেনের মতে, আহমেদ সালাবীর তথ্যই আমেরিকা, বৃটেন ও অন্যদের ইরাক দখল করার পিছনে মূল কারন হিসেবে কাজ করে। এক সময়ের দানশীল শক্তিশালী ইরাকী জাতি আজ পথের ভিখারী হলেও সালাবীরা কথিত গোয়েন্দা তথ্য সরবরাহ করে মিলিয়ন বিলিয়ন ডলার কামিয়েছেন। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারী ভাষ্যমতে, During the period from March 2000 through September 2003, the U.S. State Department paid nearly $33 million to the Iraqi National Congress, according to a General Accounting report released in 2004. Subsequently, Chalabi's Iraqi National Congress was paid about $335,000 per month by the Defense Intelligence Agency until May 18, 2004.
ইরাক দখল শেষ, একতরফা যুদ্ধও শেষ। তন্য তন্য করে খুজেও পাওয়া গেলনা সালাবীদের দেওয়া সেই গোপন জীবানু অস্ত্র বা মারনাস্ত্রের সন্ধান। সালাবীর তথ্য সঠিক হবার দরকার ছিল না। গত ২০০৪ ফেব্রুয়ারীর লন্ডনের দি টেলিগ্রাফ পত্রিকায় এক সাক্ষাতকারে তিনি বলেন, We are heroes in error. As far as we're concerned, we've been entirely successful. That tyrant Saddam is gone and the Americans are in Baghdad. What was said before is not important. The Bush administration is looking for a scapegoat

সজিব ওয়াজেদ জয় তার থিসিসে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি মৌলবাদী বাহিনী হিসেবে চিত্রিত করার প্রয়াস পেয়েছেন। এক্ষেত্রে ভারতীয় সংবাদ মাধ্যম ও কথিত গবেষক আনন্দ কুমার,ভাস্কর রায়, সুমন চক্রবর্তী, হিরন্ময় কার্লেকার,বিভূতি ভূষন নন্দী, জয়দীপ সায়কিয়া, বি রামন, কে পি এস গিল, সুভাষ কাপিলা, আর উপাধারন প্রমূখ যেভাবে গত পাচ-সাত বছর বিরামহীন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে তার একটি বর্ধিত সংস্করন বলা যায় জয়ের কথিত থিসিসকে। এক্ষেত্রে তাদের টার্গেট বাংলাদেশের স্বাধীন স্বকীয়তার অন্যতম উপাদান ইসলাম,ইসলামী শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশ প্রেমীক সেনাবাহিনী। তাদের থিসিসে কোন উল্লেখযোগ্য তথ্যসূত্র উল্লেখ থাকে না। নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যই গবেষনামূলক প্রবন্ধ হিসেবে চালিয়ে দেন।

আহমেদ সালাবীরা হাজারো মিথ্যা তথ্য দিয়ে বুশ ব্লেয়ারদের ডেকে এনে নিজের জন্ম ভুমিকে মহাশ্মশানে পরিনত করেছে। এক্ষেত্রে অজুহাত ছিল কথিত weapons of mass destruction. জয় বা তার সহযোগীরা সেনাবাহিনীতে ইসলামী জুজুর ভয় দেখিয়ে সোনার বাংলাদেশকে কি ইরাক বা আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখছেন? এখানে একটা কথা না বললেই নয়, মার্কিন দখলদারদের নিরাপত্তা ও মদদে আহমেদ সালাবী উপপ্রধানমন্ত্রী হতে পেরেছিলেন ঠিকই, কিন্ত সেই দখলদার মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে কথিত ২০০৫ এর নির্বাচনে ইরাকী জনগন যতটুকু সুযোগ পেয়েছিল তাতে সালাবীর দল ইরাকী ন্যাশনাল কংগ্রেসকে কোন আসনই দেয়নি, ভোট পেয়েছিল মাত্র ০.৫% শতাংশ।

সূত্র: সোনার বাংলাদেশ

 

সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৬
আবূসামীহা বলেছেন: দূর্দান্ত লিখেছেন। সুন্দর গবেষণা।
শুধু বাংলাদেশের অস্তিত্বে অবিশ্বাসীরাই এ পোস্টে মাইনাস দেবে, আর কেউ নয়।
৩. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
কিরিটি রায় বলেছেন: প্রথমে ধন্যবাদ পোষ্টের জন্য।
তথ্যসূত্র হিসেবে প্রিয়তে।

আর দেখুন ছুপা চেতনাবাজদের হাল.... পেট ফেটে হাসি আসছে...
হা হা হা হা হা হা হা হা

যখন সত্য নগ্ন হয়ে তাদের সামনে আসে তারা চুপচাপ মাইনাস পার্টি।


আর সূত্রহীন তথ্য নিয়ে আবেগ নিয়ে এবং জগাখিচুরি চেতনা নিয়ে তাদের চিৎকার, আহাজারি সে এক দেখার বিষয়......

এর পরও তারা বলবে আওয়ামী লীগ দেশপ্রমিক!!!! স্বাধীনতার স্বপক্ষ শক্তি!!!! ধিক জয়!! ধিক মিথ্যা প্রপাগন্ডা মূলক প্রবন্ধ দেশের বিরুদ্ধে লিখার জন্য।

যাক। কথায় আছেনা ইল্লত যায়না ধূইলে..খাসলত যায়না মরলে...

জয়...আওয়ামীলীগ... তাদের সমর্থক আর একই বৃত্তে বৃত্তাবদ্ধ। তাই ৩৬ বছরে একবার ক্ষমতায় গিয়েও তাদের চোখ খোলেনা.. যে আমরা মূল গোষ্ঠীরই বিরুদ্ধে গিয়ে বিজয় চাই!!!!

৪. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০০
পারভেজ বলেছেন: লেখাটি তথ্য বহুল ছিল। ভালো হতেও পারতো। কিন্তু দৃষ্টি কটুভাবে পক্ষপাতদুষ্ট। যেই কারণে 'জয়' এর লেখাকে সমালোচনা করলেন; অনুরূপ কারণেই এই লেখাটি অনেকটা খেলো হয়ে পড়েছে।
৫. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০০
কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: তাদের সম্বোধন করা হোক 'মুক্তিযুদ্ধের যাতনা' বলে।
৬. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩১
বিবেক সত্যি বলেছেন: অসংখ্য ধন্যবাদ এই পোষ্টের জন্য ....
৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৯
দ্বীপবালক বলেছেন: দারুন লিখেছেন। তথ্যসমৃদ্ধ লিখা। কাজে লাগবে রেফারেন্স হিসেবে।
ধন্যবাদ।
বাংলাদেশ বেঁচে থাকুক দীর্ঘকাল। এর শত্রুরা আর ষড়যন্ত্রকারীরা ধ্বংস হোক। এই পোস্টে মাইনাস দানকারীরাও ধ্বংস হোক।
৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৮
ত্রিভুজ বলেছেন: তথ্যসমৃদ্ধ লিখা... অনেক কিছু জানা হলো। রেফারেনস হিসেবে ব্যবহারের মত একটা পোস্ট। প্রিয় পোস্টে গেল.... ধন্যবাদ।
৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৬
ফজল বলেছেন: অসাধারণ হলো +++++++
১০. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩০
ইকরু বলেছেন: ধন্যবা

ভাল একটা েলখা পড়লাম
১২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৩:১৮
দ্বীপবালক বলেছেন: প্রিয়তে যোগ করলাম।
১৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২১
নরাধম বলেছেন: ফরহাদ মজহার তো নাস্তিক। তার কথা জামাতীরা মানবে কেন? তার কথা মানলে হুমায়ুন আজাদের কথা মানবেনা কেন?
১৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৯
আপেল বলেছেন: ভারত ভক্ত এই সকল চামচে, নরকের কিট ....দালাল দের কে ওপেনে ফায়ার করে মারা উচিৎ।

এরাই আবার দেশকে স্বাধীন করছে বলে ওয়াজ করে।
দেশটা নানার তালুক.....বাপের সম্পত্তি নাকি...
১৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫৪
ঘনাদা বলেছেন: আপেল মিঞা, বিচি আছে? ;)
১৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫৮
অচেনা সৈকত বলেছেন: নরাধম বলেছেন: ফরহাদ মজহার তো নাস্তিক। তার কথা জামাতীরা মানবে কেন? তার কথা মানলে হুমায়ুন আজাদের কথা মানবেনা কেন?
[জামাতী ভন্ডের আবার নীতিবোধ???]
১৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৪
আপেল বলেছেন: ঘনাদা বলেছে বিচি আছে কিনা.....চেস্টা করেন ঠিকই পাইবেন......

চাপা বাজি বেশি দিন চলবে না,,,, মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে রাজনীতি
বেশি দিন চলবে না...

দিন বদলাইছে........
একটু ভাবুন.....
১৯. ১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০২
১৯৭১ আমার চেতনা বলেছেন: দারুন লিখেছেন,

প্লাস
২০. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬
মোহাইমেন বলেছেন: ত্রিভুজ বলেছেন: তথ্যসমৃদ্ধ লিখা... অনেক কিছু জানা হলো। রেফারেনস হিসেবে ব্যবহারের মত একটা পোস্ট। প্রিয় পোস্টে গেল.... ধন্যবাদ। ++++
২১. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১০
কিরিটি রায় বলেছেন: কথায় আছেনা ইল্লত যায়না ধূইলে..খাসলত যায়না মরলে...

জয়...আওয়ামীলীগ... তাদের সমর্থক আর একই বৃত্তে বৃত্তাবদ্ধ। তাই ৩৬ বছরে একবার ক্ষমতায় গিয়েও তাদের চোখ খোলেনা.. যে আমরা মূল গোষ্ঠীরই বিরুদ্ধে গিয়ে বিজয় চাই!!!!

২২. ০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৯
অমাবশ্যা বলেছেন: লেখাটি থেকে বুঝলাম, রাজনীতি করতে গিয়ে আমরা নিজের দেশের বুকেই কুঠার চালাচ্ছি। একদিন এই লেখাটিই হয়ে উঠবে বাংলাদেশ বিরোধীদের রেফারেন্স। তখন যদি এদেশ হয়ে ওঠে রক্তাত্ত আফগানিস্তান বা ফিলিস্তিন, এই জয় চাইলেও পারবেনা থামাতে।

দু:খ পেলাম, এমন একটা বিষয়ের মূলে না গিয়ে সবাই জামাত-শিবির নিয়েই ব্যাস্ত । আমার ভয়, এই জামাত-শিবিরকে ডোবাতে গিয়ে আমরা নিজেদেরকেই না ডুবিয়ে ফেলি।
২৩. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
নূরুল্লাহ তারীফ বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। লেখককে অসংখ্য ধন্যবাদ।

আল্লাহ্‌ তাআলা আমাদের ঈমান-আকীদা ও আমাদের দেশকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাযত করুন।
২৪. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
পথহার২১ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৫. ১৩ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৩৮
বাঙ্গাল বলেছেন: স হ ম ত। এই বিষ ইয়ে আমারো একখানা পোষ্ট রয়েছে
আমাদের রাজপুত্র সজীব জয় ২
Click This Link

পিল খানা ঘটনায় JMB স্মপ্রক্ততা প্রাপ্তি-- জয়ের সপ্নের বাস্তবায়ন
২৭. ১৪ ই মে, ২০০৯ রাত ৮:৫৫
সীমন্ত ইসলাম বলেছেন: যাদের সন্তানেরা বসবাসের জন্য বিদেশ থাকে তাদের রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। এটাই হোক জনতার এক দাবী। +++
২৮. ২২ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
অকপট শুভ্র বলেছেন: ফুটার জন্য (লীগ) সাত খুন মাফ, অরা আগে দেশ স্বাধীন করেছে এখন দেশ কে ডুবাইতাসে সমানে সমান। বুঝেন নাই?
২৯. ২২ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
অকপট শুভ্র বলেছেন: ঘনাদা বলেছেন: আপেল মিঞা, বিচি আছে?


আরে ভাই আপেল থুইয়ে বিচি খোজেন কেন?

 

মোট সময় লেগেছে ০.৯৩৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আস্সালামু আলাইকুম,

এই ব্লগের নিয়মাবলী:
১. পোস্ট রিলেটেড কমেন্ট ছাড়া অন্য কমেন্ট মুছে ফেলা হবে।
২. অভদ্র ভাষা ব্যবহারকারীদের ব্লক করার আগে এক-বা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই