somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইয়ুব মিশর এবং সিরিয়ার প্রথম সুলতান ( সালাহউদ্দিন ইউসুফ ইবনে ) ৭র্থ পর্ব

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আইয়ুব মিশর এবং সিরিয়ার প্রথম সুলতান ( সালাহউদ্দিন ইউসুফ ইবনে ) প্রথম পর্ব

আইয়ুব মিশর এবং সিরিয়ার প্রথম সুলতান ( সালাহউদ্দিন ইউসুফ ইবনে ) ২য় পর্ব
আইয়ুব মিশর এবং সিরিয়ার প্রথম সুলতান ( সালাহউদ্দিন ইউসুফ ইবনে ) ৩য় পর্ব

আইয়ুব মিশর এবং সিরিয়ার প্রথম সুলতান ( সালাহউদ্দিন ইউসুফ ইবনে ) ৪র্থ পর্ব

আইয়ুব মিশর এবং সিরিয়ার প্রথম সুলতান ( সালাহউদ্দিন ইউসুফ ইবনে ) ৫ম পর্ব
আইয়ুব মিশর এবং সিরিয়ার প্রথম সুলতান ( সালাহউদ্দিন ইউসুফ ইবনে ) ৬র্থ পর্ব

সালাহউদ্দিন মসুলের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে তাকে এত বড় শহর জয় করার কথাও চিন্তা করতে হয়েছে । মসুলের জেনগিরা আব্বাসীয় খলিফা আন নাসিরের কাছে আবেদন নিয়ে যান । নাসিরের উজির তাদের সমর্থন দিলেন । আন নাসির উঁচ্চ পদস্থ ধর্মীয় নেতা নাসির বদর আল বদরকে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য পাঠিয়ে দেন । সালাহউদ্দিন ১১৮২ সালের ১০ নভেম্বর শহরে পৌছান । ইজ্জউদ্দিন তার শর্ত স্বীকার করেন নাই । সালাহউদ্দিন এরপর শহর অবরোধ করে দেন । কয়েকটি খন্ড লড়াই এবং খলিফা কর্তৃক অবরোধে অচলাবস্থা সৃষ্টির পর সালাহউদ্দিন নিজ সম্মান হানি না করে ও সামরিক চাপ বজায় রেখে পেছনে সরে আসার ব্যাপারে চিন্তা করেন । তিনি সিনজার আক্রমণের সিদ্ধান্ত নেন । এটি ইজ্জউদ্দিনের ভাই শরফউদ্দিনের অধীনে ছিল । ১৫ দিন অবরোধের পর ৩০ ডিসেম্বর এর পতন হলো । সালাহউদ্দিনের কমান্ডার এবং সৈনিকরা শৃঙ্খলা ভেঙে শহর লুট শুরু করেন । সালাহউদ্দিন গভর্নর এবং তার কর্মকর্তাদের সুরক্ষার জন্য মসুলে পাঠিয়ে দিলেন । সিনজারে গেরিসন প্রতিষ্ঠার পর তিনি ইজ্জউদ্দিন কর্তৃক গঠিত আলেপ্পো মারদিন ও আর্মেনিয়ার বাহিনীর সম্মিলিত সেনাদলের অপেক্ষায় থাকেন । সালাহউদ্দিন ও তার সেনাবাহিনী হারানে ১১৮৩ সালের ফেব্রুয়ারি এদের সাক্ষাত পেলেন । কিন্তু তার অগ্রসর হওয়ার সংবাদ শুনেও তারা শান্তি প্রস্তাব পাঠায় । প্রতিটি সেনাদল তাদের শহরে চলে যান । আল ফাদিল লিখেছিলেন তারা ইজ্জউদ্দিনের সম্মিলিত বাহিনী পুরুষের মত এগিয়ে আসে নারীদের মত গায়েব হয়ে যায় । ২ মার্চ মিশর থেকে আল আদিল চিঠিতে সালাহউদ্দিনকে জানান যে ক্রুসেডাররা ইসলামের কেন্দ্রস্থলে আক্রমণ করেছে । রেনল্ড ডা শাটিলন আকাবা উপসাগর আকাবা উপসাগরে লোহিত সাগর তীরের শহর এবং গ্রাম আক্রমণের জন্য নৌবহর পাঠিয়েছিলেন । এটি সমুদ্রে প্রভাব বৃদ্ধি বা বাণিজ্য পথ দখলের প্রচেষ্টা ছিল না বরং এক প্রকার দস্যুতা ছিল । ইমাদউদ্দিন লিখেছেন যে এই আক্রমণ মুসলিমদের জন্য ভীতিকর ছিল কারণ তারা সমুদ্র পথে আক্রমণে অভ্যস্থ ছিলেন না । ইবনে আল আসিরের মতে স্থানীয় অধিবাসীদের ধারণা ছিলনা যে ক্রুসেডাররা যোদ্ধা না বণিক ।ইবনে জুবায়ের বলেছেন যে ক্রুসেডাররা ষোলটি মুসলিম জাহাজ জালিয়ে দিয়েছে । তারপর একটি হজ্জযাত্রীদের জাহাজ এবং আইদাবে একটি ক্যারাভান দখল করা হয়েছিল । তিনি এও উল্লেখ করেছেন যে তাদের মদিনা আক্রমণের পরিকল্পনা এবং হযরত মুহাম্মদ (সাঃ) এর শরীর সরিয়ে নেয়ার পরিকল্পনাও ছিল । আল মাকরিজি যোগ করেন যে ক্রুসেডাররা তার মাজার ক্রুসেডার অঞ্চলে স্থানান্তরিত করতে চাইছিল যাতে করে মুসলিমদের সেখানে গিয়ে তা জেয়ারত করতে হয় । আল আদিল একজন আর্মেনীয় যোদ্ধা লুলুর মাধ্যমে ফুসতাত থেকে আলেক্সান্দ্রিয়ায় তার যুদ্ধজাহাজগুলো সরিয়ে নিলেন । তারা ক্রুসেডারদের বাধা অপসারণ করেন । আর তাদের অধিকাংশ জাহাজ ধ্বংস করা হয়েছিল । এবং যারা নোঙর করে মরুভূমির দিকে পালিয়েছিল তাদের বন্দী করা হয় । বেঁচে যাওয়া ক্রুসেডারদের সংখ্যা ছিল ১৭০ জন । সালাহউদ্দিন বিভিন্ন মুসলিম শহরে তাদের মৃত্যুদন্ডের আদেশ দেন ।

তথ্য ইন্টারনেট
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×