হাড় কাঁপানো একাকীত্ব
সাধনা ব্যর্থতা একই রেখায় দাঁড়িয়ে
তবে কেন এই অহেতুক জন্ম!
এপিঠ-ওপিঠ একই রকম যার।
বুঝে গেছি প্রতিটি মানুষ ঈশ্বরের মতো একা,
একা একজন মৃতের মতো। কি চরম
আনন্দপূর্ন বিষন্ন একাকীত্ব, মানুষ মূলতঃ একা,
একথা জেনেই তার ছোটাছুটি, পরিবার, সন্তান,
সভা সমিতি সংঘের কাছে মাথা নীচু করা।
একাকীত্ব তথাপি তার পিছু ছাড়ে না,
কনকনে শীতের রাতের মতো হানা দেয়
হাঁড় কাঁপানো একাকীত্ব আমাদের বরফ কঠিন
শীতলতায় ডুবিয়ে দেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

