সময়ের ক্ষেপনমাত্র
আয়শা ঝর্না
আহ পিপড়েরা আমায় ঘিরে ফেলেছে, আহ্লাদিত
পিপড়েরা আজ বিশাল নৈশভোজ, দেখ আমি
নিরুপায়, যে আমি হেঁটে চলি দম্ভভরে আজ নিশ্চল,
নীরব, ঠান্ডা। আহ আমার উড়ে বেড়ানোর দিনগুলো!
দেখ ওরা আমাকে টেনে নেবার জোর তৎপরতায় ব্যস্ত।
একটু হ্যা আর একটু পরেই ওরা আমাকে ছিন্নভিন্ন
করে খেয়ে নেবে আর আমি যে ছিলাম পৃথিবীতে
একটু সময়ের জন্য তার চিহ্ণমাত্র থাকবে না, আমি
তবে কি শুধুই শূন্য, সময়ের ক্ষেপনমাত্র, তারপর
যা কিছু যেমন ছিল তেমনি। আহ আমার সময়গুলো।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


