ফাল্গুনের ফুটন্ত গোলাপের ঘ্রান
তোমাদের লাশের গন্ধে ম্লান
নিরন্তর যে শরীরে দেশ সেবা করেছো
সেখানেই তোমার রক্ত ঝড়ালো;
এদেশের সুর্যসন্তান ক্ষমা করো আমাদের ।
নিষ্ঠুরতার থাবায় তোমাদের সাথে
১৫ কোটি জনতাকে হত্যা করেছে
এরা পাপী ; তবুও ক্ষমা করো
তোমরাতো ক্ষমা করতে শিখিয়েছো ।
যে মাটির জন্য তোমরা
অকাতরে দিয়োছো প্রাণ
সেই মাটিতে তোমাদের হত্যার
বিচার দেখতে চাই ।
হৃদয় অশান্ত; কখন তোমাদের হ্ত্যার
বিচার দেখবো;
যদি না পারি; তবুও ক্ষমা করো ।
পিলখানার রক্ত ছড়িয়ে পরেছে ৫৬ হাজার
বর্গমাইল; যে মাটি তোমাদের বুকে নিয়েও মুহ্যমান
তাকে ক্ষমা করো ।
জানি তোমাদের মহৎ প্রাণ
পাপীদের ক্ষমা করে দিবে,
তবে এদেশের আকাশ বাতাস ক্ষমা করবে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



