somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিলামে কুমারিত্ব বিক্রি করা মিস স্প্রিং এর বক্তব্যঃ 'পরিত্রাতা চেয়েছিলাম, স্বামী নয়'

১১ ই আগস্ট, ২০১০ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো কারণে মায়ের মালিকানা থেকে নিজেদের বাড়িটি হাতছাড়া হয়ে যাচ্ছিল। সেটাকে রক্ষার উদ্দেশ্যে তাই নিজের কুমারিত্ব নিলামে তুলেছিল হাঙ্গেরির ১৭ বছরের মেয়েটি। নিলামে অংশ নিয়ে এক লাখ ৫৮ হাজার ডলার দাম হেঁকে এক ব্রিটিশ ব্যবসায়ী জিতে নেন ওই ডাক। কিন্তু মেয়েটি তাঁর ডাক ফিরিয়ে দিয়েছে কারণ, ভদ্রলোক তাঁকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন। মেয়েটি বলেছে, 'আমি একজন পরিত্রাতা চেয়েছিলাম, স্বামী নয়।'
চলতি সপ্তাহে নতুন করে তার কুমারিত্বের নিলাম ডাকা হচ্ছে। তবে আগের ওয়েবসাইটে নয়। এবার নিলাম হবে হাঙ্গেরির 'টাবু' নামের একটি টেলিভিশন চ্যানেলে। বাড়ি রক্ষার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে মেয়েটি 'মিস স্প্রিং' নামে নিজের কুমারিত্ব নিলামে তোলার ঘোষণা দেয় একটি ব্লগে। এতে সে আশাতীত সাড়া পায়। পরে ই-বে নামের অনলাইনের নিলাম সাইটে নিলাম অনুষ্ঠিত হয়।
নতুন নিলাম সম্পর্কে স্প্রিং জানায়, তার কোনো ছেলেবন্ধু নেই। স্বামী নয়, তাদের পরিবারকে বিপদের হাত থেকে রক্ষার জন্য একজন পরিত্রাতা খুঁজছিল সে।
স্প্রিং বলেছে, 'আমি এতে দোষের কিছু দেখি না। এটা তো মাত্র একরাতের ব্যাপার। আমি মনে করি ব্যাপারটা বেশ রোমান্টিক হবে। কারণ যিনি টাকাটা দিচ্ছেন তিনি আমাদের পরিবারকে সাহায্য করছেন। আমাদের গৃহহীন হওয়ার হাত থেকে বাঁচাবেন।' সে আরো বলেছে, 'ব্রিটিশ ভদ্রলোকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, কারণ তিনি আরো বেশি দূর যেতে চান। আমি স্বামী খুঁজছি না, আমি শুধু আমার পরিবারকে সাহায্য করতে চাইছি।'
স্প্রিং জানায়, বিষয়টি নিয়ে প্রথমে ব্লগে লেখার পর শত শত মানুষের কাছ থেকে সাড়া পাওয়া গেছে। সবটাই হচ্ছিল মায়ের অগোচরে। তবে, তার মা যখন বিষয়টি জানতে পারলেন তখন খুব কষ্ট পেয়েছিলেন। মা তাকে এ কাজ করতে নিষেধ করেছেন। সে বলেছে, 'কিন্তু আমরা আসন্ন বিপদ থেকে কীভাবে রক্ষা পাব?' স্প্রিংয়ের কুমারিত্ব নিলামে তোলার বিষয়টি মিডিয়ায় চলে এলে কেউ কেউ তাকে 'নিজেই নিজের সর্বনাশকারী' আবার কেউ 'বাজে মেয়ে' অভিহিত করছেন। স্প্রিং বলেছে, 'আমি এসবের কিছুই নই। আমি একটা মেয়ে মাত্র। আমি একটা সুন্দর ভবিষ্যত চাই। নিজের পরিবারের দেখাশোনা করতে চাই।' সূত্র : অরেঞ্জ, হেরাল্ড সান।

কালেরকন্ঠ
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×