এমন কি কখনো হয়েছে?
জেগেছো সারারাত আমার জন্য,
ভিজিয়েছো দু'চোখ শ্রাবন বর্ষণে,
প্রতিরাত আমার এমন হয়; তোমার জন্য।
কখনো কি ভুল করে
আমার নীরব উপস্থিতি টের পেয়ে
বলেছো ; তোমাকে যেতে দিব না
থাক না আমার কাছে কিছুক্ষণ।
কখনো নিঝুম রাতে
নদীর মোহনা অথবা খেয়াঘাটে দু’পা
ভিজিয়ে রেখোছো? হারানোর
কষ্টকে ভুলে যেতে চিরতরে।
আবার কবে দেখা পাবো
এমন ভেবে অস্থির হয়েছো কোনদিন?
প্রতিদিনই আমি অস্থির থাকি;
দেখা পেতে তোমার।
কখনো কী ভুল করে
বিকেলের সোনারোদে উঁকি মরে
অস্তগামী সূর্যকে বলেছো; তোমার আমার
প্রেমের কথা ।
জানতে চেয়েছো কেমন আছি??
আমাকে না পেয়ে
মুঠোফোনের বদৌলতে আমার নম্বরে;
যে প্রহর গুনে তোমার আহবানের।
সুনিল আকাশে আকাশে বার বার
তাকাতে ইচ্ছে করে
আকাশ সুবিশাল; এমন সু-বিশাল
মন তোমার কবে হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

