আমাদের আপোষহীন নেত্রী আজ এক কাপড়ের নেত্রীতে রুপান্তরিত হয়েছেন। নেত্রীর এই মহা দুর্দিনে আপনারা আপনাদের সাহায্যের হাতকে প্রশারিত করুন-
১। প্রিয় বোনেরা তাদের একখন্ড শাড়ী (ব্লাউজ পেটিকোট সহ) নেত্রীকে দান করুন।
২। প্রিয় ভাইয়েরা আপনাদের স্ত্রীদের অতিরিক্ত শাড়ী থেকে অন্তত একটা নেত্রীর জন্য আলাদা করে রাখুন।
৩। নেত্রীর এক বেলার আহার জোগাড়ের ব্যবস্থা করুন।
৪। ঢাকা শহরে যাদের বাড়ী আছে কিংবা যারা মহিলা সাবলেট ভাড়া দিয়ে থাকেন, তারা দয়া করে একটি রুম নেত্রীকে বিনামূল্যে দান করুন।
৫। আসন্ন কোরাবানীর ঈদে আপনি গরু কিংবা খাশি যাই কোরবানি করেন, এতিম মিসকিনদের অংশ থেকে একটা বড় অংশ নেত্রীকে দান করুন।
৬। আপনার গরুর চামড়াটি সরাসরি নেত্রীকে দান করতে পারেন, নেত্রীর এই বিপদে ইহা অবশ্যই কাজে লাগবে।
৭। আর এফ এল প্লাস্টিকের কিছু আসবাবপত্র এই সময় নেত্রীর মনোবলকে আবার চাঙ্গা করতে পারে। আপনার সাহায্যের হাত প্রশারিত করার এখনই সময়।
৮। নিউমার্কেট থেকে কিছু হাড়ি পাতিল, গ্লাস প্লেট কাপ পিরিচ ক্রয় করে দান করলে এই সময় এক কাপড়ে নেত্রীর বড়ই উপকার হবে।
৯। শীতবস্রের কথা ভুলবেন না প্লীজ। আপনার অতিরিক্ত লেপ, কম্বল বা তোষক আপনি এই শীতে নেত্রীকে দান করে দুজাহানের অশেষ নেকী হাসিল করুন।
১০। রুপের রানী আমাদের এই নেত্রীর রুপচর্চার যেন ব্যঘাত না ঘটে সেই বিষয়টা অবশ্যই খেয়াল করুন!! আপনার স্ত্রীর লিপস্টিক, নেইলপালিশ, মাশকারা ইত্যাদি আপনি নেত্রীকে দান করুন, নেত্রীর চলার পথকে মসৃন করুন।
আরো নানাভাবে আমরা নেত্রীকে এই দুর্দিনে সাহায্য করতে পারি। আপনাদের আরো ভাল ভাল আইডিয়াগুলো জানান, নেত্রীর সাহায্যে এগিয়ে আসুন।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



