somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ২ সহস্রাধিক আলেম ও ব্যবসায়ী

০৯ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার নিন্দা ও প্রত্যাহারের দাবি অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার ২ সহস্রাধিক আলেম, ব্যবসায়ী, শিক্ষাবিদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পৃথক পৃথক বিবৃতিতে বলেছেন, দেশকে অকার্যকর ও ব্যর্থ করার জন্য ইসলাম বিদ্বেষী মহল বিশেষ গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে ৩৬ বছর আগের হাস্যকর কাল্পনিক অভিযোগ এনে জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা বলেন, দেশে যখন সম্প্রীতি সৌহার্দ ও জাতীয় ঐক্যের খুবই প্রয়োজন ঠিক তখনই একটি চিহ্নিত মহল নির্বাচন বানচাল করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। এ ধরনের কর্মকাণ্ড কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, জামায়াতে ইসলামীর আমীর সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে মুহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লাসহ অন্যান্য জামায়াত নেতার বিরুদ্ধে সম্পূর্ণ অন্যায় অযৌক্তিক ও ভিত্তিহীন মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার ১০০ জন আলেম। বিবৃতিতে তারা বলেন, এদেশকে অকার্যকর ও ব্যর্থ করার জন্য ইসলাম বিদ্বেষী একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে ৩৬ বছর পর একটি হাস্যকর কাল্পনিক অভিযোগ এনে জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারী হোতাদের চিহ্নিত করে শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন মাওলানা মোবারক হোসেন, মাওলানা আব্দুল হাই, অধ্যক্ষ মাওলানা নজির আহমেদ, মাওলানা মোনায়েম খান, মাওলানা আবু বকর, মাওলানা ইব্রাহীম, মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, মহল বিশেষের ইনে জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে জনৈক মোজাফফর আহমদ খানের দায়ের করা মিথ্যা মামলা কেরানীগঞ্জ থানা পুলিশ রেকর্ড করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন দিনাজপুর জেলার ১০০০ আলেম, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের অন্যতম নুরজাহান কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, বিজুল দারুল হুদা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, অধ্যক্ষ এবিএম নজমুল হক, মুফতি নাজিমুদ্দিন, ফকিহ মিজানুর রহমান, অধ্যক্ষ আ: সালাম, উপাধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ, অধ্যক্ষ আ: কুদ্দুস, মুহাদ্দিস মাওলানা এনামুল হক, উপাধ্যক্ষ মোসলেম উদ্দীন, অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইসহাক মিয়া, অধ্যক্ষ হাফিজার রহমান প্রমুখ।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অর্ধগলিত মাথার রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে মে, ২০২৬ সকাল ৮:০৩

মুগদা থানার সামনে তখনো ভোরের কুয়াশা ঝুলে আছে। পিবিআই-এর ইনভেস্টিগেটর আরিয়ান পুলিশের জিপ থেকে নামতেই বাতাসে একটা চেনা গন্ধ ভেসে এল—ভেজা মাটি আর পুরোনো ড্রেনের গন্ধ

রাস্তায় ওপাশে ওয়াপদা কোয়ার্টারের ম্রিয়মাণ... ...বাকিটুকু পড়ুন

খাদ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসনের বিরুদ্ধে মামলা করা উচিৎ

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে মে, ২০২৬ সকাল ৯:৩৫

এই সংবাদ কি সরকার দেখেনা?
অথচ ১৩সালের দিকে ইউরোপে বাংলাদেশ চিংড়ি পাঠাতো। সেখানে হালকা শিসা থাকায় আর কোন প্রকার মাছ ওই দেশে আর নেয়না। সমস্ত চুক্তি বাতিল।

অনেক দেশ আছে যেখানে খাদ্যে... ...বাকিটুকু পড়ুন

দরখাস্তটা দোলে নিমডালে

লিখেছেন বাকপ্রবাস, ১৯ শে মে, ২০২৬ সকাল ১১:১৭



তোমার বাড়ির দরজা খোলা
অথচ প্রবেশ নিষেধ আমার...
দরখাস্তটা ঝুলে আছে নিম ডালে
বাতাসে ভাসে
আন্নাকে সাথে নিয়ে ঘুমাতে যাও...
নিম ডালে দোলে বিষণ্ণতা, হাহাকার এক বুক—
তোমার বিছানা জুড়ে তলস্তয়, আন্না কারেনিনা।

গল্পের... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

UAE প্রতিষ্ঠানকে বর্জন করা হোক.....

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে মে, ২০২৬ রাত ৮:৪৩

চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা নিয়ে বর্তমানে UAE এর DP WOARLD এবং KSA এর RSGT এর মধ্যে প্রতিযোগিতা চলছে। তবে দেশীয় প্রতিষ্ঠান MGH GROUP উল্লেখ্য দুইটি বিদেশী প্রতিষ্ঠানের চাইতে বেশি... ...বাকিটুকু পড়ুন

×