somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মহীন নাস্তিক ও ধর্ম ব্যবসায়ীদের মগজ ধোলাই ,মুসলমানদের ছেলেরা যাচ্ছে কোথায়।

০৫ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এই দেশটি বাংলাদেশ ।৮০ ভাগের উপর মুসলমান বাস করে।
আর এই মুসলমানদের ছেলেরা আজ পরিনত হয়েছে ধর্ম ব্যবসায়ী আর আর ধর্মহীনদের শিকারে।
প্রথমেই আসি ধর্ম ব্যবসায়ীদের কথায়। আর তাদের প্রথম সারীতে আছেন ছাত্র শিবির।যা মূলত জামাতি ইসলামদের মূল শক্তি।এরা না হলে জামায়াতের অস্তিত্ব হয়ত হারিয়ে যেত।
ছাত্র জীবন শেষ করার পরে ছাত্র শিবির শেষ,তার পর যোগ দেওয়া হয় জামায়াতি ইসলামিতে।
স্কুল কলেজের কিছু মেধাবী ছেলেরা প্রথমে এদের টার্গেটে পরিনত হয়।ঐসব ছাত্রদের দেখবেন তারা ইসলম ধর্মকে ভালবাসে কিন্তু দ্বীন ইসলমের জ্ঞান তুলনা মূলক ভাবে কম।
আল কোরানের দুই একটা আয়াত তাদের সামনে পেশ করা হলে বা আল্লাহর রাসূলের হাদীস তাদের সামনে পেশ করা তারা তা মেনে নেয়।আর ছাত্র শিবিরের কর্মীরা বা সাথীরা তাদের সাথে আন্তরিক ব্যবহার করে।যা তারা অন্যান্য দল থেকে পায়না।তখন তারা এই দলটিকে ভাল মনে করে ধীরে ধীরে তাদের দলভুক্ত হয়ে যায়।তারপর চলতে থাকে মগজ ধোলাই।
এবার আসি ধর্মহীন নাস্তিক কথায়।
এদের প্রভাব তুলনা মূলক ভাবে স্কুলের চাইতে কলেজ ও বিশ্ববিদ্যালয়েই বেশী।এদের টার্গেটে যারা পরিনত হয় তারাও দ্বীন ইসলামের জ্ঞান তুলনা মূলক ভাবে কম ।হয়ত দেখবেন সেই ছেলেটি নামাজ পড়ত।রোযা রাখত।অনেক সূরা ও মুখস্ত আছে।তাকে তারা বলবে আল্লাহকে তো বিশ্বাস কর কিন্তু আল্লাহ কই।তাকে তো দেখা যায়না।তার কথা শোনা যায়না।তাকে স্পর্শ করা যায়না।ধর্ম বলে খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়েনা।তো আমি তোমাকে একটা থাপ্পড় দিলাম বল তো এটা কে দিল।এরে এটাতো আমি দিলাম।তাছাড়া দেখ এখন একুশ শতাব্দি।বিজ্ঞান আর প্রযুক্তির যুগ।ধর্মের আর কি দরকার আছে।পশ্চিমার উন্নত দেশগুলোকে দেখ ধর্ম ছেড়ে দিয়ে তারা কত উন্নত হয়েছে।আর মোল্লা মৌলভিদের দেখ কত পেছনে আছে।তারপর মোল্লা মৌলভিদের কিছু খারাপ কার্যকলাপ তার সামনে তুলে ধরা হয়।তা কিন্তু বাস্তব সত্য।তারপর ঐ ছেলেটি হারিয়ে যায় ধর্মহীনতার মাঝে।চলতে থাকে তার মগজ ধোলাই।
যাই ছেলেটি আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করত সেই ছেলেটিই তারপর বলে মসজিদের এই দাড়িওয়ালা লোকগুলোই সকল রাষ্ট্রদ্রোহী কর্ম কান্ডের হোতা।
আমরা মুসলমানরা যদি এইসব ষড়যন্ত্র থেকে বাচতে চাই,আমাদের আগে জানতে হবে আমাদের দ্বীন ইসলামের পরিপূর্ণ জ্ঞানকে।অল্প জানলে আমরা এই ধর্ম ব্যবসায়ী ও ধর্মহীনদের শিকারে পরিনত হব।
সর্বশেষ একটা কথা বলতে চাই।
মোল্লা মৌলভিদের বা হুজুরদের দিয়ে আপনারা ইসলামকে বিচার করবেন না।ইসলাম বিচার করতে হলে দেখুন রাসূলুল্লাহ (স) ও তার সাহাবাদেরকে,সহীহ কোরআন ও হাদীসের ভিত্তিতে।
কারো মনগড়া লিখার মাধ্যমে নয়।বা জাল দলীলের মাধ্যমে নয়।
একবার এক পশ্চিমা লেখক শাইখ আবদুল্লাহকে জিজ্ঞেস করল ,
জ্ঞান বিজ্ঞানে মুসলমানরা কেন আমাদের চেয়ে অনেক পিছনে।
শাইখ আবদুল্লহ মাত্র দুটো কথা বললেন যে,তোমরা ও ছেড়ে দিয়েছো আর আমরা ও ছেড়ে দিয়েছি।
তার মানে তোমরা তোমাদের ধর্মকে ছেড়ে দিয়েছো যা বিজ্ঞান চর্চায় বাধা দেয়।আর আমরা মুসলমানরাও আমাদের ধর্ম ছেড়ে দিয়েছি যা আমাদের বিজ্ঞান চর্চায় উত্তসাহিত করে।
বিঃদ্রঃ -কাউকে আঘাত করে নয় আমার এই পোষ্টি।
আর এটা ব্লগ অল্প কথায় লিখে দিলাম তাই কেউ দোষ খুজবেন না দয়া করে।

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×