আমাদের ঈদ আর ঘন্টা দুয়েক পর শেষ হয়ে যাচ্ছে, সকালটা শুরু হয়েছে অসম্ভব মন খারাপ দিয়ে, আমরা যখন মন খারাপ করে সকালের নাস্তার টেবিলে বসি, তখন কলিং বেল এর রিং শুনে দরজা খুলে দেখি পিয়ন দাড়িয়ে আমাদের গিফটের প্যাকেট হাতে নিয়ে, দেশ থেকে পাঠানো হয়েছে আমাদের জন্য। কি যে ভালো লাগলো নতুন কাপড়গুলান দেখে- সেই সাদা পান্জাবি গলায় ঝুলানো আড়ংয়ের সেই বিখ্যাত ট্যাগ, সাথে বউয়ের জন্য শাড়ি....। তারপর শুরু হলো দেশে ফোন করার পালা, মনে হলো দেশে যেতে না পাড়ার কষ্টটা অনেকটাই কমে গেছে। সেই খুশিতে সারাটাদিন কিভাবে কেটে গেলো টেরই পাইনি,টের পেলাম যখন দেখলাম রাতের খাবারে আমন্ত্রিত অতিথিরা একেক করে ঘরে ঢুকছে, বুঝলাম সন্ধ্যা হয়েছে। ভিন্ন ধর্মের হলেও আমাদের এই আনন্দের দিনে আমাদেরকে শুভেচ্ছা জানাতে ওদের এই আগমন, তাদের ১জন আবার নেট থেকে ঈড মোব্রক শব্দটা শিখে আমাদেরকে উইশ করলো, প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝেছি ও ঈদ মোবারক বলতে চেয়েছে। আমরাও আমাদের সাধ্যমত ঐতিহ্য অনুযায়ী সেমাই, পায়েস, খিচুড়ি, রেজালা ইত্যাদির ব্যবস্থা করলাম, যতটুকু বুঝলাম পছন্দ করেছে আমাদের খাবার, কেবল ১টু হাট হাট (ঝাল) বলা ছাড়া।যাওয়ার সময় আবার পছন্দ করে নিয়েও গেছে।সব মিলিয়ে বেশ ভালোভাবে কেটে গেলো ঈদের পবিত্র দিনটি। সবাইকে ঈদ মোবারক।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।