somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু-তে যা শিখলাম!!!!

২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানিনা এত তাড়াতাড়ি এমন সিদ্বান্তে আসা ঠিক হচ্ছে কিনা!! তবে এই কয়েকদিনে এখানে যা শিখলাম এবং আমার কিছু মতামত শেয়ার করছি।
এখানে যারা আছেন তারা সবাই শিক্ষিত, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বেশ ভালো শিক্ষিত বলা যায়।
কিন্তু কিছু লোকজন আছেন যারা এমন সব গালিগালাজ করেন-যেটা কোন সুস্হস্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না, তাহলে কি আমরা কুশিক্ষিত?

এখানে বেশীরভাগ লোকই হয় আওয়ামীলীগ, নয় বিএনপি, নয়তো জামাত আর হয়তো অল্প কিছু আছেন অন্যান্য, নিরপেক্ষ লোক নাই বললেই চলে, যদি কয়েকজনকে মনে নয় নিরপেক্ষ কিন্তু শেষ পর্যন্ত মনে হয় ১টি দলের জন্য তারা জানপ্রান দিয়ে পড়ছে।লীগের ১টা কুকর্ম হাইলাইট করলে লীগাররা, আবার দলের কুকর্ম হাইলাইট করলে দলের লোকজন মরিয়া হয়ে ডিফেন্ড করেন, আর জামাতকেতো ঘৃনাসহ প্রত্যাখ্যান ।৭১'এ জামাত যে সব খারাপ কাজগুলা করেছিল, এখনো দেশে সেই খারাপ কাজ চালিয়ে যাচ্ছে কিছু লোক, এখন যারা খারাপদের পক্ষে কথা বলছেন-সেই আপনি, রাজাকার, আর সেই খারাপদের মধ্যে আমি কোন পার্থক্য দেখিনা, সবাই সমান।

এখানে আস্তিক-নাস্তিক যুদ্ধ ১টা নিয়মিত ঘটনা। কিছু আস্তিক আছেন যারা কাঠমোল্লাদের মতো কেউ ধর্ম নিয়ে কিছু বললেই যুদ্ধে ঝাপিয়ে পড়েন,গালিগালাজ শুরু করেন, কেউ আছেন খুবই যুক্তিসহকারে বুঝিয়ে বলেন, আবার কেউ আছেন সায়েন্স আর কোরআন মিলিয়ে ১টা জগাখিচুড়ি বানান, আবার কেউ আছেন খুব সুন্দর করে সায়েন্স আর কোরআন নিয়ে ব্যাখ্যা দিতে পারেন।

আর নাস্তিকরাতো গালি ছাড়া কথাই বলতে পারেন না, এর মধ্যে ২/১ জন আছেন যারা খুবই ভালো করে যুক্তি সহকারে কথা বলেন। কেউ কেউ আবার গলা বড় করে বলেন আমাকে গালি দিলে আমিও ছেড়ে দেবার পাত্র না-আপনার মাঝে আর ১জন কট্টর তালেবানের মাঝে আমি কোন ফারাক খুজে পাইনা।আগে আপনি নিজে ভালো হয়ে উদাহরন তৈরি করতে পারলে বাকীরা চিন্তা করতেও পারে।অনেকে আছেন ইসলাম, আল্লাহ, কোরআন, রাসূল-এইসব এমন বিশ্রীভাবে লেখেন-যা দেখলে চরম ঘেন্না লাগে আপনাদের প্রতি।আর, আপনি সার্টিফিকেটের ইসলামকে পরিবর্তন করতে পারেন না ঝামেলার ভয়েতে, তাহলে আপনি কিভাবে গোটা সমাজ পরিবর্তনের চিন্তা করেন, আপনি আগে আপনার পরিবারের সবাইকে নাস্তিক বানান, তারপর বাকীদের দিকে নজর দেন।আমার ২জন নাস্তিক দোস্ত ছিল, ১জন আমাকে নামাজ পড়তে বলত, ওরা খুবই ভালো মানুষ, কোনদিন গালিগালাজ বা কারোর ক্ষতি করতে দেখিনি, এবং কারোর বিশ্বাস নিয়ে বাজে কথা বলেনি।
আমাদের রাজনীতিবীদদের মতো এখানে মহান মুক্তিযুদ্ধ নিয়ে দলাদলি শুরু হইছে, আস্তিক-নাস্তিক নিয়ে টানাটানি, ১টা আস্ত গাধার মতো আমিও সেখানে কমেন্ট করে আসছি।মহান যুদ্ধে জামাত রাজাকারের ভূমিকায় ছিল ইসলামের নাম নিয়ে কিন্তু দেশের মানুষ তাদের গোড়ামীকে উড়িয়ে দিয়ে স্বাধীনতা এনেছে, জামাত ১টি রাজনৈতিক দল-আওয়ামীলীগ, বিএনপির মতো, এরা কখনোই ইসলামের উদাহরন নয়, তাই কেউ ইসলামের কথা বললেই তাকে ছাগু বানিয়ে ফেলাটা খুবই বাজে ব্যাপার।

ঢাকা কলেজ আর ঢাবিতে পড়ার সুবাধে অনেকগুলা বছর হলে থাকতে হয়েছে, সেখানে লীগ আর দলের মধ্যে কোন পার্থক্য দেখিনি-২টাই সমান খারাপ, শিবিরের ২/১ জন ছিন শান্তমতো-হয়তো কোন পাওয়ার না থাকায়, কিন্তু জামাত-শিবিরকে ওদের ৭১'র পাপের শাস্তি দিতেই হবে, এটাতে কোন মাফ নাই। আর ঢাবিতে বাম রাজনীতির সাথে ১টু উঠাবসা ছিল, কিন্ত তাদের মাঝে ভালো কিছু পাইনি, আর ছাত্র ইউনিয়নের কিছু বন্ধু ছিল (যারা নাস্তিক ছিল না), একমাত্র ওদেরকে দেখেছি ছাত্রদের পক্ষে কিছু বলতে।

ব্লগে আসার আগে আমার ১টা ধারনা ছিলো যে আমাদের রাজনীতিবীদরা কেবল খারাপ ( মোট জনসংখ্যার ৫-১০%), আর বাকী ৯০-৯৫% সবাই ভালো, কিন্তু এখানে দেখছি বেশীরভাগ লোকই রাজনীতিবিদদের মতো উল্টাপাল্টা কথায় ওস্তাদ, ভালো চিন্তার ধারে কাছেও নাই,এমন জিনিস শিখার জন্য এখানে আসিনি।।জানিনা আমার চিন্তাভাবনা কাউকে আঘাত করবে কিনা, এমনটা হলে আমি খুবই দুঃখিত।

১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×