রাস্তা থেকে সোজা স্টুডিওতে। টেড উইলিয়ামসের মুখেই শুনুন "হঠাৎ করে এতকিছু পেয়ে যাওয়া ছিল কল্পনারও অতীত আমার কাছে।" কিছুক্ষন আগেও যে লোকটি রাস্তায় দাড়িয়ে প্লেকার্ড দেখিয়ে ভিক্ষা করছিল, সে এখন আমেরিকার বিরাট স্টার, একটু পর পর বিভিন্ন জায়গা থেকে জব অফার পাচ্ছে।
সকালের ইয়াহু নিউজে দেখলাম একটা হোমলেস লোক ১ ডলারের বিনিময়ে নিউজ চ্যানেলের কাছে দাবী করছে তার গড গিফটেড কন্ঠ রয়েছে, সত্যিই লোকটার কন্ঠটা ভরাটমতো অন্যরকম, প্রায় ২ বছর যাবত যাবতীয় নেশা থেকে দূরে আছে, আশা নিয়ে বলছে তার কন্ঠটা দিয়ে সে যদি কিছু ১টা করতে পারতো!!!
বিকেলে দেখলাম সে এখন বিরাট স্টার। সকালে যাকে দেখেছি ১টা পুরাতন জ্যাকেট পড়ে রাস্তায় দাড়িয়ে ভিক্ষারত, বিকেলে দেখলাম সেই লোক স্যুট পড়ে নিউজ চ্যানেলে সাক্ষাতকার দিচ্ছে। সকালে তার ভয়েস ছিল ভরাট, আর বিকেলে সে কাদো কাদো কন্ঠে বলছে অনেকদিন মা কে দেখিনি, এখন মনে হয় দেখতে পাবো।তার স্বপ্ন কি? সে বলল ১টা ডিসেন্ট লাইফ চাই আমি। নিউজটা ছিল সত্যিই মন ছুয়ে যাওয়ার মতো।( আমি মোটেও ভালো লিখতে পারিনা)।
পুরো নিউজ পাবেন এখানে:
Click This Link
ভিডিও দেখতে পারেন এই লিংকে:
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


