আমার মাঝে মাঝে নীল স্বপ্ন বুনতে ইচ্ছে করে
কিন্তু পারি কই। যখন দেখি এই স্বাধীন বাংলাদেশেও--
ভার্সিটির সেরা ছাত্রটি খুন ! অপহৃত !!
অথবা এসিড নিক্ষেপের শিকার !!!
তখন আমার স্বপ্নেরা পালাই পালাই করে
আমি কিচ্ছু করতে পারি না।
আমার মা আমাকে নিয়ে নীল স্বপ্ন দেখেন
এবং....সবসময় আমার মাকে দেখি
বিষণ্ন রকমের মন খারাপ
তার ছেলে শহরে থাকছে ইত্যাদি চিন্তায়।
আমি আমার মাকে আশ্বাস দেই
বলি, মা তুমি তোমার লাল টুকটুকে স্বপ্ন দেখা ভুলোনা।
আমার আর আমার মায়ের স্বপ্নেরা অভিন্ন রকমের
একই বৃত্তে আবর্তিত,
অথচ আমরা কেউ কাউকে আশ্বাস দিতে পারিনা
আমি চুপি চুপি মাকে বলি
তোমার স্বপ্ন সফল হোক মা
কিন্তু আমি জানি আমার স্বপ্নেরাও একদিন
দুঃস্বপ্নের কাতারে দাঁড়াবে
আমি তবুও আমার স্বপ্ন ভঙ্গের কথা মাকে বলিনা।
আমার মায়ের নীল স্বপ্নেরা বেঁচে থাকুক
স্বপ্নভঙ্গের হাটে স্বপ্ন-প্রেমিকের মত।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



