কে বলে যে অবদমন করতে হবে চারপাশ
তবেই মিলিবে মুক্তি নারীর
আমি বলি যত পার স্বাধীনতা দাও
স্বাধীনতার চুড়ান্ত মাত্রা হলো মুক্তি।
মুক্ত আকাশ দেখতে দাও
উদার আকাশে উড়তে দাও
চলতে দাও বন্ধুর পথ, চেনা অচেনা চারপাশ
এবং মিশতে দাও সকল সভ্যতার নীল-রঙে।
নারী কেবল নারী হবে মুক্তি পেলে------
পুরুষতন্ত্রের ধ্বজা থেকে মুক্তি পেলে।
পৃথিবীতে নারীতন্ত্র চালু হোক, মুক্ত হোক পুরুষ
ক্ষমতা কেড়ে নিয়ে নারী হয়ে উঠুক শক্তিধর
এটম বোমা কিংবা হাইড্রোজেন বোমা বানাক নারী
ধ্বংশ করে দিক পুরুষের আস্তানা, পুরুষ শাষিত শক্তি
তবেই মুক্তি মিলিবে নারীর
তবেই মুক্তি আসিবে ধরনীতে
নতুবা নারী মুক্তি ফাঁকা আওয়াজ
নতুবা নারীকে শিকারি হয়ে থাকতে হবে
পুরুষের, পুরুষতন্ত্রের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



