০১।
জল নেই বলে তৃষ্ণা পাবে না কে বললো
প্রেম নেই বলে বেঁচে রবো না কে বললো?
০২।
চাঁদ না থাকলে কি আলো পেত না পৃথিবী
নিশ্চয় তখন সূর্য হত চাঁদ, নিশ্চয়ই হত, হত কি?
০৩।
গ্রহগুলো এমন কেন গ্রহন লাগে না কোন কালে
চন্দ্রে কি তবে গ্রহন লাগে, সূর্যে কি তখনা আলো জ্বলে?
০৪।
বাঁশবাগানে চাঁদ উঠেনা, বাঁশের ঝারে নেই আর বাঁশ
আশেপাশে নেই আর চাঁদের বুড়ি, এখন তারা কাটায় অবকাশ।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১০ ভোর ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


