ভালোবাসা, প্রতিদান এবং জীবনের জাবেদা
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আর কত ভালোবাসা পেলে
ফিরিয়ে দিবে আমাকে
আর কতদিন ভালোবাসার গোলামী করলে
আমি মুক্তি পাবো, বলো।
ভালোবাসাও এক ধরণের প্রতিদান আশা করে। কেউ কাউকে ভালো না বাসলে বুঝতেই পারে না এই প্রতিদানের স্বরূপ। পিতল ক্ষয় হতে হতে বিপরীতে চকচক করে। বুঝি, ভালোবাসার মহিমা বুঝি এমনই। আসলে তা ক্ষয় হয়। ক্ষয়িষ্ণু পাথরের মত। দীর্ঘ সংসার জীবন কিংবা যাপন কাল এক সময় অসহ্য ঠেকে মানুষের কাছে। ভালোবাসা হতে মুক্তি চায় মানব মানবী। বুকের খাঁজে খাঁজে পলেস্তারা খসে পড়ে, যেন ছত্রাক আর ফাঙ্গাস আক্রান্ত হয় দেয়াল। মুঠো ভর্তি খা খা শূন্যতা ঘিরে থাকে স্বমহিমায়। হাড় পাঁজরে জমে থাকে ভঙ্গুর আলস্যসকল। ধ্বসে পড়ে ঘর বাড়ী দালান কোঠা। রক্তাক্ত হয় হৃদপিন্ডের চারপাশ। ফুসফুসে ঢুকে যায় বিষাক্ত বাতাসের বীজাণু। দাবানল ছড়িয়ে যায় শরীরের কোষে কোষে। প্রেমিকের আকাশ হয় কালবৈশাখীর তীব্র আক্রোশে ফেটে পড়া অগ্নিগর্ভ সময়। ভালোবাসা এরকমই...
এক সময় ফিরে পেতে চায়
ভালোবাসার দেনা পাওনায় কে কতটা দিল,
পেল, তার হিসাব নিকাশ। জীবনের জাবেদা।
এই কবিতাটি ব্লগার
মতিউর রাহমান সাগর ভাইকে উৎসর্গ করে লেখা।
অনেকটা সাগর ভাইয়ের স্টাইলে এই কবিতাটি। আমি সাগর ভাইয়ের কবিতার ভীষণ ভক্ত। হয়তো সে কারণেই এই অন্ধ অনুকরণ।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১০ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন