একদিন ক্লান্ত চোখে ঘুম নেমে এলে;
পড়ে নেবো রাত্রির রাতজাগা ইতিহাস
আকাশের বহুরঙা জমিনে ছুঁয়ে দেবো প্রিয়তম স্পর্শ সকল;
নক্ষত্রের আগুনে পোড়ে পোড়ে হবো সিদ্ধপুরুষ।
রাতের ঘোরে জোৎস্না নামাবো; বিলীন হবো ঘুমহীনতায়।
একদিন ঘুম নেমে এলে শ্রান্ত চোখে;
দুচোখের পাতায় আঁকব রাতের গহীন;
জ্যোৎস্নার মায়াবী মখমল; বিষাদ অন্তহীন;
আমি জোৎস্না হবো; অন্ধকারের প্রিয় সখা
আমাকে সঙ্গ দেবে সহস্র জোনাকপোকা
মিটিমিটি আলোয় ভেসে যাবে রাত্রির কৃষ্ণতা
জোৎস্না সঙ্গমে হবো রাত্রি বিলাস; আর…
আর আমি ঘুমের ভিতর থেকে খুঁজে নেবো রাত্রির বিষাদ
একদিন রাতখেকো হবার বাসনায়
সারারাত ঘুমুবো না আর।
************************************************
ফুটনোট
জীবনানন্দনীয় সুর এবং জীবনানন্দনীয় ঘোর আমাকে জন্ম থেকেই তাড়ায়। প্রতিদিন…প্রতিক্ষণ…নিরন্তর…নিরবধি…
তাই মাঝে মাঝে অতিরিক্ত ঘোরে পড়ে লিখে ফেলি…
এই কবিতাটা ও জীবনানন্দনীয় ঘোরে পড়ে লেখা…
কেউ কেউ হয়তো বলবেন জীবনানন্দের অন্ধ-অনুকরণ
তবে আমি বলি__আমি কি আর জীবনানন্দ হতে পারি?
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



