এইখানে শুয়ে আছো
ধর্ষিতা রমণীর মত আধমরা অসহায়!
একদিন তোমারও ছিলো
সোনার যৌবন ভরা রূপের বাহার
পিয়াসী প্রেমিকের মত হাজার পুরুষ
এইখানে কোলাহল তোলে ভাঙত শপথ
অথচ অসহায় তুমি
কি করুণ হাল আজ অঙ্গে তোমার!
এইখানে শুয়ে আছো
নিদারুন কষ্ট আজ বুকে তোমার বিঁধেছে শেল
কঙ্কালসার, প্রাণহীন, যৌবনহীন লজ্জিত তুমি।
তোমার দাপট ছিলো রাজ্যময়
প্রজাদের তুমি করেছো শাসন দুর্দণ্ড প্রতাপে।
আভ্রুহীন সম্ভ্রমহীন হে মাগুরা আমার
তোমার এমন হাল করেছে কোন কাপুরুষ!
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





