সম্পর্কের কোনো বয়স নেই, জাত নেই, ধর্ম নেই
নেই কোনো লোকাচার, সমাজ সংস্কৃতি
ঠুনকো আবেগী কোনো মুহুর্তের মতো সম্পর্কও
নিমিষেই বদলে দেয় তার রূপ-রস-রসায়ন।
সময় পরেই কেবল বিচার্য সম্পর্ক আসলে কি?
শৈশবের নোনাধরা স্মৃতিতেও থাকে সজীব সম্পর্কের স্মৃতিগন্ধী অনুভব
কৈশোরের অতুল উচ্ছাসেও থাকে সম্পর্কের স্পর্শলাগা ঘ্রাণ
যৌবনের উদ্ধত রক্তেও থাকে সম্পর্কের টগবগানি।
কোনো কোনো সম্পর্ক স্বমহিমায় ভাস্বর
অথচ সেটা হঠাৎ-ই গজিয়ে উঠা
কোনো পড়শী বাড়ীর মতোন।
কোনো কোনো সম্পর্ক ইতিহাস হয়
কিংবদন্তি হয়
সময়ের স্রোতে বইতে বইতে ধাবিত হয়
আরেক কিংবদন্তিতে।
সম্পর্কের কোনো সজ্ঞা নেই।
সম্পর্ক স্রেফ সম্পর্ক-ই
নেই লোকাচার সমাজ সভ্যতা সংস্কৃতি।
__________________________
__________________________
সবিনয়ে বলি, গতকাল ছিলো কবিবন্ধু মলয় দাস ওরফে ছন্দহীনের জন্মদিন। আমি বেভুল মানুষ, খুব সহজে মানুষের সবকিছু ভুলে যাই।যথারিতী ভুলে গেলাম জন্মদিনের কথাও। এফবিতে দেখি অনেকেই উইশ করছে। চুপি চুপি উইশ করে চলে এলাম। গত জন্মদিনে একটা কবিতা দিয়েছিলাম, এবার কি করা যায় কি করা যায় ভেবে অস্থির হলে একটা দারুন আইডিয়া মাথায় আসে। আজকাল তো সবাই সিক্যুয়াল তৈরী করছে দেদারছে, তাই গত বছরের কবিতার সিক্যুয়াল করে ফেললাম.।হা হা হা...।
আমাকে ক্ষমা করো ক্ষমা করো বন্ধু।
সব দোষ ঐ বেটার যে আমাকে নোটিফিকেশন দেয় নাই, শালা আমার মোবাইল!!!
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





