আমার প্রিয় পোস্ট

timursblog@yahoo.com

আয়লো প্যাঁচা উইড়া যাই!

১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ১০:১৭

শেয়ারঃ
0 0 0



শীতের সন্ধ্যা, বেড়াতে এসেছি আমি খুলনার এই মফস্বল শহরে । উঠেছি পাড়া সম্পর্কীয় ভাই কালামদের বাড়িতে । বৈষয়িক অবস্থা তাদের স্বচ্ছল না হতে পারে কিন্তু অতিথিসেবায় মনের অলিন্দ তাদের দরাজ । চা, মুড়ি আর বিবিখান পিঠা (বিবিখান পিঠাইতো না কি? কালামের মা অবশ্য বিক্রমপুরের মেয়ে, কথা বলেন পুরো ঢাকাইয়া টানে) দিয়ে সান্ধ্যকালীন আপ্যায়ন চলছে আর কালামের মা কী ভাবে তাঁর বাবা দশ টাকা দিয়ে আইয়ুবের জমানায় একটা বাঘের চামড়া কিনেছিলেন, বাঘের চামড়ায় বসলে কী কী রোগ সারে সেসবের বয়ান করছিলেন, এমন সময় বাইরে ' হুররর! হুররর! ' করে ডেকে উঠলো একটা কিছু, আন্দাজ করি পশু বা পাখি ।

্তু 'ভুতুম ডাকতেছে । '

্তু ভুতুম মানে ভুতুম প্যাঁচা মানে গ্রেট হর্নড আউল ? ্তু জিগ্যেস করি আমি, তবে ইংরেজি অংশটুকু মনে মনে । মনে পড়লো ইস্কুলে মুখস্ত করা কবিতার লাইন..... ঘরের চালেতে ডাকিছে ভুতুম, অকল্যান এ সুর ।!

্তু'হ, ওই সালাম (কালামের ভাই), দেখ চুলায় আগুন আছে না কি । থাকলে একটা দা-বটি একটা কিছু আগুনের মধ্যে ফ্যাল ।'

রান্নাঘরে ধাতব কিছু শব্দ হলো আর ভুতুম বাবাজীর কন্ঠস্বর মনে হলো কেউ হঠাৎ সেন্সর করে দিয়েছে ।

্তু গেছে গিয়া । '

্তু'আচ্ছা এইটা আপনি কী করলেন ?'

্তুঅ, তুমি তো শহরের মানুষ এইটা বুঝবা না । চুলার আগুনে লোহার কোন জিনিস ফেললেই ভুতুমের শরীরে আগুন ধইরা যায় । সেই তল্লাটে আর সে থাকে না ।

' সবসময়ে ? '

' সবসময়ে ! '

আজব লাগলো । ঘরের ভিতর আগুন তার মধ্যে লোহা, লোহা পুড়লে প্যাঁচার কী ? শব্দ, গন্ধ?

মনে পড়লো হ্যামলেটের কথা...

There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.


কে জানে!

 

প্রকাশ করা হয়েছে: খসড়া  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ১০:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৩ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৩০
অতিথি বলেছেন: বিবিখানা পিঠাটা বিক্রমপুরের....
৩. ১৩ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৪২
তিমুর বলেছেন: থ্যাংকু, জামাল ভাই । আমার কিছূ আত্বীয়স্বজন আছেন বিক্রমপুরের, বড়ই সোয়াদের পিঠা ।
৪. ১৩ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৪৮
অতিথি বলেছেন: আপনের নিজের এলাকা কোনটা?
৫. ১৩ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৪৮
অতিথি বলেছেন: এই পিঠা খাইতে ইচ্ছা করতাছে ... ... রেসিপি আছে নাকি কারো কাছে?
৬. ১৩ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:৩১
তিমুর বলেছেন: ওই নরসিংদীতে, মানে এককালে যেটা ছিল ঢাকা সদর মহকুমার মধ্যে । ৫৩ সাল থেকে এই শহরে বসবাস করে আমাদের পরিবার । কিন্তু বাপদাদার চাকুরী সুত্রে বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকতে হয়েছে । আপনি কী ঢাকাইয়া না কি ?

(আরো জিগাই, বইএর বিজ্ঞাপন কী আপনিই?)
৭. ১৩ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:০২
অতিথি বলেছেন: শিরোনামটা ভালো লেগেছে। লেখাটা আরো ভালো
৮. ১৩ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:০৯
তিমুর বলেছেন: শিরোনামের জন্য স্বরহীণ আর রাগইমনের কাছে কৃতজ্ঞ
৯. ১৩ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৩
অতিথি বলেছেন: নারে ভাই বইয়ের জ্ঞিাপণ আমি না....আর আমি ঢাকাইয়া কুট্টির পোলা...ঠিক ধরছেন...

 

মোট সময় লেগেছে ০.৯৮৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জগতের সকল প্রাণী সুখী হোক!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ