somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্ক টোয়েন (পর্ব 27)

০৪ ঠা এপ্রিল, ২০০৭ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্ক টোয়েন এখন একজন সফল প্রকাশক । জেনারেল গ্র্যান্ট অর্থকষ্টে আছে শুনে তাঁকে আত্ব জীবনী লিখতে পরামর্শ দিলেন তিনি । সেঞ্চুরি পত্রিকায় গৃহযুদ্ধের অভিজ্ঞতা সম্বন্ধে কয়েকটা প্রবন্ধ লিখেছিলেন গ্র্যান্ট, সেগুলোকে বই আকারে ছাপানোর ব্যাবস্থা করলেন টোয়েন ।

কেবল চাঁদা নিয়ে বই ছাপানোর ব্যাবস্থায় জেনারেলের খুব আস্থা ছিল না । কিন্তু তাঁর টাকার দরকার ছল খুব বেশি । কেউ যখন ছাপতে রাজী হলো না তখন মার্ক টোয়েন নিজেই ছাপবেন কথা দিলেন । লাভের সত্তর ভাগ পাবেন গ্র্যান্ট আর সমস্ত খরচাপাতি টোয়েনের ।
প্রচুর বিক্রি না হলে এভাবে বই ছাপা যে অসম্ভব সেটা জেনারেল গ্র্যান্টের মত বাইরের লোকও বুঝতে পেরেছিলেন । যাই হোক মার্ক টোয়েন লেগে থাকলেন । তারপর চুক্তি হলো ।
ক্যান্সারে আক্রান্ত জেনারেল গ্র্যান্ট তখন অসুস্থ ছিলেন । প্রথমে তিনি হাতে লিখতেন, তারপর একজন স্টেনোগ্রাফারকে ডিক্টেশান দিতেন । তারপরে যখন এত অসুস্থ হয়ে পড়লেন যে গলা দিয়ে শব্দ বেরোয় না তখন হাতে লিখে বইটা শেষ করে দিলেন । জেনারেল বুঝলেন যে তাঁর সময় শেষ হয়ে এসেছে, বইটা থেকে কত টাকা তাঁর পরিবার পেতে পারে সে ব্যাপারে একটা ধারনা তিনি জানতে চাইলেন ।

ক্লিমেন্স জানালেন এক লক্ষ কপি ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে, এবং লেখকের রোজগার প্রায় দেড় লাখ ডলার । আরো দ্বিগুন সংখ্যক বই বিক্রি হবে তিনি আশা করছেন । তেইশে জুলাই 1885 সালে জেনারেল গ্র্যান্ট পরলোক গমন করলেন ।

তিন লাখ কপি বিক্রি হয়েছিল বইটার । এবং মিসেস গ্র্যান্ট দুই লক্ষ ডলারের একটা চেক পেয়েছিলেন, সে যুগের সব চেয়ে বড় সন্মানীর চেক । পরে সব মিলিয়ে গ্র্যান্টের উত্তরাধীকারীরা প্রায় সাড়ে চার লাখ ডলার পেয়েছিলেন রয়্যাল্টি হিসেবে ।

কোয়্যারি ফামের্র সেই গ্রীস্মটা ক্লিমেন্সের জন্য সবচেয়ে সুখকর বলা যায় । মার্ক টোয়েনের বয়স তখন পঞ্চাশ । মার্ক টোয়েনের মেয়ে সুজি ক্লিমেন্স তার হাতে লেখা ডায়েরিতে বলেছে ।

'আমরা খুবই সুখী পরিবার । বাড়িতে আছে বাবা, মা, জিন , ক্লারা আর আমি । বাবার কথা অনেকবার অনেক লোকে বলেছে কিন্তু তবু অনেক কিছূ বলা হয় নি । বাবার চুল ঘন আর ধুসর, চোখ নীল আর নাক রোমানদের মত । বাবা বেশ মেজাজী লোক আর খুব আপন ভোলা । আমাদের বাড়িতে এগারোটা বিড়াল আছে ।'

পিছন ফিরে তাকিয়ে আমরা বলতে পারি খ্যাতি ও সাফল্যের মধ্যে গগনে অবস্থান করছিলেন তখন মার্ক টোয়েন । তার পরিবার পরিপুর্ন, পরিবেশ আদর্শ । অঢেল টাকা, লাখ লাখ মানুষের ভালবাসা আছে তাঁর পিছনে । যেখানেই যান জ্ঞানী-গুনী-মানী লোকেরা তাঁর সাহচর্য পেয়ে ধন্য হন । 30 এ নভেম্বর তাঁর জন্মদিনে এলেন ড. অলিভার ওয়েন্ডেল হোমস (ওই একই নামে মার্কিন সুপ্রিম কোটের্র বিচারপতির বাবা), অ্যান্ড্রু ল্যাং এবং বস্টনের সব বাঘা বাঘা লোকেরা ।

মার্ক টোয়েনে এক বন্ধুকে লিখেছিলেন । 'আমার সাফল্যে আমি নিজেই ভীত বোধ করি । কারন আমি যা ধরি তাই সোনা হয়ে যাচ্ছে ।'
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×