: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান পারিবারিক চাপের মধ্যে আছেন। বাবা-মা তাকে আলটিমেটাম দিয়েছেন চলতি বছরই ঘরে বউ আনতে হবে। পারিবারিক চাপের মুখে এ বছরই বিয়ের জন্য সম্মতি দিয়েছেন শাকিব।
সম্প্রতি শাকিব খান কথা প্রসঙ্গে একটি অনলাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ বছরই তাকে বিয়ে পিঁড়িতে বসতে হবে। পারিবারিক চাপের মুখে বিয়ে করার জন্য সম্মতিও জানিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে শাকিব খান বলেন, গত দু তিন বছর ধরেই পরিবার থেকে বিয়ে করার জন্য আমাকে বলা হচ্ছে। ব্যস্ততার অজুহাত দিয়ে এটা এতোদিন ঠেকিয়ে রেখেছি। কিন্তু এ বছর আর সম্ভব হচ্ছে না ঠেকিয়ে রাখা। বাবা-মাকে কিছুতেই মানাতে পারছি না। তারা কোনো অজুহাত আর শুনছেন না। সুতরাং কী আর করা, তাদের চাপের মুখে এ বছর বিয়ে করার সম্মতি জানাতে হলো।
শাকিব খান আরও জানালেন, পরিবারের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিলো পছন্দের কেউ আছে কি-না? তিনি জানিয়েছেন, সেরকম কেউ নেই। পাত্রী পছন্দেও পুরো ব্যাপারটা তিনি বাবা-মা আর আত্মীয়স্বজনের ওপর ছেড়ে দিয়েছেন। এরই মধ্যে তারা পাত্রী খোঁজার কাজটি জোরেশোরে শুরু করে দিয়েছেন।
শাকিব খানের মা অবশ্য তার কাছে জানতে চেয়েছিলেন, কেমন বউ পছন্দ শাকিবের। নিজের পছন্দের কথা শাকিব খান তার মাকে খুলে বলেছেন। কেমন পাত্রী খুঁজছেন শাকিব খান? উত্তরে হাসলেন তিনি। শাকিব বললেন, হবু বউকে হতে হবে লম্বায় আমার সাথে মানানসই। কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রঙ নিয়ে মাথা ব্যথা নেই। চাই তার হাসিটা হবে সুন্দর। প্রাণখোলা হাসির মেয়েই আমার সবসময় পছন্দ। তাকে হতে হবে সামাজিক ও শান্ত প্রকৃতির। খুব বেশি উচ্চবিত্ত পরিবারের মেয়ে আমি চাই না। স্বচ্ছল পরিবারের ভালো বংশের মেয়ে হলেই চলবে।
সবশেষে শাকিব খান জানালেন, তার কাঙ্খিত পাত্রীর প্রধান বৈশিষ্টের কথা। তিনি বললেন, বউ হয়ে যে মেয়েটি আমার ঘরে আসবে তাকে অবশ্যই ত্যাগী মানসিকতার। আমাকে তার পুরোপুরি বুঝতে হবে। অবশ্যই তাকে হতে হবে মুক্তমনা।
শাকিব খানের জন্য পাত্রী চাই!................
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।