ছেলের আই কিউ মাশাল্লাহ্ খারাপ না!
২৬ শে জুলাই, ২০১০ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কারেন্ট নেই। ছেলেকে হাতপাখা দিয়ে বাতাস করছি। ওর বয়স কাল দশ হবে। আমি অন্যমনস্ক হয়ে যদি কখনো গান গাই সে চট করে আমার মুখে হাত চাপা দেয়। জিজ্ঞেস করলে বলে আমার গাওয়া খুবই খারাপ, তাই সে হাত চাপা দেয়। আজ অন্য বুদ্ধি করলাম। বললাম আমি যদি একটা গান গাই আর তিনজনের নাম বলি তুমি কি বলতে পারবা কে গানটা গাইছে? সে বলল আচ্ছা গাও। আমি আনন্দের সাথে বাধামুক্ত হয়ে গাইলাম “হাত বান্ধিমু, পাও বান্ধিমু আমার মন বান্ধিমু কেমনে। তোমরা যে বুঝাও গো সখি, মনে কি মানে।“ সে বলল আচ্ছা এবার তিনজনের নাম বল। আমি একটু ভেবে তিনজনের নাম বললাম ১। রাজীব ২। নিশীতা ৩। সালমা। সে উত্তর দিল সালমা। সঠিক উত্তর! আমি জিজ্ঞেস করলাম, গানটা কি তুমি আগে শুনেছ? সে বলল না। এবার আমার আশ্চর্য হওয়ার পালা, তা হলে কি করে বুঝলে সালমা? আপনারা কেউ আন্দাজ করতে পারেন কি করে ও বুঝল এটা সালমার গাওয়া? ছেলের উত্তরটা বলে দিচ্ছি……………
তুমি প্রথমে কিছুক্ষণ ভাবলে তারপর বললে রাজীব। তারপর আরও কিছুক্ষণ ভাবলে তারপর বললে নিশীতা। তৃতীয়বার না ভেবেই বলে দিলে সালমা। এতেই আমি বুঝে গেছি গানটা সালমা গেয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন